eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
সাহিত্য বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1756
Ode to the West Wind is written by—
সঠিক উত্তর
Shelley
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'Ode to a Nightingale' is a poem by John Keats. 'Ode to the West Wind' is an ode by Percy Bysshe Shelley. 'Ode to Duty' is by William Wordsworth. 'An Ode' is an autobiographical poem by S.T. Coleridge। সুতরাং সঠিক উত্তর (খ)।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1757
বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণতঃ কোথায় হয়ে থাকে?
সঠিক উত্তর
কিশোরগঞ্জের শোলাকিয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শোলাকিয়া ঈদ জামাত' বাংলাদেশে অনুষ্ঠিত সর্ববৃহৎ ঈদের জামাত ছিল। কিশোরগঞ্জ জেলা শহরের পূর্বপ্রান্তে নরসুন্দা নদীর উত্তর তীরে অবস্থিত শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী এই জামাত অনুষ্ঠিত হয়। ঈশা খান মসনদ-ই-আলার জনৈক বংশধর দেওয়ান হায়রত খান কর্তৃক শোলাকিয়া ঈদগাহ স্থাপিত হয়েছিল বলে অনেকে মনে করেন। কথিত আছে যে, এখানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় ১৭৫০ সালে। উল্লেখ্য, বর্তমানে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের 'গোর-এ শহীদ' ময়দানে।
বিস্তারিত ও আলোচনা
ইতিহাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1758
বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া হয় কোথায়?
সঠিক উত্তর
ঢাকা জেলে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৭৬ সালের ২১ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মাধ্যমে কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মুক্তিযুদ্ধে তার বীরত্বের জন্য তাকে বীর উত্তম খেতাব প্রদান করা হয়। তিনি ১৯৩৮ সালে আসামের বদরপুরে জন্মগ্রহণ করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1759
হোচিমিন নগরের পূর্বনাম কি?
সঠিক উত্তর
সায়গন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
হো চি মিন সিটির পূর্বনাম সায়গন। 'হ্যানয়' হচ্ছে ভিয়েতনামের রাজধানী এবং ভিয়েনতিয়েন হচ্ছে লাওসের রাজধানী।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1760
কত তারিখ বিশ্ব নারী দিবস হিসেবে পালিত হয়?
সঠিক উত্তর
৮ মার্চ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৮ মার্চ সারা বিশ্বে নারী দিবস হিসেবে পালিত হয়। নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে এবং নারীদের সমঅধিকার বাস্তবায়নেই এ দিবস পালনের মূল লক্ষ্য।
বিস্তারিত ও আলোচনা
ভূগোল বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1761
সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন মহাদেশে?
সঠিক উত্তর
এশিয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় এশিয়া মহাদেশে। চীন চা উৎপাদনে শীর্ষে রয়েছে। রফতানিতেও চীন প্রথম। ভারত চা উৎপাদনে দ্বিতীয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1762
ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মুদ্রার নাম কি?
সঠিক উত্তর
ইউরো
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে চালুকৃত একক মুদ্রার নাম ইউরো। এর জনক রবার্ট মুডেল। ইউরো ১ জানুয়ারি ১৯৯৯ সালে চালু হয়। এইইউভুক্ত সর্বশেষ ১৯তম দেশ হিসেবে লিথুয়ানিয়া ১ জানুয়ারি ২০১৫ সালে ইউরো চালু করে। তবে কসোভো, সানমারিনোসহ ইইউ বহির্ভূত কয়েকটি দেশেও ইউরো চালু রয়েছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1763
বিলুরুবিন তৈরি হয় শরীরের কোথায়?
সঠিক উত্তর
যকৃতে
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1764
২০১১ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় কতটি দেশ অংশ নেয়?
সঠিক উত্তর
14
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০১১ সালের দশম বিশ্বকাপ ক্রিকেটে ১৪টি দেশ অংশগ্রহণ করে। ২০১৫ সালে ১১তম বিশ্বকাপেও ১৪টি দল অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া এবং রানার্সআপ নিউজিল্যান্ড। ২০১৯ সালের ১২তম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে ১০টি দেশ। ২০২৩ সালের ভারতে অনুষ্ঠিত ১৩তম বিশ্বকাপ ক্রিকেটেও অংশগ্রহণ করবে ১০টি দেশ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1765
কোন দেশে সেনাবাহিনী নাই?
সঠিক উত্তর
সুইজারল্যান্ড
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মালদ্বীপে সেনাবাহিনী নেই। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এ দেশটির মাথাপিছু আয় সবচেয়ে বেশি এবং শিক্ষার হারও সবচেয়ে বেশি। পর্যটন শিল্পনির্ভর এ দেশটি এশিয়ার মধ্যে আয়তনে ও জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1766
যুক্তরাষ্ট্রই ইউনিয়নে কোন স্টেট সবশেষে যোগ দেয়?
সঠিক উত্তর
হাওয়াই
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1767
বর্তমানে বাংলাদেশে চালুকৃত পাবলিক (সরকারি) বিশ্ববিদ্যালয় কয়টি?
সঠিক উত্তর
২৫টি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Note: বর্তমানে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৩টি। সর্বশেষ ৫৩তম সরকারি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিরোজপুর)।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1768
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
সঠিক উত্তর
১৩৬তম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য পদের মর্যাদা লাভ করে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1769
বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
সঠিক উত্তর
কুদরাত-এ-খুদা কমিশন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২৬ জুলাই ১৯৭২ বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ‘কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন’ গঠিত হয়। এ কমিশন উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্র নায়ক শেখ মুজিবুর রহমান। ‘শামসুল হক শিক্ষা কমিশন’ ড. এম শামসুল হকের নেতৃত্বে ১৯৯৭ সালে গঠিত হয়। শরীফ কমিশনের রিপোর্টের বিরুদ্ধে ১৯৬২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে ব্যাপক ছাত্র বিক্ষোভ সংঘটিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1770
সম্প্রতি সোমালিয় জলদস্যুরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করেছিল তার নাম কি?
সঠিক উত্তর
এমভি জাহানমনি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৫ ডিসেম্বর ২০১০ ভারতীয় উপকুলের অদূরে আরব সাগরের মিনিকয় দ্বীপে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি জাহানমনি’। ১২ ডিসেম্বর জলদস্যুরা এটিকে গ্যারাকাদ উপকুলে নিয়ে যায়। দীর্ঘ ৯৯ দিন দর কষাকষির পর ৪০ লাখ ডলার মুক্তিপণ নিয়ে সমঝোতার মধ্য দিয়ে জলদস্যুরা নাবিকসহ জাহাজটিকে মুক্তি দেয় ১৪ মার্চ ২০১১। ২১ মার্চ নাবিকেরা বাংলাদেশে ফিরে আসেন।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।