eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
14 Oct, 2026
#204468
নৈর্ব্যক্তিক (MCQ)

নিচের কোনটি দ্বিস্বর ধ্বনি?

সঠিক উত্তর
আয়
বিস্তারিত ব্যাখ্যা ও সমাধান:
দ্বিস্বর কথাটির আক্ষরিক অর্থ হল 'দ্বি স্বরের সমাহার'। আমরা জানি ভাষায় দুই প্রকার ধ্বনি (বিভাজ্য ধ্বনি) থাকে -- স্বর ও ব্যঞ্জন। স্বরগুলি একে অন্যের সাথে যুক্ত হয়ে নতুন স্বর গঠন করতে পারে। এইভাবে একাধিক স্বরের মিলনে গঠিত স্বরকে যৌগিক স্বর বলে। তবে মনে রাখতে হবে সমস্ত যৌগিক স্বর‌ই দ্বিস্বর নয়। দুটি স্বরের যোগে গঠিত যৌগিক স্বরকে দ্বিস্বর ধ্বনি বলে। দ্বিস্বর ধ্বনির উদাহরণবাংলা বর্ণমালায় দুটি দ্বিস্বরকে স্থান দেওয়া হয়েছে: ঐ, ঔ। এই দুটি ছাড়াও আরও অনেক দ্বিস্বর ধ্বনি আমাদের ভাষায় ব্যবহৃত হয়। কিন্তু তাদের জন্য আলাদা বর্ণ নেই। যে দুটি স্বরের যোগে তারা গঠিত হয়, সেই দুটি স্বরকে পাশাপাশি লিখে তাদের বোঝানো হয়। যেমন: এই, আই, উই, আই, আউ ইত্যাদি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষায় এমন ২৫টি যৌগিক স্বরের ব্যবহার লক্ষ করেছেন। প্রসঙ্গত বলে রাখা ভালো 'খাই', 'তুই', 'সেই' প্রভৃতি শব্দে যে দুটি স্বর আছে, তারাও আদতে যৌগিক স্বর হিসেবেই আছে। অর্থাৎ আমরা বলতেই পারি খাই = খ্ + আই। তবে বর্ণ বিশ্লেষণ করার সময় খাই = খ্ + আ + ই লেখাই ভালো।
শেয়ার করুন:
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।