eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2521
'Nobody believes a liar.' The correct passive form of the above sentence is:
সঠিক উত্তর
A liar is not believed by anybody.
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'Nobody'যুক্ত বাক্যে passive voice-এ রূপান্তরের structure: Ob কে sub + be verb + not + verb-এর p.p + by + anybody। সুতরাং প্রদত্ত বাক্যটির passive form হলো A liar is not believed by anybody।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2522
log_x 1/27 = 3 হলে x-এর মান কত?
সঠিক উত্তর
1/3
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
log_x 1/27 = 3 => x^3 = 1/27 => x^3 = (1/3)^3 => x = 1/3
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2523
৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
সঠিক উত্তর
১৯৬ বর্গসেমি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এখানে, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ ৭ মিটার। তাই ABCD বর্গক্ষেত্রটির কর্ণ হচ্ছে (2 x 7) বা ১৪ সেমি। আমরা জানি, বর্গক্ষেত্রের কর্ণ = √2a => √2a = 14 => a = 14/√2. ক্ষেত্রফল, a^2 = (14/√2)^2 = 196/2 = 98 বর্গসেমি।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2524
1/2, 2/3, 3/4, ........... অনুক্রমটির সাধারণ পদ কোনটি?
সঠিক উত্তর
n/(n+1)
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রদত্ত প্রশ্নটির (ঘ) n/(n+1) অপশনটি বিবেচনা করি। n=1 হলে, 1/(1+1) = 1/2. n=2 হলে, 2/(2+1) = 2/3. n=3 হলে, 3/(3+1) = 3/4. সুতরাং প্রদত্ত প্রশ্নের সঠিক সাধারণ পদটি হলো n/(n+1)
বিস্তারিত ও আলোচনা
নাটক বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2525
পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি?
সঠিক উত্তর
রক্তাক্ত প্রান্তর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুনীর চৌধুরী রচিত 'রক্তাক্ত প্রান্তর' নাটকটি মহকবি কায়কোবাদের 'মহাশ্মশান' মহাকাব্যের আশ্রয়ে রচিত। এ নাটকের মূল উপজীব্য ১৭৬১ সালের পানিপথের তৃতীয় যুদ্ধ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2526
ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?
সঠিক উত্তর
১৯২১ সালে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১৯১২ সালে নাথান কমিশন গঠিত হয়। এ কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৯২১ সালের ১ জুলাই তিনটি আবাসিক হল, তিনটি অনুষদ ও ৮৭৭ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2527
'It has been raining hard all day.' This is an example of -
সঠিক উত্তর
present perfect continuous tense
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Sub + have/has + been + verb + ing + time হলো present perfect continuous tense এর structure.
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2528
একটি কলম-নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রি করে। যদি কলমের নির্মাণ ব্যয় ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
সঠিক উত্তর
১৮৮ টাকা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = (১০০ + ১০০ * ২০/১০০) টাকা = ১২০ টাকা। খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য বা খুচরা মূল্য = (১২০ + ১২০ * ২০/১০০) টাকা = (১২০ + ২৪) = ১৮৮ টাকা।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2529
যদি a = 2c, a/b = c/d এবং d = 3 তবে b = কত?
সঠিক উত্তর
6
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
a/b = c/d => 2c/b = c/d => 2cd = bc => b = 2d => b = 2x3 => b = 6
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2530
সম্প্রতি দুটি বড় গ্যাসক্ষেত্র বাংলাদেশের কোন জেলায় আবিষ্কৃত হয়েছে?
সঠিক উত্তর
সিলেট
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Note: আগস্ট ২০২১ বাংলাদেশের সর্বশেষ (২৮-তম) গ্যাসক্ষেত্র সিলেটের জকিগঞ্জে আবিষ্কার করে বাপেক্স।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2531
The boat — in the padma.
সঠিক উত্তর
sank
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ডুবে যাওয়া অর্থে বস্তুর ক্ষেত্রে sink-এর past form sank। সুতরাং শূন্যস্থানে sank বসবে। Sank বসিয়ে প্রদত্ত বাক্যের অর্থ নৌকাটি পদ্মা নদীতে ডুবে গেল।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2532
The word 'massacre' is :
সঠিক উত্তর
both noun and verb
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Massacre শব্দটি noun এবং verb উভয় হিসেবে ব্যবহৃত হয়। Noun হিসেবে massacre অর্থ নৃশংস হত্যাকাণ্ড আর verb হিসেবে massacre অর্থ নৃশংসভাবে হত্যা করা।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2533
Fill in the blank with appropriate preposition : Jobs are hard to come — these days.
সঠিক উত্তর
by
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'Come by' অর্থ পাওয়া, খুঁজে পাওয়া। By যোগে প্রদত্ত বাক্যের অর্থ— আজকাল চাকরি পাওয়া কঠিন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2534
২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
সঠিক উত্তর
কাতার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০২২ সালের ফিফা বিশ্বকাপের ২২তম আসর অনুষ্ঠিত হয় মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরের পশ্চিম তীরে অবস্থিত আয়তনে ছোট কিন্তু অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী দেশ কাতারে। উল্লেখ্য, ২০২৬ সালে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর যৌথভাবে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে।
বিস্তারিত ও আলোচনা
জীববিজ্ঞান বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2535
মানুষের চামড়ার রঙ নিয়ন্ত্রণ করে কোনটি?
সঠিক উত্তর
ডিএনএ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মানুষের চামড়ার রঙ নিয়ন্ত্রণ করে ডিএনএ (DNA = Deoxyribonucleic Acid)। তবে মেলানিন নামক একধরনের পদার্থ এক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা রাখে। সজীব কোষে অবস্থিত প্রজননশীল, পরিব্যক্তিক্ষম, সকল প্রকার জৈবিক কার্যের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউট্রিক এসিড তাকে DNA বলে।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।