eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1981
log2 128 + log2 16 = কত?
সঠিক উত্তর
11
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
log2 128 + log2 16 = log2 (2)^7 + log2 (2)^4 = 7 log2 2 + 4 log2 2 = (7 x 1) + (4 x 1) = 7 + 4 = 11
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1982
১০% হার মুনাফায় কত টাকার ৮ বছরের সুদ ১৪০ টাকা?
সঠিক উত্তর
৩৫০ টাকা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১০% মুনাফায়, ১০ টাকা মুনাফা হয় ১ বছরে ১০০ টাকায়। সুতরাং ১ বছরে সুদ ১০ টাকায়, ১৪০ টাকায় হয় (১০০ x ১৪০) / ১০ টাকায়, এবং ৮ বছরে হয় (১০০ x ১৪০) / (১০ x ৮) = ৩৫০ টাকা।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1983
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ১০০ হয়। সংখ্যাটি কত?
সঠিক উত্তর
20
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধরি, সংখ্যাটি x। প্রশ্নমতে, 3x + 2x = 100 বা, 5x = 100 বা, x = 20। সুতরাং সংখ্যাটি ২০।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1984
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
সঠিক উত্তর
22 / 7
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এ ধ্রুব সংখ্যাটিকে গ্রিক অক্ষর π (পাই) দ্বারা সূচিত করা হয়। π এর মান ধরা হয় 22/7 বা এর আসন্ন মান ৩.১৪১৬।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1985
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
সঠিক উত্তর
১০ ও ১৬
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধরি, সংখ্যা দুটি যথাক্রমে 5x ও 8x। প্রশ্নমতে, (5x+2)/(8x+2) = 2/3 বা, 15x+6 = 16x+4 বা, x = 2। সুতরাং সংখ্যা দুটি যথাক্রমে 5 x 2 = 10 ও 8 x 2 = 16।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1986
x / y এর সাথে কত যোগ করলে যোগফল 2y / x হবে?
সঠিক উত্তর
(2y^2 - x^2) / xy
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রাশিটি হবে = (2y / x) - (x / y) = (2y^2 - x^2) / xy
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1987
৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
সঠিক উত্তর
30%
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1988
2x² + x - 15-এর উৎপাদক কোনটি?
সঠিক উত্তর
(x + 3) (2x - 5)
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
2x² + x - 15 = 2x² + 6x - 5x - 15 = 2x(x + 3) - 5(x + 3) = (x + 3)(2x - 5)
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1989
কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
সঠিক উত্তর
১১৩/৩৫৫
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যদি কোনো ভগ্নাংশের লব ও হরের মধ্যে কোন সাধারণ উৎপাদক বা গুণনীয়ক না থাকে তবে ঐ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে বোঝায়। প্রদত্ত অপশনগুলোর মধ্যে শুধুমাত্র (গ) ১১৩/৩৫৫ ভগ্নাংশটির লব ও হরের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। সুতরাং সঠিক উত্তর (গ)।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1990
Find out the correct sentence :
সঠিক উত্তর
The Bangalee is a brave nation.
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1991
Fill in the blank : Qamran is good — Mathematics.
সঠিক উত্তর
at
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দক্ষ বা পারদর্শী অর্থে good এর পর 'at' preposition বসে। যেমন- Qamran is good at Mathematics. অন্যদিকে, Good এর পর 'for' preposition যুক্ত হয়ে সামর্থ্য, ইচ্ছা ইত্যাদিকে বোঝায়। যেমন- I am not good for this long and tedious journey.
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1992
English is our—
সঠিক উত্তর
foreign language
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1993
Who is the composer of 'Paradise Lost'?
সঠিক উত্তর
John Milton
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ইংরেজি সাহিত্যের প্রখ্যাত মহাকাব্য (epic) রচয়িতা John Milton (1608-1674)-এর বিখ্যাত দুটি মহাকাব্য হচ্ছে 'Paradise Lost' এবং 'Paradise Regained'। পক্ষান্তরে, John Keats ইংরেজি সাহিত্যে 'Poet of beauty' নামে খ্যাত। S. T. Coleridge কবি, সাহিত্য সমালোচক হিসেবে এবং Lord Byron ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1994
To raise one's brows shows :
সঠিক উত্তর
surprise
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'To raise one's brows' একটি phrase, যার অর্থ আশ্চর্য হওয়া, বিস্ময় প্রকাশ করা ইত্যাদি। অর্থাৎ 'To raise one's brows' means surprise. পক্ষান্তরে, irritation অর্থ প্রকোপন, বিরক্তি, রোষ; anxiety অর্থ ভবিষ্যৎ নিয়ে ভয় ও অনিশ্চয়তা, উদ্বেগ, দুশ্চিন্তা এবং indifference অর্থ উদাসীন, অনীহা প্রভৃতি। সুতরাং সঠিক উত্তর অপশন (খ)।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1995
Sine die means—
সঠিক উত্তর
adjourned indefinitely
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Sine die হচ্ছে লাতিন ভাষার শব্দ, যার অর্থ অনির্দিষ্ট কালের জন্য অর্থাৎ adjourned indefinitely. যেমন : Adjourn a meeting sine die.
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।