eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
জীববিজ্ঞান বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
20821
'গ্রানাম চক্র' কোথায় পাওয়া যায়?
সঠিক উত্তর
ক্লোরোপ্লাস্ট
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
একটি ক্লোরোপ্লাস্টে সাধারণত ৪০-৮০টি গ্রানা থাকে এবং এই গ্রানাগুলো একটির পর একটি সজ্জিত হয়ে ৫-২৫টি গ্রানাম চক্র বা চাকতি গঠন করে। ক্লোরোপ্লাস্টে অবস্থিত গ্রানাগুলো পরস্পর গ্রানাম ল্যামেলা নামক নালিকা দ্বারা সংযুক্ত থাকে।
বিস্তারিত ও আলোচনা
জীববিজ্ঞান বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
20822
সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদ হলো -
সঠিক উত্তর
Wolffia
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী হলো Wolffia microscopica (০.১ মি.মি.) আর সবচেয়ে উঁচু Eucalyptus marginata (৫০০ ফুট) । বাংলাদেশে ক্ষুদ্রতম প্রজাতি Wolffia arrhiza (১ মি.মি.) আর উঁচু উদ্ভিদের মধ্যে গর্জন, তেলশুর অন্যতম ।
বিস্তারিত ও আলোচনা
জীববিজ্ঞান বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
20823
নিষেকের পরে ডিম্বক পরিণত হয়-
সঠিক উত্তর
বীজে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নিষেকের পর গর্ভাশয় (ডিম্বাশয়) এবং ডিম্বকের বিভিন্ন পরিবর্তন :      নিষেকের আগে                                  নিষেকের পরে বিকশিত হলে(i) গর্ভাশয়                                             ফল(ii) গর্ভাশয় প্রাচীর                                  ফলত্বক(iii) ডিম্বক                                             বীজ(iv) ডিম্বক বহিঃত্বক বা এক্সাইন               টেস্টা (বীজ বহিঃত্বক)(v) ডিম্বক অন্তঃত্বক বা ইন্টাইন                টেগমেন (বীজ অন্তঃত্বক)(vi) নিউসেলাস বা ভ্রুণপোষক টিস্যু         অধিকাংশ ক্ষেত্রে নিঃশেষ হয়ে যায়,  কিঞ্চিৎ থাকলে তা পেরিস্পার্ম (পরিভ্রুণ) হয়(vii) ডিম্বাণু বা এগ                                ভ্রুণ (embryo)(viii) সেকেন্ডারি নিউক্লিয়াস                   এন্ডোস্পার্ম বা সস্য(ix) সহকারি কোষ বা সিনারজিড             নষ্ট হয়ে যায়(x) অ্যান্টিপোডাল বা প্রতিপাদকোষ          নষ্ট হয়ে যায়(xi) মাইক্রোপাইল বা ডিম্বকরন্ধ্র               বীজের মাইক্রোপাইল (বীজরন্ধ্র)(xii) হাইলাম বা ডিম্বকনাভী                    হাইলাম (বীজনাভী)(xiii) ফিউনিকুলাস বা ডিম্বকনাড়ী           বীজের বোঁটা (বীজবৃন্ত)(xiv) ক্যালাজা বা ডিম্বকমূল                   নষ্ট হয়ে যায় (বীজমূল)
বিস্তারিত ও আলোচনা
জীববিজ্ঞান বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
20824
কোনটি উদ্ভিদকোষে অনুপস্থিত?
সঠিক উত্তর
সেন্ট্রিওল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
উদ্ভিদকোষে সেন্ট্রিওল অনুপস্থিত | সেন্ট্রিওল হল প্রাণিকোষের নিউক্লিয় আবরণীর কাছাকাছি অবস্থিত বেলনাকৃতি বা দন্ডাকার ফাপা অণু নালিকা যুক্ত অঙ্গাণু। এটি একটি আবরণী বিহীন কোষাঙ্গাণু। সেন্ট্রিওল স্বচ্ছ দানাবিহীন যে অঞ্চলে বেষ্টিত থাকে তাকে সেন্ট্রোজোম বলে।
বিস্তারিত ও আলোচনা
জীববিজ্ঞান বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
20825
জননকোষ সৃষ্টি কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে?
