eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
3466
”দি লিবারেশন অব বাংলাদেশ” গ্রন্থের রচয়িতা
সঠিক উত্তর
মেজর জেনারেল সুখাওয়ান্ত সিং
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৭৮ সালে প্রকাশিত ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল সুখওয়ান্ত সিং ইংরেজি ভাষায় "The Liberation of Bangladesh " গ্রন্থটি রচনা করেন। মুক্তিযুদ্ধে তিনি যেসব ঘটনা প্রত্যক্ষ করেন তার উপর ভিত্তি করে গ্রন্থটি রচিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3467
বিচার বিভাগের কাজ কি?
সঠিক উত্তর
দন্ড বিধান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা, অপরাধীর শাস্তিবিধান এবং দুর... বলকে সবলের হাত থেকে রক্ষার জন্য দরকার স্বাধীন বিচার বিভাগ । নিরপেক্ষ বিচার বিভাগ আইনের অনুশাসন ও দেশের সংবিধানকে অক্ষুন্ন রাখে। সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3468
বিশ্বের প্রথম নারী প্রধাম মন্ত্রী
সঠিক উত্তর
শ্রীমাভো বন্দর নায়েকে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমাভো বন্দরনায়েকে। শ্রীমাভো বন্দরনায়েকে শ্রীলঙ্কার প্রথম মহিলা নারী প্রধানমন্ত্রী। বেনজীর ভুট্টো ভারতের নারী প্রধানমন্ত্রী
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3469
কোন গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন?
সঠিক উত্তর
বত্রিশ সিংহাসন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রশ্ন : কোন গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন? উত্তর:বত্রিশ সিংহাসন। বর্ণনা: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (1762 (আনুমানিক) সালে মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলা গদ্যের উন্মেষ যুগের অন্যতম লেখক । ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যাপনা কালে পাঠ্যপুস্তক এর অভাব অনুভূত হলে (1802) সালে বত্রিশ সিংহাসন নামক গ্রন্থ রচনা করেন। তার অন্যান্য গ্রন্থ হলো - হিতোপদেশ (1808), রাজাবলি (1808), চন্দ্রিকা (1817 ), প্রবোধচন্দ্রিকা (1833)।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3470
অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুসারে, বাংলাদেশের দারিদ্রোর হার কত?
সঠিক উত্তর
31.50%
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুসারে, উচ্চ দারিদ্র‍্য রেখা ব্যবহার করে দেশে দারিদ্রের হার ৩১.৫%।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3471
”ওয়াল স্ট্রিট” কোথায় অবস্থিত?
সঠিক উত্তর
নিউইয়র্ক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
”ওয়াল স্ট্রিট” নিউইয়র্ক অবস্থিত। ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরের একটি প্রখ্যাত সড়ক। পৃথিবীর অন্যতম গুরুত্ববহ বিনিয়োগ বাজার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই সড়কে অবস্থিত বলে এর প্রসিদ্ধি জগৎজোড়া। অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক দৈনিক পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সদর দপ্তর এ সড়কেই অবস্থিত। কার্যত বিংশ শতাব্দীতে "ওয়াল স্ট্রিট" বিশ্ব অর্থনীতির তাপমান যন্ত্রে পরিণত হয়েছে। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ছাড়াও বহু গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান এই সড়ক অবস্থিত। এর মধ্যে রয়েছে আমেরিকান স্টক এক্সচেঞ্জ এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক। মার্কিন যুক্ত রাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বাণিজ্য কেন্দ্র ম্যানহ্যাটানের দক্ষিণাংশে, হাডসন নদীর অদূরে, ওয়াল স্ট্রিট অবস্থিত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3472
কবি আলাওলের প্রথম রচনা--
সঠিক উত্তর
পদ্মাবতী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কবি আলাওল ১৬০৭ খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহন করেন। এ পর্যন্ত আলাওল এর ৫ টি গ্রন্থের সন্ধান পাওয়া গেছে , পদ্মাবতী, সয়ফুল মুলক বদিউজ্জামাল, হপ্ত পয়কর, সিকান্দার নামা, ও তেয়াফা বা তত্ত্বোপদেশ, .....এর মধ্যে তার প্রথম রচনা হলো " পদ্মাবতী "
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3473
বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত?
