eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
জেনারেল প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 14,091 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
জেনারেল
16
অক্টোবরের ১ তারিখে PQS কোম্পানী ৩৫,০০০.০০ টাকার মালিকানা স্বত্ব রিপোর্ট করেছে। অক্টোবর মাসে মালিক ২,০০০.০০ টাকার অতিরিক্ত বিনিয়োগ করেছে এবং কোম্পানী ৬,০০০.০০ টাকার নীট মুনাফা অর্জন করেছে। যদি অক্টোবরের ৩১ তারিখে মালিকানা স্বত্ব ৮০,০০০.০০ টাকা হয়, তবে অক্টোবর মাসে মালিকের উত্তোলন কত টাকা হবে?
সঠিক উত্তর
3,000.00
বিস্তারিত ও আলোচনা
17
ঋতু এন্টারপ্রাইজের বছরের শুরুতে সম্পত্তির পরিমাণ ছিল ৫,০০,০০০ টাকা এবং দায় ছিল ৩,০০,০০০ টাকা এবং সমাপনী মূলধন ছিল ৩,২০,০০০ টাকা। বছরের মাঝামাঝিতে ২০,০০০ টাকা মূল্যের একটি মেশিন মালিক কর্তৃক সরবরাহ এবং ১৫,০০০ টাকা উত্তোলন করা হয়। একতরফা দাখিলা পদ্ধতিতে বছর শেষে ঋতু এন্টারপ্রাইজের লাভের পরিমাণ কত?
সঠিক উত্তর
১,০০,০০০ টাকা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
লাভ = সমাপনী মূলধন + উত্তোলন - প্রারম্ভিক মূলধন - অতিরিক্ত মূলধন।
বিস্তারিত ও আলোচনা
18
একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবকালের প্রারম্ভে মোট সম্পদের পরিমাণ ১২,০০,০০০ টাকা, সমাপনী দিনে দায়ের পরিমাণ ২,০০,০০০ টাকা বেড়ে মোট ৯,০০,০০০ টাকায় দাঁড়িয়েছে। সমাপনী দিনে মালিকানা স্বত্বর পরিমাণ হলো ৮,০০,০০০ টাকা। যদি ব্যবসায়ী উক্ত হিসাবকালে ২,০০,০০০ টাকা মুনাফা অর্জন করে থাকে এবং মালিক নতুন করে ১,৭৫,০০০ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে উক্ত হিসাবকালে মালিক কর্তৃক উত্তোলনের পরিমাণ কত?
সঠিক উত্তর
সমাধান : জানা আছে, একতরফা দাখিলা পদ্ধতিতে, প্রারম্ভিক মূলধন = সমাপনী মূলধন + উত্তোলন - অতিরিক্ত মূলধন - নিট লাভ বা, উত্তোলন = (প্রারম্ভিক মূলধন + নিট লাভ + অতিরিক্ত মূলধন - সমাপনী মূলধন) = (৫,০০,০০০ + ২,০০,০০০ + ১,৭৫,০০০ - ৮,০০,০০০) = ৭৫,০০০ টাকা এখানে, প্রারম্ভিক মূলধন = ১২,০০,০০০ - (৯,০০,০০০ - ২,০০,০০০) = ৫,০০,০০০ টাকা। নিট লাভ = অর্জিত মুনাফা = ২,০০,০০০ টাকা। এবং অতিরিক্ত মূলধন = নতুন বিনিয়োগ = ১,৭৫,০০০ টাকা সমাপনী মূলধন = সমাপনী দিনে মালিকানা স্বত্ব = ৮,০০,০০০ টাকা।
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সমাধান: প্রারম্ভিক মূলধন নির্ণয় এবং একতরফা দাখিলা পদ্ধতিতে উত্তোলনের সূত্র প্রয়োগ করা হয়েছে।
বিস্তারিত ও আলোচনা
19
এক ব্যবসায়ী অসম্পূর্ণ হিসাব রাখে, ১৯৯৫ সনের শুরুতে তার মূলধন ছিল ৫৬,০০০ টাকা। ১৯৯৫ সনের শেষে তার মূলধন হিসাবে জের দাঁড়ায় ১,২০,০০০ টাকা। ঐ বছরে ব্যবসায়ী ব্যবসায় ৩০,০০০ টাকার একটি যন্ত্র সরবরাহ করে এবং ১৪,০০০ টাকা মূল্যের দ্রব্য নিজের ব্যবহারের জন্য ব্যবসা হতে উত্তোলন করে। ১৯৯৫ সনে কত টাকা মুনাফা বা ক্ষতি হয়েছে?
