eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
কবিতা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1651
'কি আঁচল বিছায়েচ ....... নদীর কূলে কূলে।' শূন্যস্থানে কোন কোন শব্দ হবে?
সঠিক উত্তর
বটের মূলে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমাদের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি' গানের প্রথম ১০ পংক্তির ৭নং পংক্তি 'কি আঁচল বিছায়েচ বটমূল নদীর কূলে কূলে'|
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1652
শরৎচন্দ্রের কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল?
সঠিক উত্তর
পথের দাবী
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1653
‘অর্থচন্দ্র’ এর অর্থ কোনটি?
সঠিক উত্তর
গলাধাক্কা দেয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অর্থচন্দ্র শব্দের রূপগত অর্থ অর্ধপ্রকাশিত চন্দ্র বা চাঁদ। কিন্তু আলংকারিক অর্থ হলো গলাধাক্কা দেয়া।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1654
‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
সঠিক উত্তর
ধ্বনিগতত্ত্ব
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়াও ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয় হলো ধ্বনি ও ধ্বনির পরিবর্তন, বর্ণ প্রকরণ ও উচ্চারণ, যত্ব ও ষত্ব বিধান।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1655
‘সূর্য’ এর প্রতিশব্দ কোনটি?
সঠিক উত্তর
আদিত্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সূর্য-এর প্রতিশব্দ হলো দিবাকর, প্রভাকর, ভাস্কর, আদিত্য, কিরণমালী, বিভাকর প্রভৃতি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1656
বাংলা ভাষায় খাঁটি উপসর্গ কয়টি?
সঠিক উত্তর
২১টি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
উৎপত্তি অনুসারে বাংলা ভাষায় তিন শ্রেণির উপসর্গ বিদ্যমান। এর মধ্যে খাঁটি বাংলা উপসর্গ ২১টি, সংস্কৃত উপসর্গ ২০টি।
বিস্তারিত ও আলোচনা
বহুনির্বাচনী
1657
কোন বানানটি শুদ্ধ?
সঠিক উত্তর
সমীচীন, সমীচীন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘ঈ’-কারজনিত শুদ্ধ বানান হলো আশীবাদ, দধিচি, পিপীলিকা, প্রহরী, নবীন, নীরোগ মরীচিকা, শারীরিক প্রভৃতি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1658
বীরবল কোন লেখকের ছদ্মনাম?
সঠিক উত্তর
প্রমথ চৌধুরী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনাম ব্যবহার করে তার অনেক রচনা প্রকাশ করেছেন। তিনি চলিত রীতিতে প্রথম গদ্য রচনা করেন বীরবলের - হালখাতা। এ প্রবন্ধ গ্রন্থটি ১৯১৬ সালে প্রকাশিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1659
মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ কোন ছন্দে রচিত?
সঠিক উত্তর
অমিত্রাক্ষর ছন্দ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মাইকেল মধুসূদন দত্ত সাহিত্যে আধুনিকতার জনক। কবি পদ্মাবতী নাটক, তিলোত্তমাসম্ভব কাব্য ও মেঘনাদবধ কাব্য অমিত্রাক্ষর ছন্দে রচনা করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1660
‘রাজসিংহে’ উপন্যাস কার রচনা?
সঠিক উত্তর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস রাজসিংহ। এ উপন্যাসে দ্বন্দ্বহীন অনুরাগ প্রকাশ পেয়েছে। নায়কের ভাগ্য অদৃশ্য নিয়তির হাতে নিয়ন্ত্রিত হয়েছে। মানব হৃদয়ের দ্বিধাদ্বন্দ্বের বিশ্লেষণ করা হয়েছে এ উপন্যাসে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1661
মীর মশাররফ হোসেন রচিত ‘বিষাদ সিন্ধু’ কোন ধরনের রচনা?
সঠিক উত্তর
উপন্যাস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মীর মশাররফ হোসেন রচিত ‘বিষাদ সিন্ধু’ একটি উপন্যাস। কারবালার মর্মান্তিক বিষাদময় কাহিনীই এ উপন্যাসের বিষয়বস্তু। নিয়তি-লাঞ্ছিত মানবভাগ্যের বেদনাদহ পরিণতিই এ কাব্যে পরিস্ফুটিত হয়েছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1662
মানুষ কবে প্রথম চন্দ্রে অবতরণ করে?
সঠিক উত্তর
২০ জুলাই, ১৯৬৯
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০ জুলাই ১৯৬৯ অ্যাপোলো-১১ নভযানে চড়ে চাঁদে পৌঁছে তিনজন নভোচারী। এদের মধ্যে নীল আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন চাঁদে পা রাখেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1663
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
সঠিক উত্তর
পি.জে. হার্টজ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য ছিলেন পি জে হার্টজ। তিনি ১ ডিসেম্বর ১৯২০ থেকে ৩১ ডিসেম্বর ১৯২৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1664
ছয়-দফা দাবি উত্থাপন করা হয় কোথায়?
সঠিক উত্তর
লাহোরে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলার কৃষক-শ্রমিক-মজুর-মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ ছয়-দফা দাবি লাহোরে বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে সর্বপ্রথম তুলে ধরা হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1665
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
সঠিক উত্তর
ভোলা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৬ ডিসেম্বর ১৯৪১ ভোলার আলীনগরের মৌটুপী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৭ এপ্রিল ১৯৭১ শহীদ হন।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।