eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2116
বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি?
সঠিক উত্তর
ক্রিয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ক্রিয়া ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না। এজন্য ক্রিয়াপদকে বাক্যের প্রাণ তথা প্রধান ও অপরিহার্য অঙ্গ বলা হয়।
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2117
'কুঞ্জ' শব্দের অর্থ কী?
সঠিক উত্তর
হাতি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'কুঞ্জ' শব্দের সমার্থক শব্দ হচ্ছে- হাতি, করী, গজ, মাতঙ্গ, হস্তী ইত্যাদি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2118
'উঞ্চ' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
সঠিক উত্তর
ঞ + প
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ণত্ব-বিধানের নিয়मानुसारে তৎসম শব্দে ঋ, র, ষ্-এর পর মূর্ধন্য 'ণ' ব্যবহৃত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2119
কোনটি উপমিত কর্মধারয়-এর উদাহরণ?
সঠিক উত্তর
করপল্লব
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'স্নেহনীড়' ৬ষ্ঠ তৎপুরুষ সমাস। 'কুসুমকোমল' উপমান কর্মধারয়। 'করপল্লব' উপমিত কর্মধারয়। 'ঘনশ্যাম' উপমান কর্মধারয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2120
কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
সঠিক উত্তর
অজ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'অজ' খাঁটি বাংলা উপসর্গ। 'অতি' তৎসম (সংস্কৃত) উপসর্গ। 'ফি' ফারসি উপসর্গ। 'খাস' আরবি উপসর্গ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2121
বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি?
সঠিক উত্তর
39
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা বর্ণমালায় মোট পঞ্চাশ (৫০) টি বর্ণ আছে। তার মধ্যে স্বরবর্ণ এগারো (১১) টি এবং ব্যঞ্জনবর্ণ উনচল্লিশ (৩৯) টি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2122
এক কথায় 'হাতির ডাক'-
সঠিক উত্তর
বৃংহিত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'হেষা' ঘোড়ার ডাক। 'বৃংহিত' হাতির ডাক। 'হংকার' সিংহের ডাক। 'বুর্কন' কুকুরের ডাক।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2123
লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
সঠিক উত্তর
কবিরাজ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'নদ'-এর স্ত্রীলিঙ্গ 'নদী'। 'শিশু' শব্দটি উভলিঙ্গ প্রকাশ করে। কবিরাজ-এর লিঙ্গান্তর হয় না। 'ননদ' এর পুংলিঙ্গ 'দবর'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2124
কোনটি বিদেশী শব্দ নয়?
সঠিক উত্তর
টেঁকি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'বারুচি' তুর্কি শব্দ, 'আনারস' পর্তুগিজ শব্দ, 'টেঁকি' দেশী শব্দ, 'দাদা' হিন্দি শব্দ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2125
পানি শব্দটি কোন ভাষা থেকে আগত?
সঠিক উত্তর
হিন্দি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'পানি'-এর সংস্কৃত শব্দ হলো 'জল'। অপরদিকে পানি শব্দটি হিন্দি ভাষা থেকে আগত।
বিস্তারিত ও আলোচনা
উপন্যাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2126
'কাঁদো নদী কাঁদো' উপন্যাসের লেখক কে?
সঠিক উত্তর
সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'কাঁদো নদী কাঁদো' সৈয়দ ওয়ালীউল্লাহর একটি মনস্তক্ষীমূলক রচনা।
বিস্তারিত ও আলোচনা
নাটক বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2127
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?
সঠিক উত্তর
নূরলদীনের সারাজীবন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'নূরলদীনের সারাজীবন' সৈয়দ শামসুল হকের নাটক। 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। 'কবর' মুনীর চৌধুরী রচিত '৫২-এর ভাষা আন্দোলন বিষয়ক নাটক এবং কি্তনখোলা সেলিম-আল দীন রচিত নাটক।
বিস্তারিত ও আলোচনা
প্রবন্ধ বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2128
বাংলা ভাষায় চলিত রীতৃতি প্রবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন কে?
সঠিক উত্তর
প্রমথ চৌধুরী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চলিত রীতি প্রবর্তন করেন। তার লেখা 'বীরবলের হালখাতা' প্রবন্ধটি বাংলা সাহিত্যে চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ। এটি 'সবুজপত্র' পত্রিকায় প্রকাশিত হয়। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা গদ্যে চলিত রীতির ব্যবহারে উদ্বুদ্ধ করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2129
'বিদ্রোহী' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
সঠিক উত্তর
অগ্নিবীণা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'বিদ্রোহী' কবিতাটি 'অগ্নিবীণা'র দ্বিতীয় কবিতা। ১৯২১ সালে 'সাপ্তাহিক বিজলী' পত্রিকায় প্রকাশিত হয়।
বিস্তারিত ও আলোচনা
উপন্যাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2130
'শেষের কবিতা' কোন ধরনের রচনা?
সঠিক উত্তর
উপন্যাস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রোমান্টিক উপন্যাস। এই উপন্যাসে ভাষাবিদ হরপ্রসাদ শাস্ত্রীর নাম পাওয়া যায়।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।