এখানে সঠিক উত্তর হলো মহিউদ্দীন আহমদ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘বায়ান্নর দিনগুলো’ রচনাটিতে ১৯৫২ সালে রাষ্ট্রভাষার দাবিতে কারাগারে অনশনকালে বঙ্গবন্ধুর সাথে মহিউদ্দীন আহমদও অনশন করেছিলেন। কারাগারে তাদের একসাথে কাটানো দিনগুলো এবং এই সংগ্রামের স্মৃতিই এই রচনার মূল বিষয়।