eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1666
কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?
সঠিক উত্তর
ঢাকা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল ঢাকা। মুঘল সম্রাট জাহাঙ্গীরের ক্ষমতা গ্রহণ করে শেখ আলাউদ্দিন ইসলাম খানকে বাংলার সুবেদার নিয়োগ করেন। ইসলাম খান ১৬১০ সালে রাজমহল থেকে ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন এবং সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1667
বাংলাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন?
সঠিক উত্তর
জেমস রেনেল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১ জানুয়ারি ১৭৬৭ ‘Bengal Survey’ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে জেমস রেনেল সর্বপ্রথম ভারতের মানচিত্র অঙ্কন করেন, যা ১৯৮৭ পর্যন্ত বলবৎ ছিল। পরবর্তীতে ১৯৭১ সালে স্বাধীনতা-পরবর্তী এ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে Survey of Bangladesh রাখা হয়।
বিস্তারিত ও আলোচনা
ইতিহাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1668
সতীদাহ প্রথা কে বিলোপ করেন?
সঠিক উত্তর
লর্ড বেন্টিংক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সমাজ সংস্কারক, বহুভাষাবিদ রাজা রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় ১৮২৯ সালে লর্ড বেন্টিংক সতীদাহ প্রথা বিলোপ করেন।
বিস্তারিত ও আলোচনা
জীববিজ্ঞান বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1669
জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে—
সঠিক উত্তর
ক্রোমোজোম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রকৃত কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের অবস্থান। কোষের সব ধরনের কাজ নিয়ন্ত্রণ করে এটি। নিউক্লিয়াসের ভৌত গঠন উপাদান চারটি, যথা : নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের প্রোটোপ্লাজমির রস ও অন্যান্য গঠন উপাদানতো ধারণ করাই এর কাজ। নিউক্লিওলাসের কাজের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার RNA, প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ। ক্রোমোজোম থাকে নিউক্লিয়ার রেটিকুলামের ভেতর। রাসায়নিকভাবে প্রতিটি ক্রোমোজোম DNA, RNA, হিস্টোন ও নন-হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত যাদের প্রধান কাজই হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য ধারণ ও বাহন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1670
গ্রিন হাউজ ইফেক্টের জন্য দায়ী—
সঠিক উত্তর
বায়ুমণ্ডলের কার্বন-ডাই অক্সাইড
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বায়ুমণ্ডলের ট্রপোস্ফিারে অবস্থিত যে সকল উপাদান বা গ্যাস বেড়ে গেলে সূর্যরশ্মি ভূ-পৃষ্ঠে এসে তাপরূপে পুনবিকিরিত হতে পারে না, বরং ঐ গ্যাসগুলো তা শোষণ করে এবং এর ফলে ভূ-পৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, সে সকল গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে। আর এই প্রক্রিয়া বা অবস্থাকে গ্রিন হাউস প্রতিক্রিয়া বলে। প্রধান গ্রিন হাউস গ্যাসগুলো হলো কার্বন ডাই-অক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বনসমূহ, নাইট্রোজেন অক্সাইডসমূহ প্রভৃতি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1671
কোন রোগে ইনসুলিন ব্যবহৃত হয়?
সঠিক উত্তর
ডায়াবেটিস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'ইনসুলিন' এক প্রকার হরমোন। সাধারণভাবেই এর কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা। এখানে হরমোনজনিত রোগ একমাত্র ডায়াবেটিস। এর অর্থ বহুমূত্র রোগ। Vibrio Cholerae নামক ব্যাকটেরিয়ার দেহের অন্তে সংক্রমণ করে কলেরা রোগ সৃষ্টি করে। হাম সাধারণত নবজাতক বা শিশুদের একটি সংক্রামক রোগ। আর ম্যালেরিয়া হলো প্রধানত স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা সংক্রমিত এক তীব্র, দীর্ঘস্থায়ী রোগ। এর প্রধান উপসর্গ কাঁপুনিসহ জ্বর ও ক্রমে রক্তহীনতা। ইনসুলিনের অভাবের ফলে গ্লুকোজ কোষে ঢুকতে পারে না। ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। অতিরিক্ত গ্লুকোজ দেহ থেকে বের হয়ে যাওয়ার সময় প্রচুর পানিও টেনে নিয়ে যায়। এজন্যই এ রোগের নাম বহুমূত্র রোগ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1672
টেলিফোনের আবিষ্কর্ত কে?
