এখানে সঠিক উত্তর হলো অ্যাডাম স্মিথ। তাঁকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়।
খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীতে অর্থনীতিকে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করতে এবং মুক্তবাজার অর্থনীতি ও অর্থনৈতিক উদারতাবাদের ধারণা প্রচারে তাঁর অবদান সবচেয়ে বেশি। ১৭৭৬ সালে প্রকাশিত তাঁর বিখ্যাত গ্রন্থ 'The Wealth of Nations' আধুনিক অর্থনীতির ভিত গড়ে দেয়, যেখানে তিনি অদৃশ্য হাত বা 'Invisible Hand'-এর তত্ত্বর মাধ্যমে মুক্তবাজার অর্থনীতির মূল কথা সুন্দরভাবে তুলে ধরেছেন।