সঠিক উত্তর
৪৮,০০০ টাকা।
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সমাধান : লাভ = (সমাপনী মূলধন + উত্তোলন) - (প্রারম্ভিক মূলধন + অতিরিক্ত মূলধন) = (১,২০,০০০ + ১৪,০০০) - (৫৬,০০০ + ৩০,০০০) = (১,৩৪,০০০ - ৮৬,০০০) = ৪৮,০০০ টাকা।
বিস্তারিত ও আলোচনা
20
প্রারম্ভিক মজুদ ১০,০০০ টাকা, ক্রয় ১৫,০০০ টাকা, মজুরি ও বেতন ৫,০০০ টাকা, কুলির মজুরি ২,০০০ টাকা, বিক্রয় ৩০,০০০ টাকা, বিক্রয় বাট্টা ৩,০০০ টাকা, সমাপনী মজুদ ১৫,০০০ টাকা যার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য ৫,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। মোট লাভ বা মোট ক্ষতির পরিমাণ কত?
সঠিক উত্তর
মোট লাভ ২০,০০০ টাকা
বিস্তারিত ও আলোচনা
21
০১-০১-২০১৭ তারিখে জনাব করিম নগদ ৮০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। সারা বছরে তিনি ব্যবসায় হতে ২০,০০০ টাকা পারিবারিক ব্যয় পরিশোধ করেন। উক্ত বছরে তাঁর নিট লাভ হয় ৩২,০০০ টাকা। কিছু ব্যবসায়িক খরচ বকেয়া রয়েছে। বছর শেষে জনাব করিমের নিট সম্পদের পরিমাণ কত?
সঠিক উত্তর
৯২,০০০ টাকা
বিস্তারিত ও আলোচনা
22
নিটোল কর্পোরেশন ০১.০১.২০০৮ তারিখে ৫৫০,০০০.০০ টাকা মূল্যের একটি টয়োটা গাড়ি ক্রয় করে যার স্বাভাবিক জীবনকাল ১০ বছর বলে অনুমান করা হয়। গাড়িটির ব্যয় বন্টনের জন্য সরলরৈখিক পদ্ধতি বেছে নেয়া হয়। ৩০.০৬.২০১১ তারিখে গাড়িটি ৫২৫,০০০.০০ টাকায় বিক্রি করা হলে এ বাবদ কত টাকা লাভ বা ক্ষতি হয়েছিল?
সঠিক উত্তর
লাভ ৬৯,৫০০.০০
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অবচয় ২০০৮ থেকে ২০১১ এর মাঝামাঝি (৩.৫ বছর)। বার্ষিক অবচয় = ৫৫০,০০০ / ১০ = ৫৫,০০০। ৩.৫ বছরে অবচয় = ১৯২,৫০০। বহির্মূল্য = ৫৫০০০০ - ১৯২০০০ = ৩৫৭৫০০? হিসাব করে লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়।
বিস্তারিত ও আলোচনা
23
ডিজিটাল লিমিটেড ২০১১ সালের ১লা জানুয়ারি তারিখে ৩,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে যার ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। বার্ষিক 10% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করতে হবে। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে এর হিসাব নিকাশ সম্পন্ন হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ৩য় বছরের মোট অবচয় নির্ণয় কর?
সঠিক উত্তর
৮১,৩০০ টাকা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১ম বছর: ৩,০০,০০০ এর ১০% = ৩০,০০০। বইমূল্য = ২,৭০,০০০। ২য় বছর: ২,৭০,০০০ এর ১০% = ২৭,০০০। বইমূল্য = ২,৪৩,০০০। ৩য় বছর: ২,৪৩,০০০ এর ১০% = ২৪,৩০০। মোট অবচয় প্রশ্নানুসারে ৩ বছরের মোট যোগফল বা ৩য় বছরের অবচয়।
বিস্তারিত ও আলোচনা
24
২০০২ সালের ১ জুলাই মাসуд ২২,০০০ টাকার যন্ত্রপাতি বিক্রয় করে। যন্ত্রপাতির ক্রয়মূল্য ৬০,০০০ টাকা। আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর এবং আনুমানিক ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। উক্ত বছরে জানুয়ারি ১ তারিখে পুঞ্জীভূত অবচয়ের জের ছিল ৩৫,০০০ টাকা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে উক্ত সম্পত্তি বিক্রয়ে লাভ বা ক্ষতি হবে -
সঠিক উত্তর
ক্ষতি ২,০০০ টাকা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সম্পত্তির ক্রয়মূল্য ৬০,০০০ টাকার মধ্যে ২২,০০০ টাকার অংশ বিক্রয় করা হয়েছে। সুতরাং বিক্রিত অংশের ক্রয়মূল্য = ২২,০০০ টাকা। ১ জানুয়ারি থেকে ১ জুলাই (৬ মাস) পর্যন্ত অবচয় = ২২,০০০ টাকার উপর বার্ষিক অবচয় ধরে ৬ মাসের অবচয় গণনা করতে হবে।
বিস্তারিত ও আলোচনা
25
২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে যন্ত্রপাতির মূল্য ছিল ২,০০,০০,০০ টাকা। ১ জুলাই ২০১৮ খ্রি: তারিখে ৫০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়। সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। অবচয়ের হার ১০% হলে, ৩১ ডিসেম্বর ২০১৮ খ্রি: তারিখে যন্ত্রপাতির বহিঃমূল্য কত?
