eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
3451
Who can become the members of FBCCI?
সঠিক উত্তর
Industrial unit
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Federation of Bangladesh Chambers of Commerce and Industries (FBCCI; Bengali: বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি) is the apex trade organization of Bangladesh playing a pivotal role in consultative and advisory capacity, safeguarding the interest of the private sector in the country.
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3452
অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার লাভ করেন?
সঠিক উত্তর
দুর্ভিক্ষ ও দারিদ্র্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অমর্ত্য সেন দুর্ভিক্ষ ও দারিদ্র্য বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার লাভ করেন। অমর্ত্য সেন (জন্ম: ৩রা নভেম্বর, ১৯৩৩) একজন নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালী অর্থনীতিবিদ ও দার্শনিক। দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্রের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে তিনি অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার (যা অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত) লাভ করেন। অমর্ত্য সেনই জাতিসংঘের বিভিন্ন দেশের শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মানব উন্নয়ন সূচক আবিষ্কার করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3453
কুমিল্লাস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর প্রতিষ্ঠাতা কে?
সঠিক উত্তর
আখতার হামিদ খাঁন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কুমিল্লাস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর প্রতিষ্ঠাতা আখতার হামিদ খাঁন। আখতার হামিদ খান (১৫ জুলাই ১৯১৪ - ৯ অক্টোবর ১৯৯৯) একজন পাকিস্তানী সমাজ বিজ্ঞানী ও উন্নয়ন কর্মী ছিলেন। তিনি পাকিস্তান এবং অন্যান্য উন্নয়নশীল দেশে অংশগ্রহণমূলক পল্লী উন্নয়ন ব্যবস্থা উন্নীত করেন। তার বিশেষ অবদান ছিল পল্লী উন্নয়নের জন্য একটি ব্যাপক প্রকল্প, কুমিল্লা মডেল (১৯৫৯) প্রতিষ্ঠা। এই পরিকল্পনার জন্য তিনি রামোন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন এবং মিশিগান স্টেট ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক 'ডক্টরাল' ডিগ্রী প্রদান করে। রেল্ফ শুমেখার তার বইয়ে লিখেছেন: "তার স্কেন্ডিনেভিয়ান সহকর্মীরা এবং অন্যান্য উপদেষ্টারা তাকে নোবেল শান্তি পুরস্কারর জন্য মনোনীত করেছিলেন। "
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3454
উদ্ভিদ কোন প্রক্রিয়ায় শর্করা উৎপাদন করে?
সঠিক উত্তর
সালোক সংশ্লেষণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ তার জালেম কোষ সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশের বায়ুমণ্ডল থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড (CO2) ও মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন (O₂)প্রকৃতিতে নির্গত হয়, তাকে সালোকসংশ্লেষণ বলে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3455
খাদ্য-র্শঙ্খলে কোনটি তৃতীয় স্তরের খাদক?
সঠিক উত্তর
পাখি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দ্বিতীয় স্তরের খাদকদেরকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে তৃতীয় স্তরের খাদক বলা হয়। তৃতীয় স্তরের খাদক হিসেবে বাজপাখি, পাখি, শকুন, হাঙ্গর, কুমির, বাঘ, সিংহ প্রভৃতি প্রাণির নাম উল্লেখযোগ্য। অনেক সময় কোনো কোনো প্রাণি একাধিক স্তরের খাদক হিসেবে ব্যবহৃত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3456
পাতার স্পঞ্জি প্যারেনকাইমা স্তরে উদ্ভিদ কোন বস্তু গ্রহণ করে?
সঠিক উত্তর
পানি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
স্পঞ্জি প্যারেনকাইমা কোষসমূহের বহিঃপৃষ্ঠ সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় কার্বন ডাই-অক্সাইড শোষণের জন্য সব সময় ভেজা থাকে। বায়ুকুঠুরির বাতাস স্পঞ্জি প্যারেনকাইমার পানির সংস্পর্শে এসে পানি বাষ্প গ্রহণ করে এবং পত্ররন্ধ্রের পশ্চাতের বায়ুকুঠুরিতে জমা হয়। বাষ্প পরবর্তী সময়ে খোলা পত্ররন্ধ্র দিয়ে বায়ুমণ্ডলে বের হয়ে আসে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3457
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকার দেশ কোনটি
সঠিক উত্তর
সেনেগাল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকার দেশ সেনেগাল। বাংলাদেশকে স্বীকৃতিতে প্রথম দেশ – ভুটান – ৬ ডিসেম্বর ১৯৭১ আরব দেশ – ইরাক – ৮ জুলাই ১৯৭২ মধ্যপ্রাচ্যের দেশ – ইরাক – ৮ জুলাই ১৯৭২ সমাজতান্ত্রিক দেশ – পূর্ব জার্মানি ও মঙ্গোলিয়া – ১১ জানুয়ারি ১৯৭২ উপসাগরীয় দেশ – কুয়েত – ৪ নভেম্বর ১৯৭৩ আফ্রিকান ও মুসলিম দেশ – সেনেগাল – ১ ফেব্রুয়ারি ১৯৭২ ইউরোপীয় দেশ – পূর্ব জার্মানি – ১১ জানুয়ারি ১৯৭২ উত্তর আমেরিকার দেশ – বার্বাডোস – ২০ জানুয়ারি ১৯৭২ দক্ষিণ আমেরিকার দেশ – ভেনিজুয়েলা – ২ মে ১৯৭২ ওশেনিয়ার দেশ – টোঙ্গা – ২৪ জানুয়ারি ১৯৭২ এশীয় মুসলিম দেশ – ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া – ২৫ ফেব্রুয়ারি ১৯৭২ অ - আরব মুসলিম দেশ – সেনেগাল – ১ ফেব্রুয়ারি ১৯৭২
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3458
লিপিড, প্রোট্রিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটির?
