eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1966
বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কোনটি?
সঠিক উত্তর
এফবিসিসিআই
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই (Federation of Bangladesh Chambers of Commerce and Industry)। ১৯৭৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। পক্ষান্তরে, বিজিএমইএ (Bangladesh Garment Manufactures and Exporters Association) হচ্ছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন এবং ডিসিসিআই হচ্ছে Dhaka Chamber of Commerce and Industry.
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1967
মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
সঠিক উত্তর
মেহেরপুর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
খুলনা বিভাগের মেহেরপুর জেলার একটি উপজেলা হলো মুজিবনগর। এখানেই ১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' শপথ গ্রহণ করে। তৎকালীন বৈদ্যনাথতলার নাম পরিবর্তন করেই মুজিবনগর রাখা হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1968
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
সঠিক উত্তর
তাাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের প্রথম সরকার অর্থাৎ মুজিবনগর সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১ এবং ১৭ এপ্রিল ১৯৭১ এ সরকার শপথ গ্রহণ করে। এ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সে সরকারের রাষ্ট্রপতি (তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হন সৈয়দ নজরুল ইসলাম) এবং ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1969
বর্তমানে ৬ কেজি চালের দাম আগের পাঁচ কেজি চালের দামের সমান হলে, চালের দাম শতকরা কত কমেছে?
সঠিক উত্তর
16.66%
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধরি, পূর্বে ৫ কেজি চালের দাম ছিল ১০০ টাকা। সুতরাং ১ কেজি চালের দাম ১০০ / ৫ = ২০ টাকা। প্রশ্নমতে, বর্তমানে ৬ কেজি চালের দাম ১০০ টাকা। সুতরাং ১ কেজি চালের দাম ১০০ / ৬ = ১৬.৬৬ টাকা। প্রতি কেজিতে চালের দাম কমেছে = (২০ - ১৬.৬৬) টাকা = ৩.৩৪ টাকা। সুতরাং শতকরা দাম কমেছে = (৩.৩৪ / ২০) x ১০০ = ১৬.৬৬%।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1970
x + 5y = 16 এবং x = -3y হলে, y-এর মান কত?
সঠিক উত্তর
8
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেয়া আছে, x + 5y = 16 এবং x = -3y। সুতরাং -3y + 5y = 16 বা, 2y = 16 বা, y = 8।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1971
৯, ৩৬, ৮১, ১৪৪, ...... এর পরবর্তী সংখ্যা কত?
সঠিক উত্তর
225
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বর্গ সংখ্যাগুলোর সিরিজ: ৩^২=৯, ৬^২=৩৬, ৯^২=৮১, ১২^২=১৪৪, ১৫^২=২২৫
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1972
দুইটি গরু একই মূল্যে বিক্রি করলে একটিতে লাভ হয় ১০ টাকা, অন্যটিতে ক্ষতি হয় ১২ টাকা। শতকরা মোট কত লাভ বা ক্ষতি হলো?
সঠিক উত্তর
শতকরা ১ ভাগ ক্ষতি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধরি, প্রতিটি গরুর বিক্রয়মূল্য ১০০ টাকা ধরে হিসাব করলে মোট ক্রয়মূল্য ২০২ টাকা, বিক্রয়মূল্য ২০০ টাকা, ক্ষতি ২ টাকা এবং শতকরা ক্ষতি ১ টাকা।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1973
তি ১ ঘণ্টায় ঘড়ির মিনিটের এবং ঘণ্টার কাঁটা কতবার লম্বভাবে অবস্থান করে?
সঠিক উত্তর
২ বার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রতি ১ ঘণ্টায় ঘড়ির কাঁটাদ্বয় লম্বভাবে (সমকোণে) ২ বার অবস্থান করে।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1974
(1/8) x 6 / + 3/8 = কত?
সঠিক উত্তর
5/8
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1975
x^2 + y + 3 = 0 সমীকরণটি নিচের কোনটি নির্দেশ করে?
সঠিক উত্তর
প্যারাবোলা
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1976
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে?
সঠিক উত্তর
২টি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম ২জি বিন্দুতে ছেদ করতে পারে।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1977
(√3)^6 = কত?
সঠিক উত্তর
27
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
(√3)^6 = (3^(1/2))^6 = (3^(6/2)) = 3^3 = 27
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1978
p^m x p^n x p^r = কত?
সঠিক উত্তর
p^m+n+r
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
p^m x p^n x p^r = p^m+n+r [:: a^m x a^n = a^m+n]
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1979
মূলদ সংখ্যার সেট বোঝায় নিচের কোনটিকে?
সঠিক উত্তর
Q
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
p যদি পূর্ণসংখ্যা এবং q যদি অশূন্য পূর্ণসংখ্যা হয়, তবে p/q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যার সেটকে 'Q' দ্বারা সূচিত করা হয়।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1980
৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল হবে—
সঠিক উত্তর
35
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো ৫ ও ৭। সুতরাং এদের গুণফল = ৫ × ৭ = ৩৫।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।