eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2326
জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ-
সঠিক উত্তর
জন + এক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
স্বরসন্ধির নিয়মানুসারে অ-কার কিংবা আ-কারের পর এ-কার থাকলে উভয় মিলে ঐ-কার হয়; ঐ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। অর্থাৎ অ + এ = ঐ (জন + এক = জনৈক)।
বিস্তারিত ও আলোচনা
কবিতা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2327
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
সঠিক উত্তর
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ও রূপকার মাইকেল মধুসূদন দত্ত। তিনি সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান 'পদ্মাবতী' নাটকে। অন্যদিকে বাংলা সাহিত্যে সতেন্দ্রনাথ দত্তকে বলা হয় 'ছন্দের যাদুকর'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2328
'বনফুল' কার ছদ্মনাম?
সঠিক উত্তর
বলাইচাঁদ মুখোপাধ্যায়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কথা সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সাহিত্যিক ছদ্মনাম 'বনফুল'। তার বিখ্যাত কয়েকটি গল্পগ্রন্থ-বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, দূরবীন। অন্যদিকে জসীমউদ্দীন ও প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম যথাক্রমে- জমীরউদ্দীন মোল্লা ও বীরবল। সুকান্ত ভট্টাচার্যের উপাধি- কিশোর কবি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2329
কোন সন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে আসছে?
সঠিক উত্তর
1988
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে ১৯৮৮ সালে অংশগ্রহণ করে। বাংলাদেশ সর্বপ্রথম জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে তার নাম- UNIIMOG (United Nations Iran-Iraq Military Observer Group)।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2330
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন?
সঠিক উত্তর
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৮ এপ্রিল ১৯৭১ মুজিবনগর সরকারের ক্যাবিনেট মিটিং-এ প্রধানমন্ত্রী কর্তৃক স্বহস্তে লিখিত মন্ত্রিসভার দপ্তর বণ্টন পত্র অনুযায়ী মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পিত হয় প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ-এর ওপর। (সূত্র : বাংলাদেশ সরকার ১৯৭১; এইচ টি ইমাম; পৃষ্ঠা-১৪২, ৩৫২, ৩৭৯)। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর ১২ জানুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হিসেবে যোগদান করায় তিনিই হয়ে যান স্বাধীন বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2331
ডোকলাম উপত্যকা কোন কোন দেশের সাথে সংযুক্ত?
সঠিক উত্তর
ভারত-ভুটান-চীন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ভৌগোলিকভাবে ডোকলাম মালভূমি চীনের তিব্বত ও ভুটানের সাথে সংযুক্ত। কিন্তু সম্প্রতি ২০১৭-এর জুনে চীন কর্তৃক রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ভারত ভুটানের নিরাপত্তা অভিভাবক হিসেবে আবির্ভূত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2332
'Fire and Fury' বইটির রচয়িতা কে?
সঠিক উত্তর
Michael Wolf
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'Fire and Fury: Inside the Trump White House' মাইকেল উলফ কর্তৃক রচিত যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের কার্যকলাপর সম্বলিত একটি বিখ্যাত বই।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2333
কোন তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত করা হয়?
সঠিক উত্তর
১০ জানুয়ারি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ জানুয়ারি ১৯৭২ ভারতের দিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশে ব্রিটিশ সরকার কর্তৃক প্রদত্ত রাজকীয় বিমান বাহিনীর কমেট বিমানযোগে প্রত্যাবর্তন করেন। তাই এ দিনটিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2334
সেনাবাহিনীর কতজন সদস্য দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব 'বীরউত্তম' পদক প্রাপ্ত হয়েছেন?
সঠিক উত্তর
৫১ জন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য মোট ৬৭৬ জনকে বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক খেতাব প্রদান করা হয়। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব 'বীরউত্তম' পদক লাভ করেন ৬৮ জন বীরযোদ্ধা। যার মধ্যে সেনাবাহিনীর সদস্য রয়েছে ৪২ জন, নৌবাহিনীর ৮ জন, বিমানবাহিনীর ৬ জন এবং বিডিআর-এর ৭ জন। (সূত্র : বাংলাদেশ গেজেট; ১১ মার্চ ২০০৪) উল্লেখ্য, ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে গেজেট প্রকাশ করে। এর মধ্যে বীরউত্তম ১ জন, বীরবিক্রম ১ জন ও বীরপ্রতীক ২ জন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2335
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বেকার হোস্টেলের কত নম্বর কক্ষকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে?
সঠিক উত্তর
24
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কলকাতার ৮নং মীর লেনের ঐতিহাসিক বেকার হোস্টেলের তিন তলার ২৩ ও ২৪নং কক্ষকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ২৪নং কক্ষে রয়েছে তার পড়ার চেয়ার-টেবিল, কাঠের আলমারি, খাট প্রভৃতি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2336
ঢাকা জেলা মুক্তিযুদ্ধের কততম সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
সঠিক উত্তর
২ নং সেক্টর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ঢাকা শহর ছিল ২নং সেক্টর ও ঢাকা জেলার অংশবিশেষ ছিল ৩নং সেক্টরের অন্তর্ভুক্ত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2337
দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটির নাম কী?
সঠিক উত্তর
জকিগঞ্জ গ্যাসক্ষেত্র
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেশের সর্বশেষ তথা ২৮তম আবিষ্কৃত গ্যাসক্ষেত্র সিলেটের 'জকিগঞ্জ'।
বিস্তারিত ও আলোচনা
সাহিত্য বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2338
'The Modern Star' গ্রন্থটির রচয়িতা কে?
সঠিক উত্তর
R.M. MacIver
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গ্রন্থটির নাম হবে The Modern State। এর রচয়িতা স্কটিশ বংশোদ্ভূত মার্কিন সমাজবিজ্ঞানী R. M. MacIver (1882-1970)।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2339
চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন দুটির নাম কী?
সঠিক উত্তর
নবযাত্রা ও জয়যাত্রা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১২ মার্চ ২০১৭ বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া 'নবযাত্রা' ও 'জয়যাত্রা' নামে সাবমেরিন দুটি চীন থেকে ক্রয় করা হয়। উল্লেখ্য, এ দুটি সাবমেরিন যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৪১তম সাবমেরিন অধিকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2340
রোবট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠানের নাম :
সঠিক উত্তর
হ‍্যানসন রোবটিক্স
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রোবট সোফিয়াকে তৈরি করেছে হংকংয়ের কোম্পানি হ্যানসন রোবটিক্স।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।