eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1936
চর্যাপদ এক প্রকার—
সঠিক উত্তর
গান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
চর্যাপদের শব্দগুলো অপরিচিত, শব্দ ব্যবহারের রীতি বর্তমানের রীতি থেকে ভিন্ন। এর কবিতাগুলো পড়ে বুঝতে কষ্ট হয়। এজন্য চর্যাপদের ভাষাকে 'আলো-আঁধারি ভাষা' বা 'সন্ধ্যা ভাষা' বলে। চর্যাপদের কবিতাগুলো গানের মতো গাওয়া হতো। তাই এগুলো একই সাথে গান ও কবিতা।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1937
'তিনি বললেন যে, বইটা তার দরকার' বাক্যটি কিসের উদাহরণ?
সঠিক উত্তর
পরোক্ষ উক্তির
বিস্তারিত ও আলোচনা
উপন্যাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1938
'পথের পাঁচালী' উপন্যাসের রচয়িতা—
সঠিক উত্তর
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১২ সেপ্টেম্বর ১৮৯৪ সালে চব্বিশ পরগনার মুরারিপুর গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মূলত ঔপন্যাসিক। 'পথের পাঁচালী' (১৯২৯) তার প্রথম উপন্যাস এবং অনেকের মতে শ্রেষ্ঠ উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় 'বিচিত্রা' পত্রিকায়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1939
'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
সঠিক উত্তর
দুল্ + অনা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ক্রিয়াপদের মূল ও শব্দ উভয়কেই প্রকৃতি (ধাতু-প্রকৃতি) বলে। অন্যদিকে, ধাতু বা ক্রিয়ামূল বা শব্দের পরে যে শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে 'প্রত্যয়' বলে। যেমন: দুল্ + অনা = দোলনা; এখানে মূল শব্দ হলো 'দুল' এবং প্রত্যয় হলো 'অনা'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1940
'নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে'- কোনটির?
সঠিক উত্তর
উপসর্গের
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অর্থহীন অথচ অর্থ-দ্যোতক যেসব অব্যয় শব্দ কু ধাতু বা নাম শব্দের আগে বসে শব্দগুলোর অর্থের সংকোচন, প্রসারণ কিংবা অন্য কোনো পরিবর্তন সাধন করে, তাদেরকে উপসর্গ বলে। যেমন: 'মান' একটি শব্দ। এর আগে 'অপ' অব্যয়টি যুক্ত হলে হয় 'অপমান'। যদি 'পরি' যুক্ত হয় তাহলে 'পরিমাণ' হবে ইত্যাদি। মূল 'মান' শব্দের অর্থ পরিবর্তিত হয়ে ভিন্ন ভিন্ন সৃষ্টি হয়েছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1941
বিশুদ্ধ বানান কোনটি?
সঠিক উত্তর
কৃষিজীবী
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1942
গ্রিক শব্দ কোনটি?
সঠিক উত্তর
দাম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দাম-গ্রিক শব্দ; লুঙী-বর্মি শব্দ; তুফান-আরবি শব্দ।
বিস্তারিত ও আলোচনা
নাটক বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1943
'নেমেসিস' নাটকটি কার লেখা?
সঠিক উত্তর
নুরুল মোমেন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নুরুল মোমেনের শ্রেষ্ঠ নাটক 'নেমেসিস'। ১৯৩৯-৪০ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মোমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং 'শনিবারের চিঠি' পত্রিকায় তা প্রকাশিত হয়। নুরুল মোমেন যশোর জেলার বুড়োইচ গ্রামে ২৫ নভেম্বর ১৯০৬ জন্মগ্রহণ করেন। তিনি মূলত নাট্যকার ছিলেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1944
'চন্দ্র' কোন শব্দের উদাহরণ?
সঠিক উত্তর
তৎসম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, পানি, হস্ত, মস্তক, চক্ষু, কর্ণ ইত্যাদি তৎসম শব্দ। অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সে সব শব্দকে বলা হয় তৎসম শব্দ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1945
'দীপ' অর্থ কি?
সঠিক উত্তর
হাতি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দীপ্তি অর্থ আলো; দ্বীপ অর্থ হাতি; দ্বীপ অর্থ জলবেষ্টিত স্থান এবং দীপ অর্থ বাতি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1946
http-এ সংক্ষিপ্ত রূপটি কী বোঝায়?
সঠিক উত্তর
Hypertext Transfer Protocol
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কম্পিউটার-ইন্টারনেটে ব্যবহৃত শব্দ সংক্ষেপ http-এর পূর্ণ অভিব্যক্তি হচ্ছে Hyper Text Transfer Protocol. এটি www-এর জন্য একটি আদর্শ প্রোটোকল। এর কারণেই ওয়েবপেসগুলো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিজিট করা যায়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1947
কয়টি BIT মিলে এক BYTE হয়?
সঠিক উত্তর
৮ - ৬৪
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৮ বিটে (BIT) এক বাইট (BYTE)। অর্থাৎ ১ বাইট = ৮ বিট। ১ কিলোবাইট = ১০২৪ বাইট। ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট। ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1948
কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি?
সঠিক উত্তর
Entomology
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যার ইংরেজি প্রতিশব্দ Entomology। পক্ষান্তরে, 'Embryology' হচ্ছে ভ্রূণের বিকাশ সংক্রান্ত বিদ্যা, 'Mycology' হচ্ছে ছত্রাক সংক্রান্ত বিদ্যা বা ছত্রাকবিদ্যা এবং 'Microbiology' হচ্ছে অণুজীব বিদ্যার ইংরেজি প্রতিশব্দ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1949
কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?
সঠিক উত্তর
১৯৫৫ সালে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ভাষা আন্দোলনের প্রেক্ষিতে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৭ সালের ৩ এপ্রিল পূর্ব পাকিস্তান আইন পরিষদে 'The Bengali Academy Act 1957' গ্রহণের মাধ্যমে এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। বাংলা একাডেমি ভবনের পূর্ণনাম বর্ধমান হাউস। বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ড. মযহারুল ইসলাম।
বিস্তারিত ও আলোচনা
ভূগোল বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1950
সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
সঠিক উত্তর
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দ্বীপ 'সুমাত্রা' (আয়তন ৪,২৭,৩০০ বর্গকিমি) ইন্দোনেশিয়ায় অবস্থিত। ইন্দোনেশিয়ার অন্য দ্বীপগুলো হলো বোর্নিও, জাভা, কালিমাসতান, সুলাভেসি ও ইরিয়ান জায়া। পান্তরে, ফিলিপিন্সের দ্বীপগুলোর মধ্যে মিন্ডানাও অন্যতম। মালয়েশিয়া ও থাইল্যান্ডে উল্লেখযোগ্য কোনো দ্বীপ নেই।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।