eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
জেনারেল প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 14,091 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
জেনারেল
1
জনাব রুবাইয়াত একটি স্টিল মিলের ব্যবস্থাপক হিসেবে সকল পর্যায়ের কর্মীদের দায়িত্ব ও কর্তৃত্ব সুন্দরভাবে বুঝিয়ে দেন। তিনি প্রতিষ্ঠানের মানবীয় ও বস্তুগত সকল কিছুর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেন। ফলে নিচের কোন কারণে কর্মীদের দায়িত্ব ও কর্তৃত্ব ভুলঝাবুঝির অবকাশ দূরীভূত হয়?
সঠিক উত্তর
দায়িত্ব ও কর্তৃত্বের সুস্পষ্টতা
বিস্তারিত ও আলোচনা
2
একজন প্রস্তুতকারক ২০১৮ সালে ১৫,২০০ একক পণ্য উৎপাদনের জন্য নিম্নলিখিত খাতে ব্যয় করে। প্রত্যক্ষ কাঁচামাল ১০,৫০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ২১,০০০ টাকা, উৎপাদন উপরিব্যয় ১৫,৩০০ টাকা, প্রশাসনিক উপরিব্যয় ১৫,৬০০ টাকা, বিক্রয় উপরিব্যয় ৩১,২০০ টাকা। একক প্রতি মোট ব্যয় কত?
সঠিক উত্তর
৬.০০ টাকা
বিস্তারিত ও আলোচনা
3
বেতন ৩০,০০০ টাকা, বিক্রয় ও বণ্টন খরচ ৩০,০০০ টাকা, মোট আয় ৪,০০,০০০ টাকা, অবচয় ১০,০০০ টাকা, দালানকোঠা ১৫,০০,০০০ টাকা, ভাড়া ২০,০০০ টাকা, প্রদেয় হিসাব ১,০০,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ২,২০,০০০ টাকা, প্রাপ্য বিল ১০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৩,০০,০০০ টাকা, প্রদেয় বিল ২০,০০০ টাকা, ক্রয় ১,০০,০০০ টাকা, শেয়ার মূলধন ১০,০০,০০০ টাকা। নিট মুনাফার পরিমাণ কত?
সঠিক উত্তর
২,৮০,০০০ টাকা
বিস্তারিত ও আলোচনা
4
একটি কোম্পানি নীট মুনাফা ১৬,০০০ টাকা, ৮% অগ্রাধিকার শেয়ারের সংখ্যা ২০,০০০টি প্রতিটি ১/= টাকার। ৫০,০০০ সাধারণ শেয়ার প্রতিটি ১/= টাকার ৫০০০ টাকা সাধারণ তহবিলে (general reserve) স্থানান্তর করা হল। বাকী অর্থ সাধারণ শেয়ার হোন্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে বন্টন করা হলে, লভ্যাংশের হার হবে?
সঠিক উত্তর
20%
বিস্তারিত ও আলোচনা
5
ক লিঃ ৩০,০০০ শেয়ার প্রতিটি ১০০ টাকা মূল্যে ইস্যু করি। কিন্তু ক লিঃ ৩০,০০০ টি আবেদন পত্র পেল। আবেদনে ২৫ টাকা, আবন্টনে ২৫ টাকা, প্রথম তলব ৩০ টাকা এবং চূড়ান্ত তলবে ২০ টাকা প্রদেয়। অতিরিক্ত আবেদন পত্রের প্রাপ্ত অর্থ আবন্টনে সমন্বয় করা হল। আবন্টনে কত টাকা কোম্পানি পাবে?
