eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1951
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর বর্তমান সভাপতি কে?
সঠিক উত্তর
কাজী সালাউদ্দিন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে গঠিত হয় ১৫ জুলাই ১৯৭২। পান্তরে, আ হ ম মোস্তফা কামাল হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান।
বিস্তারিত ও আলোচনা
ভূগোল বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1952
'নায়গ্রা' জলপ্রপাত অবস্থিত নিচের কোন দেশে?
সঠিক উত্তর
কানাডা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'নায়গ্রা' জলপ্রপাত যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে অবস্থিত। এর উচ্চতা ১৬৭ মিটার। এছাড়া দক্ষিণ আফ্রিকায় টুগেলা জলপ্রপাত; ব্রাজিলে গুয়ারিয়া জলপ্রপাত অবস্থিত, যা পানি পতনের দিক থেকে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1953
পেন্সিলের শিষে প্রধানত থাকে—
সঠিক উত্তর
গ্রাফাইট
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গ্রাফাইট গাঢ় ধূসর রঙের কঠিন পদার্থ। এটি নরম ও পিচ্ছিল। কাগজের ওপর ঘষলে কালো দাগ পড়ে। এজন্য কাঠ পেন্সিলের প্রধান উপাদান হিসেবে গ্রাফাইটের শিষ ব্যবহার করা হয়। গ্রাফাইট কার্বনের একটি রূপভেদ মাত্র। এছাড়া বিদ্যুৎ পরিবাহী বলে অনেক বৈদ্যুতিক যন্ত্রে ইলেকট্রোডরূপে এবং পারমাণবিক চুল্লীতে মন্থরক হিসেবেও গ্রাফাইট ব্যবহৃত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1954
পটাশিয়াম মৌলের প্রতীক হল—
সঠিক উত্তর
K
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মৌলের ইংরেজি নামের আদ্যক্ষর অথবা ল্যাটিন নামের (কোনো কোনো ক্ষেত্রে) আদ্যক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। যেমন- অক্সিজেন (Oxygen) O, হাইড্রোজেন (Hydrogen) H, সোডিয়াম (Natrium, ল্যাটিন নাম) Na, পটাশিয়াম (Kalium, ল্যাটিন নাম) K ইত্যাদি।
বিস্তারিত ও আলোচনা
জীববিজ্ঞান বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1955
আনারস কোন জাতীয় ফল?
সঠিক উত্তর
যৌগিক ফল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যখন একটি পুষ্পমঞ্জরীর সব ফুলগুলো মিলে একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে। যেমন- আনারস, কাঁঠাল, ডুমুর ইত্যাদি। পক্ষান্তরে, গুচ্ছ ফল একটি ফুলের একাধিক মুক্ত গর্ভপত্র বিশিষ্ট ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। যেমন- আতা, পদ্ম ইত্যাদি। সরল ফল একটি ফুলের একটিমাত্র গর্ভপত্র বা একাধিক যুক্ত গর্ভপত্র বিশিষ্ট ডিম্বাশয় থেকে সৃষ্টি হয়। যেমন- আম, জাম, মটর ইত্যাদি। রসালে ফলের ফলত্বক পুরু ও রসালো থাকে। যেমন- কলা, আপেল, শসা ইত্যাদি।
বিস্তারিত ও আলোচনা
ভূগোল বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1956
কোনটি অফুরন্ত নবায়নযোগ্য সম্পদ?
সঠিক উত্তর
পানি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে সকল সম্পদ বারবার ব্যবহারের পরও একেবারে শেষ হয়ে যায় না, বরং পুনরায় সম্পদের উৎস হিসেবে বিবেচিত হয় তাদেরকে নবায়নযোগ্য সম্পদ (Renewable resource) বলে। পৃথিবীতে নবায়নযোগ্য সম্পদের মধ্যে সৌরশক্তি, পানি শক্তি বা সম্পদ, বায়ুশক্তি বা সম্পদ অন্যতম। পানিচক্রের মাধ্যমে পানির নির্দিষ্ট পরিমাণ সর্বদা একই থাকে।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1957
এক রক্তদান শিবিরে আপনি যদি 250 ml রক্ত দান করেন তাহলে আপনার শরীরের মোট রক্তের শতকরা কত ভাগ রক্ত নেয়া হবে?