সঠিক উত্তর
2,07,000.00
বিস্তারিত ও আলোচনা
26
কুমিল্লা ক্লাবের প্রারম্ভিক আসবাবপত্র ছিল ১,০০,০০০ টাকা, এর মধ্যে চলতি বছরে পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হয়েছে ২০,০০০ টাকা, যার ক্রয়মূল্য ছিল ৪০,০০০ টাকা। চলতি বছরে নতুন আসবাবপত্র ক্রয় করেছে ৮০,০০০ টাকা। বছরের মধ্যমাবিতে আসবাবপত্র ক্রয় ও বিক্রয় করা হয়। আসবাবপত্রের উপর বার্ষিক ১০% হারে অবচয় ধরতে হবে। বছর শেষে আসবাবপত্রের সমাপনী উদ্বৃত্ত কত টাকা হবে?
সঠিক উত্তর
১,০২,০০০ টাকা
বিস্তারিত ও আলোচনা
27
বারাকা লিমিটেড ৫,০০,০০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করে। এর পরিবহন খরচ ২,০০,০০০ টাকা এবং সংস্থাপন খরচ ২০,০০০ টাকা। মেশিনটি চালু করার আগে পরীক্ষার খরচ ১০,০০০ টাকা। উক্ত মেশিনের লাইসেন্স ফি ৩,০০০ টাকা এবং দুর্ঘটনা বিমা খরচ ২,০০,০০০ টাকা। এ ক্ষেত্রে মেশিন হিসাবে কত টাকা ডেবিট করতে হবে?
সঠিক উত্তর
৫,০৭,০০,০০ টাকা
বিস্তারিত ও আলোচনা
28
কোনো প্রকার কু-ঋণ সমন্বয় করার পূর্বে দেনাদারদের পরিমাণ হচ্ছে ২০,৫০০.০০ টাকা। কু-ঋণ সংশ্লিষ্ট ১,৮৫০.০০ টাকা, কু-ঋণ হিসাবে বিবেচিত দেনাদারের অংশ ৫০০.০০ টাকা। দেনাদারের উপর ১০% কু-ঋণ সংচিতি এবং ৫% বাট্টা সংচিতি হিসেবে ধার্য করা হয়। বাট্টা সংচিতির পরিমাণ কত?
সঠিক উত্তর
৯০০.০০ টাকা
বিস্তারিত ও আলোচনা
29
১ জানুয়ারি ২০১৬ তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট উদ্ধৃত্ত ছিল ৫,০০০ টাকা। চলতি বছর অনাদায়ী পাওনা বাবদ ২,০০০ টাকা ও প্রাপ্য হিসাব বাবদ ৮২,০০০ টাকা হিসাবভুক্ত হয়েছে। প্রাপ্য হিসাবের ২,৫০০ টাকা আদায়যোগ্য নয় ও ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত?
সঠিক উত্তর
৩,৭৯৫ টাকা
বিস্তারিত ও আলোচনা
30
রাহাত ট্রেডার্সের ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে সন্দেহজনক পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল ২,৫০০ টাকা। এ বছর অনাদায়ী পাওনার পরিমাণ ১,৮০০ টাকা। ৩১ডিসেম্বর ২০১৭ তারিখে সমন্বয়ের পূর্বে প্রাপ্য হিসাবের পরিমাণ ৩১,৫০০ টাকা। ৫% হারে সন্দেহজনক পাওনা সঞ্চিতির উদ্ধৃত্ত কত?
সঠিক উত্তর
1,485
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...