eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2506
ভিটামিন 'সি'-এর অভাবে কোন ধরনের রোগ হয়?
সঠিক উত্তর
স্কার্ভি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ভিটামিন 'সি' (অ্যাসকরবিক এসিড)-এর অভাবে স্কার্ভি রোগ হয়। এছাড়া এর অভাবে শিশুদের মাড়ি ফুলে যায়, দেহের ওজন হ্রাস পায়, রক্তশূন্যতা হয়, দুর্বল লাগে এবং ক্ষত সারতে বা ভাঙা হাড় জোড়া লাগতে দেরি হয়।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2507
যদি a^-3 = 0.2 হয় তবে a^12 = কত?
সঠিক উত্তর
625
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
a^-3 = 0.2 => 1/a^3 = 2/10 => a^3 = 10/2 => (a^3)^4 = (5)^4 => a^12 = 625
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2508
থম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
সঠিক উত্তর
১৯১৪ সালের ২৮ জুলাই
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৮ জুন ১৯১৪ অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিন্যান্ত আততায়ীর গুলিতে স্ত্রীসহ নিহত হওয়ার ১ মাস ১০ দিন পর ২৮ জুলাই ১৯১৪ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। ১১ নভেম্বর ১৯১৮ দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে ২৮ জুলাই ১৯১৯ শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2509
'পদ্মাবতী' কাব্যের রচয়িতা কে?
সঠিক উত্তর
আলাওল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মধ্যযুগের অন্যতম কবি আলাওল। সতেরো শতকের এ কবি আরাকান রাজসভার শ্রেষ্ঠ মুসলিম কবি। তার রচিত 'পদ্মাবতী' (১৫৭১) কাব্য অযোধ্যার কবি মালিক মুহম্মদ জায়সির হিন্দিকাব্য 'পদ্মাবত' অবলম্বনে রচনা করা হয়েছে। 'পদ্মাবত' কাব্যগ্রন্থটি ১৫৪০ সালে রচিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2510
স্থানীয় সরকারের সর্বনিম্ন পর্যায়ের স্তরের নাম কী?
সঠিক উত্তর
ইউনিয়ন পরিষদ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০০৮ সালের যে মাসে জারিকৃত অধ্যাদেশ অনুসারে বর্তমানে বাংলাদেশে গ্রামাঞ্চলে তিন স্তর বিশিষ্ট এবং শহরাঞ্চলে দুই স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। গ্রাম পর্যায়ে স্তরগুলো হলো- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এবং শহর পর্যায়ে-পৌরসভা ও সিটি করপোরেশন।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2511
১ থেকে ১০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?
সঠিক উত্তর
৪টি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এখানে, ১^২ + ১^২ = ২; ২^২ + ১^২ = ৫; ২^২ + ২^২ = ৮; ৩^২ + ১^২ = ১০। সুতরাং ২, ৫, ৮ এবং ১০ এই চারটি সংখ্যাকে দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে লেখা যায়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2512
'পক প্রণালি' কোন দুটি দেশকে পৃথক করেছে?
সঠিক উত্তর
ভারত ও শ্রীলংকা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালি। এটি সংযুক্ত করেছে বঙ্গোপসাগর ও আরব সাগরকে। আর আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2513
'অসমাপ্ত আত্মজীবনী'-বইটির প্রচ্ছদ শিল্পী কে?
সঠিক উত্তর
সমর মজুমদার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটি প্রকাশ করে 'দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড'। গ্রন্থটির ভূমিকা লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ গ্রন্থটির প্রচ্ছদ শিল্পী সমর মজুমদার।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2514
'যুগসন্ধিক্ষণের কবি' হিসেবে পরিচিত কে?
সঠিক উত্তর
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৮) কবি ও সাংবাদিক। তিনি ঈশ্বর গুপ্ত নামে সমধিক পরিচিত। এছাড়া অনেকে তাকে গুপ্ত কবি বলেন। তবে বাংলা সাহিত্যে ঈশ্বর গুপ্ত যুগসন্ধির কবি হিসেবে পরিচিত।
বিস্তারিত ও আলোচনা
ইতিহাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2515
সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয় কত সালে?
সঠিক উত্তর
1704
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
তথ্যটি এখানে নেই বা ভুল, তবে ১৭০৪ সালে সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয়েছিল।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2516
Identify the correct sentence:
সঠিক উত্তর
She prefers dancing to singing.
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Prefer-এর পর দুটি verb-এর মধ্যে তুলনা বোঝাতে verb-এর present participle form বসে। আর তুলনামূলক দুটি verb-এর মাঝে অন্য কোনো preposition না বসে to বসে। সুতরাং সঠিক বাক্য she prefers dancing to singing ।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2517
Choose the correct question tag to complete the sentence below : 'You have deteced the problem already, —?'
সঠিক উত্তর
haven't you
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Affirmative বাক্যের tag question negative হয়। আর affirmative বাক্যের tag question করার ক্ষেত্রে affirmative বাক্যের auxiliary verb-এর negative form + sub ব্যবহার করতে হয়। সুতরাং প্রদত্ত বাক্যটির সঠিক tag question, haven't you?
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2518
মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
সঠিক উত্তর
টুংকু আব্দুর রহমান পুত্র আল হাজ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মালয়েশিয়ার স্বাধীনতার জনক, প্রথম রাজা, প্রথম প্রধানমন্ত্রী ও ওআইসির প্রথম মহাসচিব টেংকু আবদুল রহমান পুত্র আল হাজ। আধুনিক মালয়েশিয়ার স্থপতি, দেশটির চতুর্থ (১৯৮১-২০০৩) ও সপ্তম (১০ মে ২০১৮-১ মার্চ ২০২০) প্রধানমন্ত্রী ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। তার পূর্ব পুরুষদের জন্মভূমি ছিল বাংলাদেশের চট্টগ্রামে। মালয়েশিয়ার বর্তমান ও দশম প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শপথ গ্রহণ করেন ২৪ নভেম্বর ২০২২।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2519
We saw them — to university.
সঠিক উত্তর
going
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
See + someone + verb + ing form হলো সঠিক Sequence। সুতরাং শূন্যস্থানে going বসিয়ে বাক্যটির বাংলা : আমরা তাদের বিশ্ববিদ্যালয়ে যেতে দেখলাম।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2520
বাংলাদেশ বর্তমানে Internet এর কোন যুগে আছে?
সঠিক উত্তর
5G
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১২ ডিসেম্বর ২০২১ বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে পঞ্চম প্রজন্মের মোবাইল ইন্টারনেট সেবা বা (5G) চালু করে। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ চতুর্থ প্রজন্মের (4G) ইন্টারনেট সেবার যুগে প্রবেশ করে বাংলাদেশ।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।