eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2296
The word 'parsimony' means—
সঠিক উত্তর
miserliness
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'Parsimony' শব্দের অর্থ 'কৃপণতা'। প্রদত্ত চারটি options-এর মধ্যে (ক) pathetic অর্থ হৃদয়স্পর্শী, (গ) miserliness-কৃপণতা এবং (ঘ) lavish অর্থ মুক্তহস্ত। সুতরাং সঠিক উত্তর (খ)।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2297
I wish—
সঠিক উত্তর
I were a king
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এটি একটি conditional-এর উদাহরণ। এই ধরনের sentence-এর প্রথমে I wish থাকলে পরের অংশে sub + were বসে। অতএব, বাক্যটি হবে I wish I were a king। এই ধরনের বাক্যকে grammar-এর ভাষায় unreal past ও বলা হয়।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2298
A Machiavellian character is—
সঠিক উত্তর
a cunning person
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
A Machiavellian character বলতে বোঝায় যে কোনো কিছু অর্জন করতে খুব চতুর মিথ্যা ও কৌশলের আশ্রয় নেয়। তাকে চালাক এবং অসৎও বলা যায়। প্রশ্নে প্রদত্ত চারটি option-এর মধ্যে (খ) a cunning person সঠিক উত্তর।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2299
'Maiden Speech' means—
সঠিক উত্তর
first speech
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'Maiden speech' একটি idiom, যার অর্থ প্রথম বক্তৃতা। নিচে প্রদত্ত চারটি options-এর মধ্যে (ঘ) first speech-ই সঠিক উত্তর।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2300
Life : Death
সঠিক উত্তর
Honey : Poison
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এটি একটি analogy। এতে জীবন ও মৃত্যু বিপরীত শব্দ। চারটি options-এর মধ্যে (ক) Flower অর্থ ফুল এবং Petals অর্থ পাপড়ি। (খ) Honey অর্থ মধু এবং Poison অর্থ বিষ। (গ) Fruit অর্থ ফল এবং Jelly অর্থ জমাট বাঁধা মিষ্টান্ন। (ঘ) Sorrow-এর অর্থ দুঃখ এবং Distress অর্থ মর্মপীড়া। উপরিউক্ত শব্দগুলোর মধ্যে একমাত্র (খ) তে Honey এবং Poison বিপরীতার্থক শব্দ। সুতরাং এখানে সঠিক উত্তর (খ)।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2301
It's time you — your mistakes.
সঠিক উত্তর
realised
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাক্যের প্রথম অংশে Present indefinite tense থাকলে পরের অংশে Past indefinite বা Past perfect tense হয়। এখানে 'It's time' present indefinite tense এর উদাহরণ। তাই sentence-এর বাকি অংশ Past Indefinite-এ হবে অর্থাৎ "you realised your mistakes". সুতরাং পুরো বাক্যটি দাঁড়ায় "It's time you realised your mistakes". অতএব, প্রদত্ত বাক্যের সঠিক উত্তর (ক)।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2302
Shakespeare is famous mostly for his—
সঠিক উত্তর
plays
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
William Shakespeare (1564 – 1616) মূলত তার plays বা নাটকের জন্য বিখ্যাত। তিনি সর্বমোট ৩৭টি নাটক লিখেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 'Macbeth', 'Romeo and Juliet', 'As You Like It', 'Twelfth Night', 'All's Well That Ends Well', 'Comedy of Errors', 'King Lear', 'Hamlet' 'Othello', 'The Tempest' etc.
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2303
One should be careful about — duty.
সঠিক উত্তর
one's
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রদত্ত বাক্যের subject যেহেতু one তাই এর extension ও one রাখতে হবে। তাই পুরো বাক্যটি হবে one should be careful about one's duty হবে। এখানে one's, possessive case- এর উদাহরণ।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2304
Swimming is conducive — health.
