eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2536
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে—
সঠিক উত্তর
মিথেন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো হলো: মিথেন ৮০%-৯০%, ইথেন ১৩%, প্রোপেন ৩%। এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেনও কিছু পরিমাণ থাকে। আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫%-৯৯.৯৯%।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2537
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা?
সঠিক উত্তর
গীতাঞ্জলি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থের সংখ্যা ৫৬টি। 'গীতাঞ্জলি' (১৯১৪) তার রচিত একটি কাব্য।
বিস্তারিত ও আলোচনা
কবিতা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2538
ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা কোনটি?
সঠিক উত্তর
কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মাহবুব-উল-আলম রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম কবিতা 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2539
আশরাফ সিদ্দিকীর প্রথম উপন্যাস কোনটি?
সঠিক উত্তর
চিলকোঠার সেপাই
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আশরাফ সিদ্দিকী রচিত প্রথম উপন্যাস 'চিলকোঠার সেপাই' (১৯৮৭)। 'খোয়ারনামা' (১৯৯৬) তার রচিত দ্বিতীয় ও শেষ উপন্যাস। 'অন্য ঘরে অন্য স্বর' ও 'দোজখের ওম' গ্রন্থ দুটি তার রচিত ছোট গল্প গ্রন্থ।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2540
Which one is the correct sentence?
সঠিক উত্তর
Either of the books is stolen.
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Either pronoun টি দুটির মধ্যে একটি বোঝাতে ব্যবহৃত হয়। Either এর পর noun-এর plural form ব্যবহৃত হয় কিন্তু verb singular হয়। সুতরাং সঠিক বাক্য Either of the books is stolen ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2541
মধুসূদন দত্ত রচিত 'পত্রকাব্য' হচ্ছে—
সঠিক উত্তর
বীরাঙ্গনা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। এ কাব্যে মোট এগারটি পত্র আছে। 'ব্রজাঙ্গনা' মধুসূদন দত্ত রচিত রাধা-কৃষ্ণ বিষয়ক গীতিকাভ্য। তার রচিত নাটক ও কাব্য যথাক্রমে 'পদ্মাবতী' ও 'তিলোত্তমাসম্ভাব'। তিনি অমিত্রাক্ষর ছন্দের সর্বপ্রথম প্রয়োগ ঘটান 'পদ্মাবতী' নাটকে এবং এর সফল প্রয়োগ ঘটান 'তিলোত্তমাসম্ভব' কাব্যে।
বিস্তারিত ও আলোচনা
সাহিত্য বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2542
'The God of Small Things' বইটি কে লিখেছেন?
সঠিক উত্তর
অরন্ধতী রায়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
The God of Small Things হলো ভারতীয় লেখিকা Arundhati Roy-এর Semi-autobiographical উপন্যাস। এ উপন্যাসটির জন্য তিনি ১৯৯৭ সালে Booker Prize লাভ করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2543
জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
সঠিক উত্তর
1945
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২৬ জুন ১৯৪৫ যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। আর তা কার্যকর হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। ৫১ সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2544
A medicine or substance that controls the effects of a poison or disease is called a/an—
সঠিক উত্তর
antidote
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ওষুধ বা কোনো পদার্থ যা বিষের বা রোগের প্রভাব নিয়ন্ত্রণ করে তাকে বলে antidote (বিষ বা রোগ প্রতিরোধক ওষুধ)। অন্যদিকে anaesthesia অর্থ অনুভূতি বিলোপ, panacea সর্বরোগের ওষুধ আর placebo অর্থ রোগনিরাময়ের জন্য নয়, শুধু রোগীকে সান্ত্বনা দেওয়ার জন্য ওষুধের নামে প্রদত্ত অন্য কিছু।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2545
বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম কতজন সদস্যের উপস্থিতিতে পূর্ণ হয়?
সঠিক উত্তর
৬০ জন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সংবিধানের ৭৫(২) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদে কোরাম সদস্য সংখ্যা ৬০ জন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2546
'ওয়েব' অর্থ কী?
সঠিক উত্তর
জাল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Web-এর অর্থ জাল, মাকড়সার জাল। শব্দটি ইন্টারনেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2547
'Patrol' শব্দের শুদ্ধ বাংলা পরিভাষা কোনটি?
সঠিক উত্তর
টহল
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2548
3x^2 - x - 10 এর উৎপাদক কত?
সঠিক উত্তর
(x + 2)(3x - 5)
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
3x^2 + x - 10 = 3x^2 + 6x - 5x - 10 = 3x(x + 2) - 5(x + 2) = (x + 2)(3x - 5)
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2549
Choose the appropriate preposition to fill in the blank: 'Laila is engaged — Mahbub'
সঠিক উত্তর
to
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Be engaged to somebody অর্থ বাগদান করা। অর্থাৎ শূন্যস্থানে to বসবে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2550
Which one is the correct spelling?
সঠিক উত্তর
Theoretically
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সঠিক বানানযুক্ত word হলো the-or-etic-al-ly যার অর্থ তত্ত্বগতভাবে; তাত্ত্বিকভাবে।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।