সঠিক উত্তর
৯,৩৭,৫০০ টাকা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সমাধান: উক্ত কোম্পানির আবন্টনে প্রাপ্ত টাকার পরিমাণ = (শেয়ার সংখ্যা × আবন্টনমূল্য) - আবেদনে অগ্রিম প্রাপ্ত টাকা = (৩০,০০০ × ২৫) - (৫০০ × ২৫) = (৭,৫০,০০০ - ১২,৫০৩) = ৯,৩৭,৫০০ টাকা।
বিস্তারিত ও আলোচনা
6
যমুনা কোম্পানি ১৯৯৭ সালের ১লা জানুয়ারি তারিখে গঠিত হয়। কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল প্রতি ১০০ টাকা মূল্যের ২৫,০০০ সাধারণ শেয়ার। প্রথম বছর কোম্পানি ৭,০০০ শেয়ার মোট ৪,৪০,০০০ টাকায় এবং ৮,০০০ শেয়ার ৬,৮০,০০০ টাকায় বিলি করে। শেয়ার বিলিবাদ সব টাকা আদায় হয়েছে। শেয়ার প্রিমিয়ামের পরিমাণ কত?
সঠিক উত্তর
১,৮০,০০০ টাকা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সমাধান: ১ টি (প্রতিটি) শেয়ারের মূল্য = ১০০ টাকা হলে ৭,০০০ টি শেয়ারের মূল্য = (১০০ × ৭,০০০) = ৭,০০,০০০ টাকা। শেয়ার প্রিমিয়াম = (৪,৪০,০০০ - ৭,০০,০০০) = ১,৮০,০০০ টাকা।
বিস্তারিত ও আলোচনা
7
১ জানুয়ারি ২০১৮ তারিখে নগদ জমার উদ্বৃত্ত ছিল ২৫,০০০ টাকা। উক্ত বছরে প্রতিষ্ঠানের নিট আয় ৩০,০০০ টাকা, সাধারণ শেয়ার ইস্যু ৭০,০০০ টাকা, লভ্যাংশ প্রদান ১২,০০০ টাকা, দীর্ঘমেয়াদি বিনিয়োগপত্র ক্রয় ১,৬০,০০০ টাকা, মেশিন বিক্রয় ১০,০০০ টাকা, বিগত বছরের প্রাপ্য হিসাবের জের ১০,০০০ টাকা, চলতি বছরের প্রাপ্য হিসাবের জের ২৮,০০০ টাকা, অবচয় ১০,০০০ টাকা। পরিচালন সংক্রান্ত কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ কত টাকা?
সঠিক উত্তর
২২,০০০ টাকা
বিস্তারিত ও আলোচনা
8
টিপু, মাসুদ ও রতন তিনজন যথাক্রমে ২,০০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা এবং ৩,০০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করেন। মাসুদ কারবার পরিচালনার জন্য মাসিক ২,৫০০ টাকা বেতন পাবে। চুক্তি অনুযায়ী মূলধনের উপর ১০% হারে সুদ ধরতে হবে। বছর শেষে সমন্বয়ের পূর্বে মুনাফা ছিল ১,৫০,০০০ টাকা। উক্ত ব্যবসায় হতে টিপুর মুনাফার অংশ কত?
সঠিক উত্তর
৩০,০০০ টাকা
বিস্তারিত ও আলোচনা
9
একটি অংশীদারী ব্যবসায় মি. জোবায়েরের এবং মি. বাবুল দুইজন অংশীদার। তারা নিজেদের মধ্যে ৫:৪ অনুপাতে মুনাফা বন্টন করেন। পরবর্তীতে তারা মি. জামিলকে ১/২ অংশ মুনাফা দেওয়ার চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করেন। বর্তমানে মি. জামিল, মি. বাবুল এবং মি. জোবায়েরের মুনাফার অনুপাত কত?
সঠিক উত্তর
৯:৪:৫
বিস্তারিত ও আলোচনা
10
একটি অসবাসায়ী প্রতিষ্ঠানে মোট সদস্য সংখ্যা ৬০ জন। তাদের মাসিক চাঁদা ৪০ টাকা। ২০১৪ সালে ১২ জন সদস্য তাদের চাঁদা পরিশোধ করেছে, ২ জন সদস্য ৪ মাসের চাঁদা অগ্রিম প্রদান করেছে এবং ৫ জন সদস্য গত বছরের চাঁদা এক বছর প্রদান করেছে। ২০১৪ সালে আয়-ব্যয় হিসাবে কত টাকা চাঁদা খাতে আয় দেখানো হবে?
