এখানে সঠিক উত্তর হলো মনো সোডিয়াম গ্লুটামেট।
খাবারে জিভে জল আনা স্বাদ বা সুস্বাদু ভাব (Umami flavor) বাড়াতে চাইনিজ বা ফাস্টফুডে যে টেস্টিং সল্ট ব্যবহার করা হয়, তার আসল রাসায়নিক নাম হলো মনো সোডিয়াম গ্লুটামেট (Monosodium glutamate)। এটি সাধারণত সোডিয়াম এবং গ্লুটামিক অ্যাসিডের একটি সোডিয়াম লবণ।