eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নাটক বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1606
'জমিদার দর্পণ'-এর রচয়িতার নাম কি?
সঠিক উত্তর
মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'জমিদার দর্পণ' মীর মশাররফ হোসেন রচিত একটি নাটক। কৃষকের জীবনে একজন জমিদারের যে কতটুকু অভিশাপ হয়ে দেখা দিতে পারে তা এ নাটকে উপস্থাপন করা হয়েছে। তিনি প্রথম মুসলিম ঔপন্যাসিক। 'বিষাদ-সিন্ধু' তার বিখ্যাত একটি উপন্যাস। 'বসন্ত কুমারী' তার অপর একটি বিখ্যাত নাটক।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1607
আনন্দ মঠ উপন্যাস কার লেখা?
সঠিক উত্তর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
উপন্যাসিক ও বাঙালি নবজাগরণের অন্যতম অগ্রদূত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত হিয়াভরের মন্থর নিয়ে সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত উপন্যাস 'আনন্দ মঠ'। 'আনন্দ মঠ' 'দেবী চৌধুরাণী' ও 'সীতারাম' এই তিনটি উপন্যাসকে ত্রয়ী উপন্যাস হিসেবে অভিহিত করা হয়। তিনি বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস রচনা করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1608
'সবুজপত্র' সম্পাদনা করেন কে?
সঠিক উত্তর
প্রমথ চৌধুরী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত 'সবুজপত্র' বাংলা সাময়িকপত্রের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রমথ চৌধুরী বীরবলী রীতি নামে যে মৌখিক ভাষাীতি সাহিত্যে প্রচলন করে যুগান্তর এনেছিলেন তার প্রচারের মাধ্যম ছিল এ সবুজপত্রে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1609
'চোখের বালি' অর্থ কি?
সঠিক উত্তর
শত্রু
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'চোখের বালি' অর্থ শত্রু বা চক্ষুশূল। চোখের বালি হলো চোখের পীড়াদায়ক জিনিস অর্থাৎ যাকে দেখলে চোখ জ্বলে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1610
'ড়' এবং 'ঢ়' ধ্বনিগুলোকে বলে-
সঠিক উত্তর
তাড়নজাত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ড় এবং ঢ় ধ্বনিগুলোকে বলে তাড়নজাত ধ্বনি। কারণ এ ধ্বনি দুটি জিহ্বার অগ্রভাগের তলদেশ দ্বারা অর্থাৎ উল্টো পিঠের দ্বারা ওপরের দন্তমূলে দ্রুত আঘাত বা তাড়না করে উচ্চারিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1611
বাংলা সাহিত্যের পল্লীকবি কে?
সঠিক উত্তর
জসীমউদ্দীন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা সাহিত্যের পল্লীকবি জসীমউদ্দীন। তার জন্ম ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ রাখালী, নকশীকাঁথার মাঠ, বালুচর, ধানক্ষেত প্রভৃতি।
বিস্তারিত ও আলোচনা
সাহিত্য বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1612
রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন না?
সঠিক উত্তর
মনপুরা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভোলা দ্বীপ থেকে প্রায় ৮০ কিমি দূরে সাগরের বুকে জেগে ওঠা নয়নাভিরাম বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় ছিলেন না। বাকি স্থানগুলোতে তার জমিদারি ছিল। এ কারণে এসব স্থানে তিনি অবস্থান করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1613
মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্য'-এর কাহিনী কোন মহাকাব্য থেকে নেওয়া?
সঠিক উত্তর
রামায়ণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ'-এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বন করে মধুসূদন দত্ত 'মেঘনাদবধ কাব্য' রচনা করেন। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। অমিত্রাক্ষর ছন্দে রচিত এ মহাকাব্যটি ১৮৬১ সালে প্রকাশিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1614
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
সঠিক উত্তর
চন্দ্রাবতী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। জন্ম কিশোরগঞ্জের পাটোয়ারী গ্রামে। জীবনকাল ষোড়শ শতাব্দী। মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাসের কন্যা। তিনি ছিলেন মধ্যযুগের তিনজন প্রধান মহিলা কবির একজন। তার রচিত কাব্য 'মলুয়া', 'দস্যু কেনারামের পালা', 'রামায়ণ'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1615
মধ্যযুগের প্রণয়কাব্য 'লায়লী মজনু' কার রচনা?
সঠিক উত্তর
দৌলত উজির বাহরাম খান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মধ্যযুগের প্রণয়কাব্য 'লায়লী মজনু'-র রচয়িতা দৌলত উজির বাহরাম খান। ফারসি কবি জামীর 'লায়লী মজনু' কাব্যের ভাবানুবাদ এ কাব্যটি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1616
'মানসিংহে ভবানন্দ উপাখ্যান' কার রচনা?
সঠিক উত্তর
ভারতচন্দ্র রায়গুণাকর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ভারতচন্দ্র মধ্যযুগের শ্রেষ্ঠ এবং শেষ কবি। মধ্যযুগের এ কবি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি। রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে উপাধি দিয়েছিলেন 'রায়গুণাকর'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1617
'কবিঙ্কণ' কার উপাধি?
সঠিক উত্তর
মুকুন্দরাম চক্রবর্তী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মেদিনীপুর জেলার আড়া গ্রামের জমিদার রঘুনাথ কবি প্রতিভার স্বীকৃতিস্বরূপ মুুকুন্দরাম চক্রবর্তীকে কবিক্কণ উপাধি প্রদান করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1618
বৈষ্ণব পদকর্তা 'চণ্ডীদাস' কত জন?
সঠিক উত্তর
৩ জন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস মোট তিন জন। যথা- ক. বড়ু চণ্ডীদাস, খ. দ্বিজ চণ্ডীদাস ও গ. দীন চণ্ডীদাস।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1619
বাংলা সাহিত্যের আদি গ্রন্থ 'চর্যাপদ'-এর রচনাকাল-
সঠিক উত্তর
সপ্তম থেকে দ্বাদশ শতক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা সাহিত্যের আদি গ্রন্থ 'চর্যাপদ'-এর রচনাকাল নিয়ে মতভেদ রয়েছে। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের রচনা কাল সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে (৬৫০ থেকে ১২০০ খ্রিষ্টাব্দের মধ্যে)। অপরদিকে, ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, চর্যাপদের রচনাকাল দশম থেকে দ্বাদশ শতক (৯৫০ থেকে ১২০০ খ্রিষ্টাব্দের মধ্যে)। সুকুমার সেনসহ বাংলা সাহিত্যের প্রায় সব পণ্ডিতই সুনীতিকুমারের মতামতকে সমর্থন করেছেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1620
Which of the following sentences is correct?
সঠিক উত্তর
He is very good at mathematics
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Skilful বা দক্ষ অর্থে good-এর পর preposition, at বসে।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।