eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
ইতিহাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1546
হিটলারের সেনাবাহিনী কোন রণনীতির কারণে চমকপ্রদ বিজয় লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম নয় মাসে নিজেদের অবস্থান দৃঢ় করে?
সঠিক উত্তর
ব্লিৎসক্রিগ রণনীতি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্লিৎসক্রিগ অর্থ দ্রুত জয়লাভে বিদ্যুৎবেগে আক্রমণ বা ঝটিকা অভিযান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সকল যান্ত্রিক শক্তি ব্যবহার করে দ্রুতগতিতে শত্রুপক্ষকে আক্রমণ করতো। শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই সব তছনছ করে দিত। জার্মানির এরূপ রণনীতিকে ব্লিৎসক্রিগ বলা হয়ে থাকে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1547
জেকোবিন কি?
সঠিক উত্তর
ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ফরাসি বিপ্লবের সময় ১৭৮৯ সালে প্যারিসে এ রাজনৈতিক ক্লাবটি গঠিত হয়। এর সদস্যদের প্রধান উদ্দেশ্য ছিল জনগণকে সচেতন করা এবং বিপ্লব-পরবর্তী সংবিধান প্রবর্তনে গণপরিষদ প্যারিস থেকে স্থানান্তর করা। ১১ নভেম্বর ১৭৯৪ এ ক্লাবটি বন্ধ হয়ে যায়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1548
ভাটিকান কি?
সঠিক উত্তর
ক্যাথলিক ধর্মীয় রাষ্ট্রব্যবস্থা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ ভাটিকান। এটি খ্রিস্টান ক্যাথলিক ধর্মীয় রাষ্ট্রব্যবস্থা। এর নির্বাহী প্রধান বর্তমান পোপ ফ্রান্সিস।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1549
কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?
সঠিক উত্তর
শ্রীলঙ্কা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন শ্রীলঙ্কার শ্রীমাবো বন্দরনায়েকে। তিনি ১৯৬০ সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1550
কমনওয়েলথভুক্ত কোন দেশটি যুক্তরাজ্যের রাজা বা রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
সঠিক উত্তর
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস যুক্তরাজ্য ছাড়াও আরো ১৪টি কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রপ্রধান। দেশগুলো হলো- অ্যান্টিয়া অ্যান্ড বারবুডা, অস্ট্রেলিয়া, বাহামা, বেলিজ, কানাডা, গ্রানাডা, জামাইকা, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইনস, সলোমন দ্বীপপুঞ্জ এবং টুভালু।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1551
'লেডি উইথ দি ল্যাম্প' কে?
সঠিক উত্তর
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আধুনিক সেবিকাবৃত্তির ক্ষেত্রে অগ্রপথিক ও আর্তমানবতার সেবায় নিবেদিতপ্রাণ ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্ম ইতালির ফ্লোরেন্স শহরে। জার্মানি ও ইতালি থেকে নার্সিং বিষয়ে শিক্ষা গ্রহণ করে যুদ্ধাহত সৈনিকদের সেবাশুশ্রূষা করে তিনি 'লেডি উইথ দি ল্যাম্প' নামটি সৈনিকদের থেকে পান।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1552
জাতিসংঘে মোট কতটি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত?
সঠিক উত্তর
৬টি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জাতিসংঘের মূল অঙ্গসংগঠন ৬টি। যথা : সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অছি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সচিবালয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1553
তওয়খানা অর্থ কি?
সঠিক উত্তর
ফ্লাউর্ট কক্ষ (গ্রীষ্মকালে বাসের জন্য)
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ফারসি শব্দ 'তওয়খানা' থেকে উদ্ভূত শব্দ 'তওয়খানা' যার অর্থ মাটির নিচের ঘর বা ফ্লর্ডস্থ কক্ষ।
বিস্তারিত ও আলোচনা
ভূগোল বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1554
নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত?
সঠিক উত্তর
হাতিয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নোয়াখালী জেলার মেঘনা নদীর মোহনায় হাতিয়া নামক স্থানে নিঝুম দ্বীপ অবস্থিত। সমুদ্র সৈকত, উপকূলীয় সবুজ বেষ্টনী অঞ্চল এবং অতিথি পাখির আগমনের জন্য দ্বীপটি বিখ্যাত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1555
জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন কে?
সঠিক উত্তর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন।
বিস্তারিত ও আলোচনা
উপন্যাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1556
'হাজার বছর ধরে' উপন্যাস কার লেখা?
সঠিক উত্তর
জহির রায়হান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কথাসাহিত্যিক ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক জহির রায়হান (১৯৩৫-১৯৭২) এর অন্যতম উপন্যাস 'হাজার বছর ধরে' (১৯৭১)। এ উপন্যাসের জন্য তিনি ১৯৬৫ সালে আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1557
সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি কোনটি?
সঠিক উত্তর
পাগমার্ক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পাগমার্ক বলতে পদচিহ্নকে বোঝায়। পাগ শব্দটি হিন্দি, যার অর্থ পা। অর্থাৎ পদ চিহ্ন দেখে গণনা করা। সাধারণত বন্যপ্রাণী গণনার ক্ষেত্রে এ পদ্ধতির আশ্রয় নেয়া হয়। বর্তমানে সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে ক্যামেরা ট্রাপিং পদ্ধতি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1558
কোন সালে স্যার সৈয়দ আহমদ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন?
সঠিক উত্তর
১৮৮৮ সালে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
স্যার সৈয়দ আহমদ খান কর্তৃক ১৮৭৫ সালে ভারতের উত্তর প্রদেশের আলীগড় নামক স্থানে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সরকারি এ বিশ্ববিদ্যালয়টির বর্তমান চ্যান্সেলর মুফাজ্জাল সাইফুউদ্দিন ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর তারিক মনসুর।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1559
বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?
সঠিক উত্তর
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ড. কামাল হোসেনকে প্রধান করে খসড়া সংবিধান রচনা কমিটি গঠন করা হয়। এ কমিটি ১২ অক্টোবর ১৯৭২ সালে খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে। ৪ নভেম্বর ১৯৭২ এ সংবিধান গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে সংবিধান কার্যকর হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1560
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান দিবস কোনটি?
সঠিক উত্তর
২৪ জানুয়ারি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের জনগণের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে অত্যন্ত গৌরবোজ্জ্বল অধ্যায় ঊনসত্তরের গণঅভ্যুত্থান। ১৪ জানুয়ারি ছাত্র সমাজ আনুষ্ঠানিকভাবে ১১ দফা দাবিণামা ঘোষণা এবং গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। ২০ জানুয়ারি ১৪৪ ধারা অগ্রাহ্য করে ছাত্র সমাজের জঙ্গী মিছিল রাজপথ কাঁপিয়ে তোলে এবং পুলিশের গুলিতে নিহত হন আইনের ছাত্র আসাদুজ্জামান। ২৪ জানুয়ারি দেশব্যাপী হরতাল আহ্বান করা হয় এবং পুলিশের গুলিতে নিহত হয় কিশোর মতিউর, মকবুল, রুস্তম ও আরো অনেকে। ১৪ ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল পালিত হয়, ১৫ ফেব্রুয়ারি কুর্মিটোলা ক্যান্টনমেস্টে আটক আগরতলা ষড়যন্ত্র মামলার বন্দি সার্জেন্ট জহুরুল হক সেনাপ্রহরীর গুলিতে নিহত হন। ২৪ জানুয়ারি মতিউর রহমান নিহত হলে এ.আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। তাই ২৪ জানুয়ারিকে গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।