eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
কবিতা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1591
'মা তোর বদন খানি মলিন হলে, আমি ........ ভাসি' শূন্যস্থান পূরণ করুন।
সঠিক উত্তর
নয়ন জলে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মা তোর বদন খানি মলিন হলে, আমি নয়ন জলে ভাসি' উল্লিখিত লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান কাব্যগ্রন্থের স্বর বিতান ৪৬-এর স্বদেশ শীর্ষক প্রথম গীত। চরণটি ১০ চরণবিশিষ্ট আমাদের জাতীয় সঙ্গীতের দশম চরণ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1592
বাংলা গদ্যের জনক কে?
সঠিক উত্তর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা ভাষা ও সাহিত্যের বিবর্তনের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। তিনি বাংলা গদ্যের অনুশীলন পর্যায়ে সুশৃঙ্খলা, পরিমিতিবোধ ও ধ্বনিপ্রবাহে অভিন্নতা সঞ্চারণ করেন। বাংলা গদ্যে যদি সন্নিবেশ করেন, পদবন্ধে ভাগ করেন এবং সুললিত শব্দ বিন্যাস করে বিদ্যাসাগরের তথ্যের ভাষাকে রসের ভাষায় পরিণত করেন। এ জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1593
'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' কার রচিত কাব্যগ্রন্থ?
সঠিক উত্তর
শামসুর রাহমান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আধুনিক কবি শামসুর রাহমান-এর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো— প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দী শিবির থেকে, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, উন্মুখ উটের পিঠে চলেছে স্বদেশ, না বোধক স্বপ্ন, নিজ বাসভূমে প্রভৃতি।
বিস্তারিত ও আলোচনা
উপন্যাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1594
'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাস কে লিখেছেন?
সঠিক উত্তর
আলাউদ্দিন আল আজাদ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অধ্যাপক আলাউদ্দিন আল আজাদ রচিত উপন্যাসসমূহ হলো তেইশ নম্বর তৈলচিত্র, শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন, কর্ণফুলি, ক্ষুধা ও আশা, বিশৃঙ্খলা ইত্যাদি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1595
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন—
সঠিক উত্তর
১৯১৩ সালে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ১৯১৩ সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়। নোবেল ফাউন্ডেশনের মতে, রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার প্রদান করা হয় সুষমার, সূক্ষ্ম অনুভূতিসম্পন্ন, অভিনব এবং অপূর্ব ছন্দের ব্যবহার, তাঁর নিজের ইংরেজি রচনা শৈলীর মাধ্যমে অতিনিপুণ দক্ষতার সাথে তার কাব্যিক চিন্তাভাবনা প্রকাশ করেছিলেন, যা পরবর্তীতে পাশ্চাত্য সাহিত্যের একটি অংশে পরিণত হয়।
বিস্তারিত ও আলোচনা
নাটক বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1596
'বেদের মেয়ে' নাটিকাটি কে লিখেছেন?
সঠিক উত্তর
জসীমউদ্দীন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পল্লীকবি জসীমউদ্দীন রচিত দুটি গীতিনাট্য হলো— 'বেদের মেয়ে' ও 'মধুমালা'। এছাড়া তার অন্য দুটি নাটক 'পল্লীবধূ', 'গ্রামের মায়া'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1597
কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়?
সঠিক উত্তর
বেলা শেষের গান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নির্জনতার কবি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থগুলো হলো— ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা প্রভৃতি।
বিস্তারিত ও আলোচনা
নাটক বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1598
'কবর' নাটকের রচয়িতা কে?
সঠিক উত্তর
মুনীর চৌধুরী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নাট্যকার মুনীর চৌধুরী কর্তৃক ১৯৫৩ সালে ঢাকা জেলে রচিত ও রাজবন্দীদের দ্বারা অভিনীত নাটক 'কবর'। এটি একুশের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক।
বিস্তারিত ও আলোচনা
নাটক বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1599
'অপর্ণা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা?
সঠিক উত্তর
বিসর্জন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অমিত্রাক্ষর ছন্দে রচিত 'বিসর্জন' নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো— রঘুপতি, গুণবতী, জয়সিংহ, অপর্ণা, গোবিন্দমাণিক্য প্রভৃতি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1600
'অবরোধবাসিনী' কার রচনা?
সঠিক উত্তর
বেগম রোকেয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সাহিত্যিক, সমাজসেবী ও শিক্ষাব্রতী রোকেয়া সাখাওয়াৎ হোসেন সমাজের কুসংস্কার চিহ্নিত করে লেখেন অন্যতম খ্যাতনামা গদ্যগ্রন্থ 'অবরোধবাসিনী'। তার অপর একটি গদ্যগ্রন্থ হলো 'মতিচূর'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1601
কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়?
সঠিক উত্তর
বন্দীর বন্দনা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আধুনিক কবি শামসুর রাহমান-এর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো— প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দী শিবির থেকে, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, না বাস্তব না দুঃস্বপ্ন, নিজ বাসভূমে প্রভৃতি। কাজেই 'বন্দীর বন্দনা' তার কাব্যগ্রন্থ নয়। এ কাব্যগ্রন্থটি বুদ্ধদেব বসু লিখেছেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1602
'যাচ্ছেতাই' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
সঠিক উত্তর
যা + ইচ্ছে + তাই
বিস্তারিত ও আলোচনা
কবিতা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1603
বাংলা কবিতায় ছন্দ প্রধানত কত প্রকার?
সঠিক উত্তর
৩ প্রকার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা কবিতায় ছন্দ প্রধানত তিন প্রকার। যথা— (ক) স্বরবৃত্ত ছন্দ, (খ) মাত্রাবৃত্ত ছন্দ ও (গ) অক্ষরবৃত্ত ছন্দ। ছন্দের এ তিনটি শ্রেণীর মধ্যে বহুলাংশে চরিত্রগত ব্যবধান আছে, পঠনরীতির ভিন্নতাও পরিলক্ষিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1604
'আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক' কোন বিভক্তি?
সঠিক উত্তর
অধিকরণে ৬ষ্ঠী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অধিকরণ কারবক বলতে বোঝায় ক্রিয়া সম্পাদনার কাল (সময়) ও আধারকে। বাংলাদেশ একটি স্থান, এর সাথে বিভক্তি চিহ্ন 'এর' যুক্ত হয়েছে। কাজেই নিয়ম অনুযায়ী এটি অধিকরণ কারবক এবং ৬ষ্ঠী বিভক্তি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1605
'ঘোড়া'-এর সমার্থক শব্দ নয় কোনটি?
সঠিক উত্তর
গর্দভ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'ঘোড়া'-এর সমার্থক শব্দগুলো— হলো অশ্ব, ঘোটক, তুরঙ্গ, বাজী, তুরগ প্রভৃতি। কাজেই গর্দভ ঘোড়ার সমার্থক শব্দ নয়। গর্দভ-এর সমার্থক শব্দগুলো হলো গাধা, রাসভ প্রভৃতি।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।