eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2491
A speech delivered without preparation is called—
সঠিক উত্তর
extempore
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি ছাড়া বক্তব্যকে বলে extempore। অন্যদিকে verbose অর্থ বাগাড়ম্বরপূর্ণ; maiden অর্থ প্রথম অথবা সবচেয়ে আগে। আর straight forward অর্থ সোজািসাপ্টা।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2492
১০০৮ সংখ্যাটির কয়টি ভাজক আছে?
সঠিক উত্তর
30
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১০০৮ = 2^4 × 3^2 × 7^1। ১০০৮ এর ভাজক সংখ্যা = (4 + 1) × (2 + 1) × (1 + 1) = 5 × 3 × 2 = ৩০।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2493
কোনটি শুদ্ধ?
সঠিক উত্তর
দারিদ্রতা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'দারিদ্রা' বানানটি শুদ্ধ। এছাড়া দরিদ্র, দরিদ্রতা ইত্যাদি বানানও সঠিক।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2494
'যে ভিক্ষা চায় তাকে দান কর' এটি কোন বাক্যের উদাহরণ?
সঠিক উত্তর
জটিল বাক্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
একটি পূর্ণ বাক্যে যদি একটি প্রধান খণ্ডবাক্য ও এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য পরস্পর সম্পর্কযুক্ত থাকে, তবে তাকে জটিল বাক্য বলে। যেমন— যে ভিক্ষা চায়, তাকে ভিক্ষা দাও।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2495
'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে?
সঠিক উত্তর
1926
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'ঢাকার মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয় ১৯২৬ সালে। এ প্রতিষ্ঠান মুক্তবুদ্ধি চর্চাকে আদর্শ হিসেবে গ্রহণ করে। এর সদস্যরা 'বুদ্ধির মুক্তি' আন্দোলন গড়ে তোলে। মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল 'শিখা' (১৯২৭-১৯৭৩) পত্রিকা।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2496
'ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা'-গানের রচয়িতা কে?
সঠিক উত্তর
দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩-১৯১৩) ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা, যে দিন সুনীল জলধি হতে প্রভৃতি দেশাত্মবোধক গান রচনায় অসাধারণ প্রতিভার পরিচয় দেন।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2497
কোনো ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1:2:3, ত্রিভুজটির বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহুর অনুপাত কত?
সঠিক উত্তর
2:1
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধরি, ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে x, 2x, 3x। সুতরাং x + 2x + 3x = 180° বা 6x = 180°, x = 30°। আমরা জানি, a/sin30° = b/sin60° = c/sin90°। সুতরাং a/1/2 = b/(√3)/2 = c/1। সুতরাং a:b:c = 1/2:(√3)/2:1 = 1:√3:2। সুতরাং বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর অনুপাত = 2:1
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2498
'India Wins Freedom'-গ্রন্থটির লেখক কে?
সঠিক উত্তর
মাওলানা আবুল কালাম আজাদ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নিরপেক্ষ দলিল 'India Wins Freedom' গ্রন্থের লেখক মাওলানা আবুল কালাম আজাদ। তিনি ১৯২০ এর দশকে মূলত রাজনীতিতে সক্রিয় হন। তিনি দুইবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2499
What is the meaning of the word 'viva voce'?
সঠিক উত্তর
A spoken examination
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Noun হিসেবে viva voce- এর অর্থ মৌখিক পরীক্ষা যা a spoken examination দ্বারা প্রকাশ পায়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2500
চা ও কফিতে যে পদার্থ শরীরকে চাঙ্গা করে তার নাম কী?
সঠিক উত্তর
ক্যাফেইন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
চা ও কফিতে ক্যাফেইন নামক রাসায়নিক পদার্থ থাকে, যা মানুষের শরীর ও মনকে চাঙ্গা করে। এটি মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2501
একটি দেয়াল ৮০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা হয়েছে। উপরে মইটি দেয়ালের ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
সঠিক উত্তর
৮১ ফুট
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এখানে, ΔABC সমকোণী ত্রিভুজ। :. AC^2 = AC^2 + BC^2 => AC^2 = 80^2 + ৯^2 => AC^2 = ১৬০০ + ৮১ => AC^2 = ১৬৮১ => AC = 81
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2502
I am looking forward — her.
সঠিক উত্তর
to seeing
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Look forward to অর্থ প্রতীক্ষা করা, আশা করা। Look forward to + verb + ing হলো সঠিক ধারা। সুতরাং শূন্যস্থানে to seeing বসবে। To seeing বসিয়ে প্রদত্ত বাক্যের অর্থ আমি তাকে দেখার প্রতীক্ষায় আছি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2503
বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাস কোনটি?
সঠিক উত্তর
দুর্গেশনন্দিনী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫)। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। 'কপালকুণ্ডলা' (১৮৬৬) তার রচিত দ্বিতীয় উপন্যাস। 'রাজসিংহ' ও 'বিষবৃক্ষ' উপন্যাসটি যথাক্রমে ১৮৮২ ও ১৮৭৩ সালে প্রকাশিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নাটক বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2504
মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পটভূমি—
সঠিক উত্তর
৫২ এর ভাষা আন্দোলন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুনীর চৌধুরী রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক কবর। জেলে বন্দি থাকা অবস্থায় মুনীর চৌধুরী বামপন্থী লেখক রগণ দাশগুপ্তের অনুরোধে এ নাটকটি রচনা করেন। উল্লেখ্য, এ নাটকে কোনো নারী চরিত্র নেই।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2505
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্র কবে গৃহীত ও পাস হয়?
সঠিক উত্তর
১৯৭২ সালের ৪ নভেম্বর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্র হলো সংবিধান। খসড়া সংবিধান ১২ অক্টোবর ১৯৭২ গণপরিষদে উত্থাপন করা হয় এবং ৪ নভেম্বর ১৯৭২ তা গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। আর এ সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।