বাংলা নাটকের ইতিহাসে শর্মিষ্ঠা হলো প্রথম সার্থক বাংলা নাটক। মাইকেল মধুসূদন দত্ত ১৮৫৯ সালে এটি রচনা করেন। এর আগে বাংলা নাটক থাকলেও সেগুলোতে নাট্যরীতির অভাব ছিল, কিন্তু মধুসূদন দত্তই প্রথম পাশ্চাত্য নাট্যরীতির অনুকরণে বাংলা নাটকে আধুনিকতার ছোঁয়া নিয়ে আসেন।