সঠিক উত্তর
to
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রদত্ত চারটি options-এর মধ্যে appropriate preposition-এর নিয়ম অনুযায়ী to বসবে। বাক্যটির অর্থ দাঁড়ায় সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য উপকারী। অন্যদিকে তিনটি preposition at, for এবং after শূন্যস্থানে বসে না। সুতরাং সঠিক উত্তর (ক)।
বিস্তারিত ও আলোচনা
কবিতা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2305
রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান?
সঠিক উত্তর
1913
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ 'গীতাঞ্জলি' (১৯১০)। এ কাব্যটকে কবি 'Song Offerings' (১৯১২) নামে ইংরেজিতে অনুবাদ করেন। 'Song Offerings' কাব্যগ্রন্থের ভূমিকা লেখেন ইংরেজি কবি W.B. Yeats। মূলত এ কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে কবি নোবেল পুরস্কার পান। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- বনফুল, মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, ক্ষণিকা, বলাকা, পুনশ্চ, সেঁজুতি, শেষ লেখা, জন্মদিনে।
বিস্তারিত ও আলোচনা
নাটক বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2306
'নীলদর্পণ' নাটকটি কোথা থেকে প্রকাশিত?
সঠিক উত্তর
কলকাতা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নাট্যকার দীনবন্ধু মিত্র রচিত 'নীলদর্পণ' (১৮৬০) নাটকটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। এটি নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ-কষ্ট নিয়ে রচিত নাটক। মেহেরপুর অঞ্চলের কাহিনী নিয়ে রচিত এ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত 'A Native' ছদ্মনামে অনুবাদ করেন। দীনবন্ধুর আরো কয়েকটি নাটক- নবীন তপস্বিনী, লীলাবতী, জামাই বারিক, কমলে কামিনী।
বিস্তারিত ও আলোচনা
কবিতা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2307
নজরুলের 'বিদ্রোহী' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
সঠিক উত্তর
অগ্নিবীণা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (১৯২২)। এ কাব্যের অন্যতম কবিতা 'বিদ্রোহী', যা ১৯২২ সালে সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থের আরো কয়েকটি কবিতা- প্রলয়োল্লাস, রক্তাম্বরধারিণী মা, খেয়াপারের তরণী, কোরবানী, মহরম। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- বিষের বাঁশী, চক্রবাক, সাম্যবাদী, সর্বহারা, প্রলয় শিখা, হায়াৎ, সিন্ধুিন্দোল, সঞ্চিতা, ভাঙার গান।
বিস্তারিত ও আলোচনা
কবিতা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2308
'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা'- গানটির রচয়িতা কে?
সঠিক উত্তর
দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা'- দেশাত্মবোধক গানটির রচয়িতা নাট্যকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়। তার উল্লেখযোগ্য আরো দুটি গান- 'বঙ্গ আমার জননী আমার' ও 'যে দিন সুনীল জলধি হতে'। তার উল্লেখযোগ্য নাটক- তারাবাই, প্রতাপসিংহ, নূরজাহান, মেবার পতন, সাজাহান, পাষাণী, বঙ্গনারী।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2309
কোন কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল থানাটি?
সঠিক উত্তর
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশাল থানাটি ময়মনসিংহ জেলায় অবস্থিত। তার স্মৃতিবিজড়িত থানা ত্রিশালে বাংলাদেশ সরকার ২০০৬ সালে 'জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়' নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2310
বেগম রোকেয়ার রচনাকর্ম কোনটি?
সঠিক উত্তর
মতিচূর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার প্রথম গ্রন্থ 'মতিচূর'। গ্রন্থটি দুই খণ্ডে প্রকাশিত হয়। তার রচিত শ্রেষ্ঠ গ্রন্থ 'অবরোধবাসিনী'। তার উপন্যাস- 'পద్মরাগ' ও Sultana's Dream। অন্যদিকে 'অভাগীর স্বর্গ' শরৎচন্দ্রের ছোটগল্প। 'বলাকা' ও 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের রচয়িতা যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।