সঠিক উত্তর
5%
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে সাধারণত ৫-৬ লিটার রক্ত থাকে। এ হিসাবে ৫ লিটার = ৫০০০ মিলিলিটার। এখন, ৫০০০ মিলিলিটারে রক্ত নেওয়া হয় ২৫০ মিলিলিটার। সুতরাং শতকরা রক্ত নেওয়ার পরিমাণ = \frac{250 \times 100}{5000} = 5\%
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1958
কৃষ্ণগহ্বর হতে এমনকি আলো ও বের হতে পারে না। কারণ—
সঠিক উত্তর
এর মহাকর্ষ শক্তি খুবই বেশি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মহাকাসের যে অঞ্চল থেকে আলোক শঙ্কু (light cones) নির্গত হয়ে দূরস্থিত কোনো পর্যবেক্ষকের নিকট পৌছে না, সে অঞ্চলকেই বলা হয় কৃষ্ণগহ্বর (Black hole)। এ কৃষ্ণগহ্বরের পৃষ্ঠের মহাকর্ষ ক্ষেত্র এমন শক্তিশালী যে, আলোক শঙ্কুতোো ভিতরের দিকে বেঁকে যায়। সে বক্রতা এতো বেশি যে, আলোকর আর সেখান থেকে নির্গত হতে পারে না।
বিস্তারিত ও আলোচনা
ভূগোল বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1959
পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে প্রায়-
সঠিক উত্তর
৬৩৭৯ কিলোমিটার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সৌরজগতের একমাত্র জীবন্ত গ্রহ পৃথিবীর ব্যাস হচ্ছে প্রায় ১২,৬৬৭ কিলোমিটার। এ হিসেবে পৃথিবীর গড় ব্যাসার্ধ হয় ৬৩৩৩.৫ কিলোমিটার (প্রায়)।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1960
গোলকের আয়তনের সূত্র কোনটি?
সঠিক উত্তর
\frac{4}{3} \times \pi \times ( \text{ব্যাসার্ধ} )^3
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হলো \frac{4}{3} \times \pi \times r^3 বা, \frac{4}{3} \times \pi \times ( \text{ব্যাসার্ধ} )^3 ।
বিস্তারিত ও আলোচনা
ভূগোল বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1961
কোন যুগে মানুষের আবির্ভাব ঘটেছে?
সঠিক উত্তর
সিনোজোয়িক যুগে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পৃথিবীতে মানুষ নামের সর্বশ্রেষ্ঠ জাতির আবির্ভাব ঘটে আজ থেকে প্রায় ৭০ লক্ষ বছর আগে মেসোজোয়িক Era-এর সূচনাগ্নে 'ক্রিটেসাস' (Cretaceous) যুগে (১৪৫.৫-৬৫.৫ মিলিয়ন বছর আগে)।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1962
থিয়ামিনের অভাবজনিত রোগ হল-
সঠিক উত্তর
বেরিবেরি (Beriberi)
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ভিটামিন বি, বা থিয়ামিনের অভাবে তথা অল্প ঘাটতি হলে শারীরিক ও মানসিক অবসাদ, আবেগ প্রবণতা হ্রাস, খিটখিটে মেজাজ, ওজন হ্রাস ইত্যাদি উপসর্গ দেখা দেয়। তবে থিয়ামিনের বেশি ঘাটতি হলে বেরিবেরি (Beriberi) রোগ হয়। পক্ষান্তরে, ভিটামিন বি (পাইরিডক্সিন) ও বি, (সায়ানো কোবালামিন)-এর অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া (Pernicious anaemia) রোগ হয়।
বিস্তারিত ও আলোচনা
জীববিজ্ঞান বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1963
বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি?
সঠিক উত্তর
Capsychus saularis
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল-এর বৈজ্ঞানিক নাম Capsychus saularis। পক্ষান্তরে, Tanualosa ilisha হচ্ছে জাতীয় মাছ ইলিশের বৈজ্ঞানিক নাম এবং Panthera tigris হচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1964
২(দুই) টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
সঠিক উত্তর
অর্থ সচিবের
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৫ নভেম্বর ২০১৫ বাংলাদেশ কারেন্সি (সংশোধন) আইন অনুযায়ী ১, ২ ও ৩ টাকার কাগজে ও ধাতব মুদ্রা এখন সরকারি মুদ্রা। আর সরকারি মুদ্রাতেও স্বাক্ষর থাকে অর্থসচিবের। তবে ১০-১০০০ টাকার নোটগুলো হলো ব্যাংক নোট। যেগুলোতে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1965
'মুক্তির গান' চলচ্চিত্রটি কে পরিচালনা করেছেন?
সঠিক উত্তর
তারেক মাসুদ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র 'মুক্তির গান' চলচ্চিত্রের পরিচালক তারেক মাসুদ ও তার স্ত্রী ক্যাথরিন মাসুদ। এছাড়া 'মাটির ময়না', 'মুক্তির কথা' প্রামাণ্য চিত্রগুলোও পরিচালনা করেন তিনি। পক্ষান্তরে, জহির রায়হান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের মধ্যে 'স্টপ জেনোসাইড', 'এ স্টেট ইজ
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।