eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2446
কোনটি দেশি শব্দ?
সঠিক উত্তর
টেঁকি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
টেঁকি দেশি শব্দ। আরও কয়েকটি দেশি শব্দ হলো : কুলা, গঞ্জ, ঢোলা, টোপর, ডাব, ডাগর ইত্যাদি। পেঁপে, আসন ও চেহারা যথাক্রমে পর্তুগিজ, সংস্কৃত ও ফারসি শব্দ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2447
'বজন' শব্দের অর্থ কী?
সঠিক উত্তর
পাখা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বজন অর্থ ১. বাতাস দেয়া বা পাখা করার কাজ, বজন। ২. বাতাস করার জন্য ব্যবহৃত পাখা, চামর প্রভৃতি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2448
'তামাক' শব্দটি কোন বিদেশি ভাষা হতে নেয়া হয়েছে?
সঠিক উত্তর
পর্তুগিজ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
[Note : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী 'তামাক' দেশি শব্দ; এর অর্থ ধূমপর্ণী। তবে বিভিন্ন ব্যাকরণ বইয়ে 'তামাক' শব্দটিকে পর্তুগিজ শব্দ হিসেবে দেখানো হয়েছে।]
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2449
'নিষ্পত্তি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
সঠিক উত্তর
নিঃ + প্তি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন (ক, খ, প, ফ) পরে থাকলে অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরিস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শুষ ধ্বনি (ষ) হয়। যেমন- निः + প্তি = নিষ্পত্তি, निः + কর = নিষ্কর, दुঃ + কর = দুষ্কর।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2450
নিচের কোনটি সমাস নিষ্পন্ন শব্দের উদাহরণ?
সঠিক উত্তর
মনমাঝি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মন রূপ মাঝি = মনমাঝি, রূপক কর্মধারয় সমাস। নিবাস, বড়াই এবং ছাত্রকে যথাক্রমে উপসর্গ, প্রকৃতি ও প্রত্যয় এবং বিভক্তিযোগে গঠিত শব্দ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2451
সব ভাষার ব্যাকরণের কয়টি মৌলিক অংশ থাকে?
সঠিক উত্তর
৪টি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সব ভাষার ব্যাকরণেই প্রধানত চারটি বিষয় আলোচিত হয়। যেমন—১. ধ্বনিব তত্ত্ব (Phonology) ২. শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology) ৩. বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax) এবং ৪. অর্থতত্ত্ব (Semantics)।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2452
বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান 'চল্তিকা' এর প্রণেতা কে?
সঠিক উত্তর
রাজশেখর বসু
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'পরশুরাম' ছদ্মনামে পরিচিত রাজশেখর বসু 'চল্তিকা' অভিধানের প্রণেতা। হরিচরণ বন্দ্যোপাধ্যায় 'বঙ্গীয় শব্দকোষ' নামক অভিধানের সংকলক।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2453
বাংলা সাহিত্যে 'ছন্দের জাদুকর' কার উপাধি?
সঠিক উত্তর
সতীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সাহিত্যে 'ছন্দের জাদুকর' ও 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত সতীন্দ্রনাথ দত্ত। বীরবল, ভানুসিংহ ও অনिला দেবী ছদ্মনামে পরিচিত যথাক্রমে প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2454
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে ২০১৮ সালের কত তারিখে বৈঠক অনুষ্ঠিত হয়?
সঠিক উত্তর
১২ জুন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১২ জুন ২০১৮ সিঙ্গাপুরের সেন্টোসা দ্বীপে হোটেল দ ক্যাপেলোতে অনুষ্ঠিত হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে এক ঐতিহাসিক বৈঠক। আর এই দুই নেতার মধ্যে দ্বিতীয় বৈঠক ভিয়েতনামের হ্যানয়ে ২৭-২৮ ফেব্রুয়ারি ২০১৯ অনুষ্ঠিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2455
বাংলাদেশে বর্তমানে কী পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ আছে?
সঠিক উত্তর
১৫ ট্রিলিয়ন ঘন ফুট
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Note: অর্থনৈতিক সমীক্ষা ২০২২-এর তথ্য মতে, পেট্রোবাংলা কর্তৃক সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী মোট গ্যাস মজুদের (GIIP) পরিমাণ ৩৯.৯ ট্রিলিয়ন ঘনফুট এবং উত্তোলনযোগ্য প্রমাণিত এবং সম্ভাব্য (2P) মজুদের পরিমাণ ২৮.৪২ ট্রিলিয়ন ঘনফুট। জানুয়ারি ২০২২ সময়ে উত্তোলনযোগ্য অবশিষ্ট নিট মজুদের পরিমাণ ৯.৩০ ট্রিলিয়ন ঘনফুট।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2456
১০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৬০ কিলোমিটার যায়। রাস্তার পাশে একটি খুঁটিকে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে?
সঠিক উত্তর
৬ সেকেন্ড
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
খুঁটিটি অতিক্রমের সময় ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে। যেমন: ৬০,০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে ১ মিটার অতিক্রম করে ৩৬০০ / ৬০০০ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করে ৩৬০০ × ১০০ / ৬০০০ = ৬ সেকেন্ডে
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2457
The word 'edible' is related to—
সঠিক উত্তর
food
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'Edible' word টি র অর্থ ভোজ্য, ভক্ষণযোগ্য যা food (খাদ্য)-এর সাথে সম্পর্কিত।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2458
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১০ একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গএকক?
সঠিক উত্তর
50
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যেহেতু ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু, তাই ত্রিভুজটির ক্ষেত্রফল = ১/২ × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল = ১/২ × ১০ × ১০ = ৫০ বর্গ একক
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2459
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস কোনটি?
সঠিক উত্তর
দুর্গেশনন্দিনী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস ও বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস—দুর্গেশনন্দিনী (১৮৬৫)। তার রচিত আরো কয়েকটি উপন্যাস—বিষবৃক্ষ (১৮৭৩), আনন্দ মঠ (১৮৮২), সীতারাম (১৮৮৭), কপালকুন্ডলা (১৮৬৬), বিষবৃক্ষ (১৮৭৩), কৃষ্ণকান্তের উইল (১৮৭৮)।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2460
দাঁত ও হাড় গঠনের জন্য নিচের কোন ভিটামিনটি প্রয়োজন?
সঠিক উত্তর
ডি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দাঁত ও হাড়ের গঠনের জন্য সব ভিটামিন প্রয়োজন। তবে ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে যা দাঁত ও হাড়ের প্রধান উপাদান। তাই এখানে উত্তর হবে ভিটামিন ডি।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।