eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1636
What is the antonym of 'Anarchy'?
সঠিক উত্তর
Peace
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Anarchy অর্থ- নৈরাজ্য, অরাজকতা; Unrest অর্থ- অস্থিরতা, উত্তেজনা, অশান্তি; Instability অর্থ- স্থিতহীনতা, অস্থীতিশীলতা; Peace অর্থ- শান্তি, শান্ত অবস্থা; Lawlessness অর্থ- অরাজকতা। এখানে anarchy এর antonym হচ্ছে peace।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1637
What is the synonym of 'Growth'?
সঠিক উত্তর
Increase
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Growth অর্থ- বৃদ্ধি; Uplift অর্থ- নৈতিক অনুপ্রেরণা; Development অর্থ- উন্নয়ন; Raising অর্থ- উত্তোলন; Increase অর্থ- বৃদ্ধি। এখানে growth এর synonym হচ্ছে increase।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1638
Which one is the correct sentence?
সঠিক উত্তর
Birds learn to fly by instinct
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Instinct হচ্ছে noun. তাই এর সাথে ly যোগ করে adverb করা যায় না। Verb হিসেবেও instinct-কে ব্যবহার করা যাবে না। (ক) হচ্ছে correct কারণ by instinct (সহজভাবে) এখানে adverb phrase হিসেবে ব্যবহৃত হয়েছে। (খ) ভুল, কারণ instinct-কে verb হিসেবে ব্যবহার হয়েছে। অথচ instinct হচ্ছে noun. (গ)ও ভুল, কারণ distinctly বলে কোনো শব্দ নেই।
বিস্তারিত ও আলোচনা
উপন্যাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1639
'শখুনীল কারাগার' উপন্যাসটি কার লেখা?
সঠিক উত্তর
হুমায়ুন আহমেদ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত কতিপয় সাড়া জাগানো উপন্যাস হলো- নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, আগুনের পরশমনি, জোছনা ও জননীর গল্প।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1640
'কপোত' শব্দটির সঠিক অর্থ কোনটি?
সঠিক উত্তর
কবুতর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'কপোত' শব্দটি বিশেষ্য। যার প্রতিশব্দ কবুতর, পায়রা প্রভৃতি। এর স্ত্রীবাচক শব্দ হলো কপোতী বা কপোতিনী।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1641
ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
সঠিক উত্তর
ধাতু
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। অন্যভাবে বলা যায়, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায় ধাতু এবং ক্রিয়া বিভক্তি। ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু।
বিস্তারিত ও আলোচনা
কবিতা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1642
শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা 'স্মৃতিস্তম্ভ' কার লেখা?
সঠিক উত্তর
আলাউদ্দীন আল আজাদ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আলাউদ্দীন আল আজাদ রচিত মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা স্মৃতিস্তম্ভ। এ কবিতাটি লিখে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
বিস্তারিত ও আলোচনা
উপন্যাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1643
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের রচনা?
সঠিক উত্তর
উপন্যাস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা উপন্যাস। এ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ।
বিস্তারিত ও আলোচনা
কবিতা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1644
জসীমউদ্দীনশীর 'কবর' কবিতার দাদু শাপলার হাটে কি বিক্রি করতেন?
সঠিক উত্তর
তরমুজ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পল্লীকবি জসীমউদ্দীন কবর কবিতায় দাদু দাদীর জন্য শাপলার হাটে তরমুজ বিক্রি করে ছ পয়সায় পুঁতির মালা ক্রয় করতো।
বিস্তারিত ও আলোচনা
নাটক বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1645
'রক্তাক্ত প্রান্তর' নাটক কোন পটভূমিতে লিখিত?
সঠিক উত্তর
পানিপথের যুদ্ধ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নাট্যকার মুনীর চৌধুরী রচিত রক্তাক্ত প্রান্তর নাটকের পটভূমি পানিপথের তৃতীয় যুদ্ধ। ইতিহাসকে অবলম্বন করে এ নাটকের কেন্দ্রীয় চরিত্র ইব্রাহিম কার্দি, জোহরা, হিরণবালা, আতা খাঁ প্রমুখ।
বিস্তারিত ও আলোচনা
কবিতা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1646
বাংলা কবিতায় ছন্দ কত প্রকার?
সঠিক উত্তর
তিন প্রকার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা কবিতার ছন্দ তিন প্রকার। যথা: ১. স্বরবৃত্ত ছন্দ, ২. মাত্রাবৃত্ত ছন্দ ও ৩. অক্ষরবৃত্ত ছন্দ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1647
ধাতু কত প্রকার?
সঠিক উত্তর
তিন প্রকার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধাতু তিন প্রকার। যথা ১. মৌলিক ধাতু, ২. সাধিত এবং ৩. যৌগিক বা সংযোগমূলক ধাতু।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1648
'যাচ্ছেতাই' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
সঠিক উত্তর
যাহা + ইচ্ছা + তাহা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'যাচ্ছেতাই' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো 'যা + ইচ্ছা + তাই'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1649
'হরতল' কোন ভাষার শব্দ?
সঠিক উত্তর
ওলন্দাজ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ইস্কাপন, রুইতন, টেক্কা, তুরুপ, হরতল ইত্যাদি ওলন্দাজ শব্দ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1650
যার দুই হাত সমান চলে, তাকে কি বলে?
সঠিক উত্তর
সব্যসাচী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যার দুই হাত সমান চলে তাকে এক কথায় সব্যসাচী বলে। আধুনিক বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক বলতে সৈয়দ শামসুল হককে বোঝানো হয়।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।