এখানে সঠিক উত্তর হলো ড. মাকসুদুল আলম।
খুব সহজভাবে মনে রাখার কৌশল হলো, আমাদের গর্বের সোনালী আঁশ তথা পাটের জীবনরহস্য বা জিনোম সিকোয়েন্স ২০১০ সালে আবিষ্কার করেন বাংলাদেশের কৃতি সন্তান বিজ্ঞানী ড. মাকসুদুল আলম ও তাঁর গবেষক দল। এই যুগান্তকারী আবিষ্কারের ফলে পাটের উন্নত জাত উদ্ভাবন এবং পাটের পচন প্রক্রিয়া সহজ করা সম্ভব হয়েছে।