eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1771
বাংলাদেশ রাইফেলস-এর বর্তমান নাম কি?
সঠিক উত্তর
বর্ডার গার্ড বাংলাদেশ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশ রাইফেলস ২৩ জানুয়ারি ২০১১ ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ নামে যাত্রা শুরু করে। ‘বর্ডার গার্ড বাংলাদেশ’-এর প্রথম নাম ছিল- রামগড় লোকাল ব্যাটালিয়ন (প্রতিষ্ঠা ২৯ জুন ১৭৯৫)। এর সদর দপ্তর পিলখানা, ঢাকা। ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ সংঘটিত বিডিআরের বিদ্রোহের পরিপ্রেক্ষিতে এর নাম পরিবর্তন করা হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1772
কত সাল থেকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে?
সঠিক উত্তর
2000
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করে। পরে ২০০0 সালের ৪ জানুয়ারি UNESCO-এর মহাসচিব কোইচিরো মাতসুরা জাতিসংঘভুক্ত দেশগুলোকে দিবসটি পালনের আহ্বান জানান। প্রথম পর্যায়ে অবশ্য কানাডাভিত্তিক Mother Language Lovers of the World নামক সংগঠনটি বিশেষ ভূমিকা পালন করে। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি UNESCO-এর ১৮৮টি সদস্য রাষ্ট্রে এটি প্রথমবারের মতো পালিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1773
বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
সঠিক উত্তর
1974
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য পদের মর্যাদা লাভ করে। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ প্রদান করেন। চীনের ভেটোদানের কারণে বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ প্রাপ্তিতে বিলম্ব হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1774
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
সঠিক উত্তর
1921
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়। ৩টি অনুষদ ৮৭৭ জন শিক্ষার্থী ও ৬০ জন শিক্ষক নিয়ে এ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। তখন আবাসিক হল ছিল ৩টি। প্রথম উপাচার্য ছিলেন সার পি. জে. হার্টজ। প্রথম চ্যান্সেলর ছিলেন লর্ড ড্যানডাস (জেসিআই)।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1775
পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
সঠিক উত্তর
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পানামা খাল খননের কাজ শুরু হয় ১৯০৮ সালে এবং শেষ হয় ১৯১৩ সালে। তবে উদ্বোধন করা হয় ১৯১৪ সালে। এর দৈর্ঘ্য ৮০ কিমি, গভীরতা ১২ থেকে ১৫ মিটার এবং প্রস্থ ৩০ থেকে ৯১ মিটার। এ খাল আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ সৃষ্টি করেছে। এ খালের মালিকানা ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের থাকলেও এর আগেই ১৫ ডিসেম্বর পানামা রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1776
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
সঠিক উত্তর
হামিদুর রহমান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'৫২-এর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত প্রথম শহীদ মিনারের নকশা করেছিলেন বদরুল আলম। এটি উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান। এটি ২৪ ফেব্রুয়ারি ১৯৫২ পুলিশ ভেঙে দেয়। বর্তমান শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। শিল্পাচার্য জয়নুল আবেদিন কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত চিত্রশিল্পের নাম- দুর্ভিক্ষের রেখাচিত্র (ম্যাভন-৪৩), মনপুরা-৭০ ইত্যাদি। কামরুল হাসানের বিখ্যাত শিল্পকর্ম মধ্যে রয়েছে 'এই জানোয়ারদের হত্যা করতে হবে', 'তিন কন্যা' ইত্যাদি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1777
ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়?
সঠিক উত্তর
2000
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২৬ জুল ২০০০ বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দশম সদস্য দেশ হিসেবে সর্বপ্রথম ভারতের বিরুদ্ধে ঢাকার মাঠে ৯ উইকেটে পরাজিত হয়। প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয় এবং প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1778
বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
সঠিক উত্তর
ভুটান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। ঐ একই দিনে ভুটানের স্বীকৃতির কয়েক ঘণ্টা পর দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়। জাপান ১০ ফেব্রুয়ারি ১৯৭২, যুক্তরাজ্য ৪ ফেব্রুয়ারি ১৯৭২ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ৪ এপ্রিল ১৯৭২ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1779
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
সঠিক উত্তর
তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ১০ এপ্রিল ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এরপর তিনি বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর করেন। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি। ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী। উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ১২তম প্রধানমন্ত্রী।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1780
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ কোথায় দেন?
সঠিক উত্তর
সোহরাওয়ার্দী উদ্যানে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এক যুগান্তকারী ভাষণে ঘোষণা করেন 'এবারকার সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।'
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1781
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদষ্টা কে ছিলেন?
সঠিক উত্তর
মোহাম্মদ হাবিবুর রহমান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রবল গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত জেনারেল এরশাদ সরকার ১৯৯০ সালের ৪ ডিসেম্বর তৎকালীন বিরোধী দল ও জোটসমূহের প্রস্তাবিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য ঘোষিত রূপরেখা গ্রহণ করার ঘোষণা দেন। ৬ ডিসেম্বর ১৯৯০ এরশাদ সরকার পদত্যাগ করলে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ব্যাপকভাবে গ্রহণযোগ্য বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৯৯৬ সালের নির্বাচনে প্রথম সাংবিধানিক স্বীকৃতিপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন বিচারপতি হাবিবুর রহমান, ২০০১ সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন বিচারপতি লতিফুর রহমান, ২০০৬ সালে সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদষ্টা ছিলেন ইয়াউজদ্দিন আহমেদ এবং পরে ফখরউদ্দিন আহমেদ। ৩০ জুন ২০১১ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1782
'ক্রীতদাসের হাসি'র রচয়িতা কে?
সঠিক উত্তর
শওকত ওসমান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'ক্রীতদাসের হাসি' (১৯৬২) শওকত ওসমান রচিত উপন্যাস। তার অন্যান্য উপন্যাস হলো : বনে আদম (১৯৪৩), জননী (১৯৬৮), চৌরসন্ধি (১৯৬৮), সমাগম (১৯৬৭), জাহান্নাম হইতে বিদায় (১৯৭১), দুই সৈনিক (১৯৭৩), নেকড়ে অরণ্য (১৯৭৩), পতঙ্গ পিঞ্জর (১৯৮৩), রাজসাক্ষী (১৮৮৫), জলাঙ্গী (১৯৮৬) ইত্যাদি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1783
২৫শে বৈশাখ কার জন্ম দিন?
সঠিক উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভাধর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১২৬৮ বঙ্গাদের ২৫ বৈশাখ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ। নাগরিক কবি শামসুর রাহমানের জন্ম ১৯২৯ খ্রিস্টাদের ২৩ অক্টোবর। বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ ১০ জুলাই ১৮৮৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
বিস্তারিত ও আলোচনা
নাটক বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1784
কোনটি নাট্যগ্রন্থ?
সঠিক উত্তর
রক্তকরবী
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1785
'আকাশ কুসুম' বাগধারার অন্তর্নিহিত অর্থ হলো—
সঠিক উত্তর
অল্পক কল্পনা
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।