সঠিক উত্তর
আলেকজান্ডার গ্রাহাম বেল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে ১৮৩১ সালে আবিষ্কার করেন 'ডায়নামো'। আরেক ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী চার্লস ডারউইন 'বিবর্তনবাদের তত্ত্ব' দিয়ে বিখ্যাত হয়েছেন। বিখ্যাত জার্মান দার্শনিক কার্ল মার্কসের যোগ্য সহযোগী ছিলেন ফ্রেডারিক এঙ্গেলস। 'দাস কাপিটাল', 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' প্রভৃতি রচনায় কার্ল মার্কসকে তিনি যথাযোগ্য সাহচর্য দিয়েছিলেন। সঠিক উত্তর (খ) আলেকজান্ডার গ্রাহাম বেল। ১৮৭৬ সালে তিনি এই যুগান্তকারী আবিষ্কার করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1673
সিএনজি-এর অর্থ কি?
সঠিক উত্তর
কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সিএনজি এর পূর্ণরূপ হলো Compressed Natural Gas বা সংকুচিত প্রাকৃতিক গ্যাস।
বিস্তারিত ও আলোচনা
ইতিহাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1674
াচীনকালে সমতট বলতে বোঝাতো-
সঠিক উত্তর
কুমিল্লা ও নোয়াখালী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলার প্রাচীন জনপদসমূহকে যে কয়টি ভাগে ভাগ করা হয় তার মধ্যে অন্যতম ছিল সমতট। পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় এ সমতট জনপদটি গড়ে উঠেছিল। যা ছিল বর্তমান কুমিল্লা ও নোয়াখালী জেলার অন্তর্গত। এর কেন্দ্রস্থল ছিল কুমিল্লা জেলার কামতা।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1675
কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয়-
সঠিক উত্তর
ঢাকা কেন্দ্রীয় কারাগারে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রখ্যাত নাট্যকার মুনীর চৌধুরীর ভাষা আন্দোলনের ওপর রচিত নাটক 'কবর'। ১৯৫৩ সালে রণেশ দাশগুপ্তের অনুরোধে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে রচনা করেন এবং রাজনৈতিক বন্দিদের দ্বারা নাটকটি সর্বপ্রথম এখানেই অভিনীত হয়।
বিস্তারিত ও আলোচনা
ইতিহাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1676
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও-এর পত্তন কে করেন?
সঠিক উত্তর
ঈশা খাঁ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বর্তমান ঢাকা থেকে ২৭ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থিত সোনারগাঁও বর্তমান নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। প্রাচীন সুবর্ণগ্রাম থেকেই মুসলিম আমলে সোনারগাঁও নামের উদ্ভব হয়। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেন ঈশা খাঁ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1677
সংসদ ভবনের স্থপতি কে?
সঠিক উত্তর
লুই কান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশের এক কক্ষবিশিষ্ট আইনসভা জাতীয় সংসদ ভবনের স্থপতি মার্কিন নাগরিক লুই কান। তার মৃত্যুর পর অসমাপ্ত কাজের সমাপ্তি টানেন হেনরি এন উইলকটস্।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1678
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
সঠিক উত্তর
এগার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে এগারটি (১১) সেক্টরে ভাগ করা হয়। ১০ নং সেক্টর ব্যতীত প্রতিটি সেক্টরের প্রধান ছিলেন সেক্টর কমান্ডার। বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম.এ.জি. ওসমানী।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1679
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
সঠিক উত্তর
ব্রাসেলস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৯২ সালের স্বাক্ষরিত মাস্ট্রিচ চুক্তি অনুযায়ী ১৯৯৩ সালে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। এ সংস্থাটির সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস-এ অবস্থিত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1680
'ব্ল্যাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?
সঠিক উত্তর
ভারত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ভারতের জাতীয় নিরাপত্তা প্রহরী ব্ল্যাক ক্যাট। এরা অত্যন্ত দুর্ধর্ষ ও উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। এদের পোশাক কালো।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।