eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2476
'কবিতা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
সঠিক উত্তর
বুদ্ধদেব বসু
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বুদ্ধদেব বসু সম্পাদিত 'কবিতা' পত্রিকা বাংলা সাহিত্যের ইতিহাসে কবিতা এবং কবিতা বিষয়ক আলোচনার জন্য চিরস্মরণীয়। তার সম্পাদিত আরো একটি পত্রিকা 'প্রগতি'। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র অবস্থায় তিনি যুক্ত ছিলেন 'বাস্তিকা' পত্রিকার প্রকাশের সঙ্গে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2477
Asian Development Bank (ADB) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
সঠিক উত্তর
ম্যানিলা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ADB প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট ১৯৬৬ এবং এটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর ১৯৬৬। এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2478
একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
সঠিক উত্তর
102
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধরি, সংখ্যাটি x প্রশ্নমতে, \(\frac{x}{2} - \frac{x}{3} = १७ \implies \frac{3x - 2x}{6} = ১৭ \implies \frac{x}{6} = १७ \implies x = ১৭ \times ৬ \therefore x = ১০২\)
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2479
কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?
সঠিক উত্তর
বঙ্গভঙ্গ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে বলা হয় তৎপুরুষ সমাস। যেমন- বঙ্গের ভঙ্গ = বঙ্গভঙ্গ, বঙ্গের বন্ধু = বঙ্গবন্ধু, বঙ্গের রাজা = বঙ্গরাজ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2480
নিচের কোন এককরটি বড়?
সঠিক উত্তর
হেক্টোমিটার
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2481
ভারত ও বাংলাদেশের মধ্যে কতটি অভিন্ন নদী আছে?
সঠিক উত্তর
৫৪ টি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Note: যৌথ নদী কমিশনের তথ্যমতে ৫৪টি। আর বাংলাপিডিয়া অনুযায়ী ৫৫টি।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2482
দু'টি সংখ্যার গড় xy; একটি সংখ্যা x হলে অপরটি কত?
সঠিক উত্তর
2xy - x
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সংখ্যা দুটির সমষ্টি = 2xy ∴ একটি সংখ্যা x হলে অপরটি হলো = 2xy - x
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2483
বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
সঠিক উত্তর
২৩০০ মিমি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Note: বাংলাদেশের গড় বৃষ্টিপাত ২০৩ সেমি. বা ২০৩০ মিমি.।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2484
Noun form of the word 'beautiful' is:
সঠিক উত্তর
beauty
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Beautiful (সুন্দর)-এর noun form হলো beauty (সৌন্দর্য)। অন্যদিকে beautiful-এর adverb হলো beautifully আর verb form হলো beautify।
বিস্তারিত ও আলোচনা
নাটক বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2485
কোনটি বাঙালির মুক্তি চেতনায় উজ্জীবনমূলক নাটক?
সঠিক উত্তর
নুরলদীনের সারাজীবন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সৈয়দ শামসুল হক রচিত বাঙালির মুক্তি চেতনায় উজ্জীবনমূলক নাটক 'নুরলদীনের সারাজীবন'। রংপুরের আঞ্চলিক ভাষায় রচিত পয়ার ছন্দে বিন্যস্ত এ কাব্যনাট্য বাংলা নাটকের ইতিহাসে সঞ্চার করেছে এক নতুন মাত্রা। তার রচিত আরো কয়েকটি কাব্যনাট্য- পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, এখানে এখন। মুনীর চৌধুরী রচিত 'রক্তাক্ত প্রান্তর' নাটকের মূল উপজীব্য ১৯৬১ সালের পানিপথের তৃতীয় যুদ্ধ। মাইকেল মধুসূদন রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক 'শর্মিষ্ঠা' এবং তার রচিত প্রহসন 'একেই কি বলে সভ্যতা'?
বিস্তারিত ও আলোচনা
উপন্যাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2486
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'শ্যামল ছায়া'র রচয়িতা কে?
সঠিক উত্তর
হুমায়ূন আহমেদ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'শ্যামল ছায়া'। তার রচিত আরো কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- জোছনা ও জননীর গল্প, অনীল বাগচীর একদিন, আগুনের পরশমণি, সৌরভ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2487
ঐতিহাসিক 'ছয়দফা' আনুষ্ঠানিকভাবে কোথায় ঘোষণা করা হয়?
সঠিক উত্তর
লাহোর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫-৬ ফেব্রুয়ারি ১৯৬৬ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনে ৫ ফেব্রুয়ারি বাঙালি জাতির মুক্তির সনদ নামে খ্যাত ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন। ২৩ মার্চ ১৯৬৬ আনুষ্ঠানিকভাবে ছয়দফা ঘোষণা করা হয়।
বিস্তারিত ও আলোচনা
ইতিহাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2488
ফরাসি বিপ্লব কোন সালে সংঘটিত হয়?
সঠিক উত্তর
1789
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ফরাসি বিপ্লব সংঘটিত হয় ১৭৮৯ সালে। এ বিপ্লবের স্থায়িত্ব ছিল ১৭৮৯-১৭৯৯ সাল পর্যন্ত। এ বিপ্লবের মূলনীতি ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2489
'অলক' শব্দের অর্থ কী?
সঠিক উত্তর
চুল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অলক-এর সমার্থক শব্দ- চুল, কেশ, চিকুর, কুন্তল, কেশপাশ, কেশদাম। দুল, ফুল ও কুল শব্দের অর্থ যথাক্রমে- কানের গহনাবিশেষ, পুষ্প ও বংশ।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2490
x^2 + 1/x^2 এর নিম্নোক্ত কোন মানের জন্য x^3 - 1/x^3 = 0 হবে?
সঠিক উত্তর
-2
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
x^3 - 1/x^3 = 0 বা (x - 1/x)(x^2 + x × 1/x + 1/x^2) = 0 বা (x - 1/x)(x^2 + 1/x^2 + 1) = 0। সুতরাং x - 1/x = 0 [যেহেতু x^2 + 1/x^2 + 1 ≠ 0]। বা, (x - 1/x)^2 = 0 [উভয়পক্ষে বর্গ করে] বা, x^2 - 2 × x × 1/x + 1/x^2 = 0। সুতরাং x^2 + 1/x^2 = 2।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।