eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2551
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্রী বসালে ৩টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চ ৩ জন করে ছাত্রী বসালে ৬ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্রীর সংখ্যা কত?
সঠিক উত্তর
৬০ জন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধরি, ছাত্রী সংখ্যা x জন। ৪ জন করে বসলে বেঞ্চ সংখ্যা (x/4 + ৩) টি। ৩ জন করে বসলে বেঞ্চ সংখ্যা (x/3 - 6) টি। সুতরাং x/4 + ৩ = x/3 - 2 => x/3 - x/4 = 5 => (4x-3x)/12 = 5 => x = 60
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2552
রাত ১১.৫৯ মিনিটে তুমুল ঝড় বৃষ্টি হলে, ঠিক ৭২ ঘণ্টা পর রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা কত?
সঠিক উত্তর
0%
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রাত ১১.৫৯ মিনিটের ৭২ ঘণ্টা বা ৩ দিন পর আবার রাত ১১.৫৯ মিনিট বাজবে। যেহেতু রাতে রোদ থাকার কোনো সম্ভাবনা নেই, তাই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকায় সম্ভাবনা ০%।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2553
বাংলাদেশের প্রথম সার কারখানা কোনটি?
সঠিক উত্তর
ফেঞ্চুগঞ্জ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের প্রথম সার কারখানা হলো- ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লি., ফেঞ্চুগঞ্জ, সিলেট। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে এবং বিলুপ্ত হয় ৩০ জুন ২০১২।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2554
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি' গানটির প্রণেতা কে?
সঠিক উত্তর
আব্দুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির রচিয়তা আবদুল গাফফার চৌধুরী। এ গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2555
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কোন তারিখে জারি করা হয়?
সঠিক উত্তর
১০ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার এ ঘোষণা আনুষ্ঠানিকভাবে জারি হয় ১০ এপ্রিল ১৯৭১। একই দিনে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। আর এ সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল ১৯৭১।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2556
'ব্যথার দান' গল্প গ্রন্থের লেখক কে?
সঠিক উত্তর
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'ব্যথার দান' কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ। এছাড়া 'রিক্তের বেদন' ও 'শিউলীমালা' তার গল্পগ্রন্থ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2557
বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১ এর উৎক্ষেপণকারী রকেটটি কোন দেশে তৈরি হয়েছে?
সঠিক উত্তর
ফ্রান্স
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের প্রথম কৃত্রিম স্যাটেলাইট (উপগ্রহ) বঙ্গবন্ধু-১। এটি নির্মাণ করে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস। ১১ মে ২০১৮ (বাংলাদেশ সময় ১২ মে ২০১৮) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনাভেরালে অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯-এ থেকে মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা Space X-এর তৈরি কৃৃত 'ফ্যালকন-৯' রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এ রকেটটি এমনভাবে তৈরি করা হয়েছে যা একাধিকবার ব্যবহার করা যাবে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2558
2022 সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
সঠিক উত্তর
কাতার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২১তম বিশ্বকাপ ফুটবল ২০১৮ অনুষ্ঠিত হয় রাশিয়ায়। ২২তম বিশ্বকাপ ফুটবল ২০২২ সালে অনুষ্ঠিত হয় কাতারে এবং ২০২৬ সালে ২৩তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2559
একটি লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটি 16 মিটার উঁচুতে ভেদে থাকলে এর উচ্চতা কত?
সঠিক উত্তর
48 মিটার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এখানে, BC = 16, ∠BDC = 30°। sin 30° = BC / CD => CD = 16 / (1/2) = 32। সুতরাং খুঁটির উচ্চতা = (16 + 32) মিটার = 48 মিটার।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2560
প্রাচীন বাংলার নিচের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল?
সঠিক উত্তর
হরিকেল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রাচীন বাংলার পূর্বাঞ্চল তথা সিলেট-চট্টগ্রামের অংশ বিশেষ ছিল হরিকেল জনপদের অংশ। পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলা বা বর্তমানের কুমিল্লা ও নোয়াখালী ছিল সমতট জনপদের অংশ। পাবনা, বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অংশবিশেষ ছিল বরেন্দ্র জনপদের অংশ।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2561
Who wrote the epic 'Paradise Lost'?
সঠিক উত্তর
John Milton
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Paradise Lost হলো John Milton-এর একটি Epic (মহাকাব্য)। Paradise Lost ছাড়াও তার আরেকটি বিখ্যাত Epic হলো Paradise Regained।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2562
Put the appropriate preposition in the blank space : I am disgusted— him.
সঠিক উত্তর
with
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Disgusted with somebody অর্থ নিদারুণ বিরক্তি বোধ হয় এমন। সুতরাং শূন্যস্থানে with বসবে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2563
কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া?
সঠিক উত্তর
অক্কা পাওয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'অক্কা পাওয়া' বাগধারার অর্থ মারা যাওয়া। কেউকেটা, কান পাতলা ও কেতাদুরস্ত বাগধারাট্রয়ের অর্থ যথাক্রমে বিশিষ্ট ব্যক্তি, সব কথাই বিশ্বাস করে যে ও পরিপাটি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
2564
'The Audacity of Hope' বইটি কার লেখা?
সঠিক উত্তর
বারাক ওবামা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাড়া জাগানো দুটি বই 'ড্রিমস ফ্রম মাই ফাদার' এবং 'দ্য অ্যাডাসিটি অব হোপ'। বিল ক্লিনটনের লেখা বইয়ের নাম 'মাই লাইফ'।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
2565
log₂ এর মান কত?
সঠিক উত্তর
-5
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
log₂(1/32) = log₂(2⁻⁵) = -5log₂2 = -5×1 = -5
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।