সঠিক উত্তর
28,800
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মোট সদস্য ৬০ জন, মাসিক চাঁদা ৪০ টাকা। বার্ষিক চাঁদা = ৬০ * ৪০ * ১২ = ২৮,৮০০ টাকা।
বিস্তারিত ও আলোচনা
11
একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট সদস্য সংখ্যা ৬০ জন। তাদের মাসিক চাঁদা ৪০ টাকা। ২০১৪ সালে ১২ জন সদস্য তাদের চাঁদা পরিশোধ করেনি, ২ জন সদস্য ৪ মাসের চাঁদা অগ্রিম প্রদান করেছে এবং ৫ জন সদস্য গত বছরের চাঁদা এবছর প্রদান করেছে। ২০১৪ সালে আয়-ব্যয় হিসাবে কত টাকা চাঁদা খাতে আয় দেখানো হবে?
সঠিক উত্তর
28,800
বিস্তারিত ও আলোচনা
12
একটি ক্লাবে ৫০০ জন সদস্য আছে। প্রত্যেকের বার্ষিক চাঁদা ২০০ টাকা। ৫০ জন সদস্য ২০১৪ সালে টাকা ২০১৫ সালের টাকা অগ্রিম দিয়েছিল, ৩০ জন ২০১৪ সালের ২০১৫ সালে পরিশোধ করে। ৪0 জন ২০১৬ সালের ২০১৫ সালে আগাম দিয়েছে। ২০১৫ সালের চাঁদা পরিশোধ করেনি ৬০ জন। তাহলে ২০১৫ সালে চাঁদা বাবদ কত টাকা পাওয়া যায়?
সঠিক উত্তর
1,16,000
বিস্তারিত ও আলোচনা
13
একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিটে চাঁদার পরিমাণ ৮৫,০০০ টাকা। বিগত বছরের প্রাপ্ত চাঁদা ৮,০০০ টাকা এবং পরবর্তী বছরের প্রাপ্ত চাঁদা ৫০০০ টাকা উক্ত চাঁদার অন্তর্ভুক্ত রয়েছে। বিগত বছরের অনাদায়ী চাঁদা ছিল ১০,০০০ টাকা। চলতি বছরে আয়-ব্যয় হিসাবে চাঁদার উদ্ধৃত্ত কত টাকা দেখাতে হবে?
সঠিক উত্তর
82,000
বিস্তারিত ও আলোচনা
14
কুমিল্লা ক্লাবের ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে হতে নগদ ২০,০০০ টাকা, অনাদায়ী চাঁদা ১,০০০ টাকা, ১০% বিনিয়োগ ১৫,০০০ টাকা, যন্ত্রপাতি ৩০,০০০ টাকা, আসবাবপত্র ২০,০০০ টাকা, ক্লাবঘর ৪০,০০০ টাকা, বকেয়া ভাড়া ২,০০০ টাকা, পাওনাদার ৮,০০০ টাকা, অগ্রিম আয় ১০,০০০ ঋণ ৩০,০০০ টাকা। প্রারম্ভিক মূলধন তহবিল কত?
সঠিক উত্তর
৭৬,০০০ টাকা
বিস্তারিত ও আলোচনা
15
একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের ১০০ জন সদস্যের বার্ষিক চাঁদার হার সমান। ১০ জন সদস্য চলতি বছরসহ ২ বছরের চাঁদা (অগ্রিম ১ বছর) ৪০০ টাকা পরিশোধ করেন। ৫ জন সদস্য চলতি বছর ও বিগত ২ বছরের বকেয়া চাঁদা ৩০০ টাকা প্রদান করেন। চলতি বছরের আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত দেখাতে হবে?
সঠিক উত্তর
২০০০ টাকা
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...