সঠিক উত্তর
ব্যাকটেরিয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট আকারের জীব, সাধারণত ০.২ - ৫ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এরা আণুবীক্ষণিক (microscopic) । এরা এককোষী জীব, তবে একসাথে অনেকগুলো কলোনি করে বা দল বেঁধে থাকতে পারে । লিপিড, প্রোট্রিন ও পলিমার দিয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি। ব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক (প্রাককেন্দ্রিক = Prokarytic) । কোষে 70s রাইবোজোম থাকে; কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3459
'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণ অভ্যুথ্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে?
সঠিক উত্তর
এগার দফা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণ অভ্যুথ্থানে এগার দফা কর্মসূচি ঘোষণা করে। ১৯৬৯ সালে স্বায়ত্তশাসনের দাবিতে পূর্ব পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভ প্রবল রূপ ধারণ করে। ১৯৬৯ সালের ৪ঠা জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ তাদের ঐতিহাসিক ১১ দফা কর্মসূচী পেশ করেন। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকে এ দেশের ছাত্রসমাজ রাজনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এ দেশের ছাত্র আন্দোলনের ভূমিকা শুরু হয় যা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3460
অপত্যকোষে ক্রোমোজোাম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ-বিভাজনে?
সঠিক উত্তর
মিয়োসিস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মিয়োসিস বা মায়োসিস ( ইংরেজি-meiosis) এক বিশেষ ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া যাতে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার, ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3461
বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন চালু হয়
সঠিক উত্তর
২০০০ সালে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালে সপ্তম জাতীয় সংসদে পাস হয়, যা ঐ বছর থেকে চালু হয়। তবে ২০০৩ সালে ঐ আইনটি কিছুটা সংশোধিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3462
প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন?
সঠিক উত্তর
রাষ্ট্রপতি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। বাংলাদেশ সংবিধানের ৫৬(৩) ধারা মতে, যে সংসদ - সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রাষ্ট্রপতি তাঁহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3463
জনাব আব্দুল হামিদ এডভোকেট বাংলাদেশের
সঠিক উত্তর
২০তম রাষ্ট্রপতি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মো. আব্দুল হামিদ এডভোকেট রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন ২০ মার্চ ২০১৩। তিনি হলেন ২০ তম রাষ্ট্রপতি। তিনি এর আগে ডেপুটি স্পীকার ও স্পীকারের দায়িত্ব পালন করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3464
বাংলাদেশে সম্প্রসারিত টিকা দান কর্মসূচী শুরু হয়
সঠিক উত্তর
১৯৮৫ সালে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশে সম্প্রসারিত টিকা দান কর্মসূচী শুরু হয় ১৯৮৫ সালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ১৯৭৪ সালের মে মাসে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু করে বিশ্বব্যাপী শিশুদের টিকা কর্মসূচির অংশ হিসেবে। পরবর্তী ১০ বছর পরে ১৯৮৪ সালে বিশ্বব্যাপী শিশুদের টিকা কর্মসূচীর একটি কর্মপরিকল্পনা প্রনয়ণ করে। ১৯৯৯ সালের মধ্যে সমগ্র গরিব দেশে ছড়িয়ে দেওয়ার জন্যে GAVI (Global Alliance for Vaccines and Immunization)গঠিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3465
'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণঅভ্যুথ্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে?
সঠিক উত্তর
এগার দফা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণঅভ্যুথ্থানে এগার দফা কর্মসূচি ঘোষণা করে। ১৯৬৯ সালে স্বায়ত্তশাসনের দাবিতে পূর্ব পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভ প্রবল রূপ ধারণ করে। ১৯৬৯ সালের ৪ঠা জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ তাদের ঐতিহাসিক ১১ দফা কর্মসূচী পেশ করেন। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকে এ দেশের ছাত্রসমাজ রাজনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এ দেশের ছাত্র আন্দোলনের ভূমিকা শুরু হয় যা ছিল অত্যন্ত প্রশংসনীয়। পরবর্তীতে ১৯৬২ সালের হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনে তাদের ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয়। অতঃপর তারা ১৯৬৮ সালের ডিসেম্বর হতে ১৯৬৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্ররা যে এক সুসংবদ্ধ ও সফল আন্দোলন গড়ে তুলেছিল তা ইতিহাসে বিরল যা তারা ঐতিহাসিক ১১ দফা দাবি পেশ করে তার সূচনা করেছিল।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।