সঠিক উত্তর
মায়োসিস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মায়োসিসের গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা :• জননকোষ সৃষ্টি• ক্রোমোসোম সংখ্যা ধ্রুব রাখা• প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা• বৈচিত্র্যের সৃষ্টি• অভিব্যক্তি• গ্যামিট সৃষ্টি ও বংশবৃদ্ধি• জনুঃক্রম• মেন্ডেলের সূত্র
বিস্তারিত ও আলোচনা
জীববিজ্ঞান বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
20826
কুনোব্যাঙের মেরুদণ্ডের প্রথম কশেরুকাকে কী বলে?
সঠিক উত্তর
অ্যাটলাস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাঙের মেরুদণ্ডের প্রথম কশেরুকাকে বলা হয় অ্যাটলাস বা প্রথম সার্ভিকাল কশেরুকা। এটি গ্রীক দেবতা অ্যাটলাসের নামে নামকরণ করা হয়েছে যিনি বিশ্বকে তার কাঁধে বহন করেছিলেন, কারণ অ্যাটলাস কশেরুকা ব্যাঙের মাথার ওজনকে সমর্থন করে। অ্যাটলাস কশেরুকা একটি বিশেষ হাড় যা মাথার নড়াচড়া করতে দেয় এবং ব্যাঙকে তার জিহ্বা দিয়ে শিকার ধরতে সক্ষম করে।
বিস্তারিত ও আলোচনা
জীববিজ্ঞান বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
20827
মানব হৃদপিণ্ড কোন ঝিল্লি দ্বারা আবৃত?
সঠিক উত্তর
পেরিকার্ডিয়াম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পেরিকার্ডিয়াম হৃৎপিন্ডের সর্ববহিঃস্থ আচ্ছাদন। এটি একটি ঝিল্লি যা হৃদযন্ত্রকে পরিবেষ্টিত করে রেখেছে, এটি একটি বাহ্যিক তন্তুযুক্ত স্তর এবং অভ্যন্তরীণ সেরাস ঝিল্লির দ্বিস্তর সমন্বিত পর্দা।
বিস্তারিত ও আলোচনা
জীববিজ্ঞান বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
20828
কেঁচোর নিষিক্ত ডিমের রক্ষামূলক কাইটিন জাতীয় আবরণকে কী বলে?
সঠিক উত্তর
সিস্ট
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সিস্ট হলো একধরণের রক্ষামূলক কাইটিন জাতীয় আবরণ | ছোট ছোট সিস্ট পুঁতির মালার মতো ওভারি বা ডিম্বাশয়কে ঘিরে রাখে। কেঁচোর নিষিক্ত ডিমের রক্ষামূলক কাইটিন জাতীয় এই আবরণকে সিস্ট বলে |
বিস্তারিত ও আলোচনা
জীববিজ্ঞান বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
20829
Hydra এর ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি?
সঠিক উত্তর
স্টেরিওলিন গ্লুটিন্যান্ট
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Hydra এর ক্ষুদ্রতম নিমাটোসিস্ট হলো  স্টেরিওলিন গুটিন্যান্ট (Stereoline glutinant) | এগুলো ক্ষুদ্রতম নেমাটোসিস্ট; সূত্রক লম্বা, কাঁটাবিহীন, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উন্মুক্ত। এগুলোও এক ধরনের আঠালো রস ক্ষরণ করে চলন ও শিকার আটকে রাখতে সাহায্য করে।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
20830
2x1 +x2≥5, 2x1 +5x2≥10, x1 +x2≤5, x1≥o ও x2≥0  অর্ধসমতলসমূহ দ্বারা আবদ্ধ ক্ষেত্রটি হবে -
সঠিক উত্তর
ত্রিভূজ
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
20831
10 মি./সে. বেগে উর্ধ্বগামী কোনো বেলুন হতে পতিত এক টুকরা পাথর 10 সেকেন্ড পর মাটিতে পড়ল। পাথরটি মাটিতে পতিত হওয়ার সময় বেলুনের উচ্চতা কত ছিল?
সঠিক উত্তর
490 m
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
20832
k -এর মান কত হলে (k-1) x2 -(k+2)x+4=0  সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে?
সঠিক উত্তর
2,10
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
20833
sin 65° +cos 65°   এর মান -
সঠিক উত্তর
2 cos 20°
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
20834
tan(cot-12+cot-13)=কত?
সঠিক উত্তর
3
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
20835
কোনটি এক-এক ফাংশন?
সঠিক উত্তর
f(x)=1x
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।