সঠিক উত্তর
১৪৬৫ মার্কিন ডলার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের মানুষের বার্ষিক মাথাপিছু গড় আয় দুই হাজার ডলার ছাড়িয়ে গেছে। বিদায়ী অর্থবছর (২০১৯ - ২০) শেষে দেশের মানুষের মাথাপিছু গড় আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ ডলার। তার আগের অর্থবছরে মাথাপিছু গড় আয় ছিল ১ হাজার ৯০৯ ডলার। অর্থাৎ, দেশের মানুষের মাথাপিছু গড় আয় এক বছরের ব্যবধানে ১৫৫ ডলার বেড়েছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3474
”ইরাটম” কি?
সঠিক উত্তর
উন্নত জাতের ধান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
”ইরাটম” উন্নত জাতের ধান। ইরাটম - ২৪ জাতের বৈশিষ্ট্যঃ এটি একটি মধ্যম স্বল্প জীবনকাল সম্পন্ন জাত। জীবনকাল বোরো মৌসুমে ১৪০ - ১৫০ দিন ও আউশ মৌসুমে ১২৫ - ১৩০ দিন। গাছ মাঝারী আকারের লমবা (৮০ - ৮৫ সেমি) জাতটি পাতা পোড়া রোগ প্রতিরোধী। প্রতি গুছিতে কুশির সংখ্যা ১৭ - ২০ টি, ছড়া ২১ সে.মি. লম্বা ও ১৪০ - ১৫০ টি ধান ধরে । চাল মাঝারী সরু ও লম্বা। চালে এ্যামাইলোজের পরিমাণ ২৬ - ২৮% ও আমিষের পরিমাণ ৮.২১ - ৮.৩৮%। ভাত সহজে নষ্ট হয় না।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3475
'আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান' বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে
সঠিক উত্তর
২৭ নং
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে নাগরিকদের মৌলিক অধিকার উল্লেখ করা হয়েছে। এ ভাগের ২৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে ' আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3476
কোন বাক্যটি সঠিক?
সঠিক উত্তর
The Meghna is a big river
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নদী, খাল, জলপ্রপাত, সাগর, মহাসাগর, প্রণালী ইত্যাদির পূর্বে The বসে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3477
”কার্টাগেনা” প্রটোকল হচ্ছে-
সঠিক উত্তর
জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০০০ সালের ২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিলে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তিটি গৃহীত হয়। এটি কার্যকর হয় ২০০৩ সালের ১১ সেপ্টেম্বর । এর পুরো নাম - Cartagena Protocol on Biosafety to the Conversation on Biological Diversity.
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3478
কোনটি বিশেষণের বিশেষণ?
সঠিক উত্তর
"অতিশয় " মন্দ কথা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মন্দ নিজেই একটি বিশেষন। আবার অতিশয় তাকে আরও বিশেষায়িত করেছে। তাই এটি বিশেষনের বিশেষন
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3479
জয়পুর হাটের জামালগঞ্জে নিচের কোন খনিজটি পাওয়া যায়?
সঠিক উত্তর
কয়লা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জয়পুরহাটের জামালগঞ্জে এ পাওয়া যায় কয়লা । খনিজ তেল পাওয়া যায় সিলেট ও মৌলভীবাজার জেলায় । চীনামাটি পাওয়া যায় নেত্রকোনার বিজয়পুর, নওগাঁর পত্নীতলা এবং দিনাজপুরের পার্বতীপুরে । প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, গাজীপুরে ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3480
বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোনটি?
সঠিক উত্তর
যমুনা সার কারখানা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা হলো যমুনা সার কারখানায়, যা জামালপুরের তারাকান্দিতে নদীতে অবস্থিত। এটি দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদন কারখানা।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।