এখানে সঠিক উত্তর হলো প্রমথ চৌধুরী।
বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক ও রূপকার হলেন প্রমথ চৌধুরী। তাঁর সম্পাদনায় ১৯১৪ সালে প্রকাশিত 'সবুজপত্র' পত্রিকা প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতির প্রবর্তন ও এর সার্থক ব্যবহার শুরু হয়। ছদ্মনাম 'বীরবল' ব্যবহার করে তিনি চলিতরীতিকে জনপ্রিয় করে তোলেন।