eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
3481
কোনটি অধাতব খনিজ পদার্থ?
সঠিক উত্তর
চীনামাটি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
চীনামাটি (White Clay or China Clay) কেওলিন কর্দম মণিক দ্বারা গঠিত উন্নতমানের কর্দম; প্রধানত সিরামিক শিল্পে ব্যবহূত হয়ে থাকে। বাংলাদেশে গৃহস্থালি সামগ্রী হিসেবে চীনামাটির তৈরী তৈজসপত্রের ব্যাপক ব্যবহার রয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূ - পৃষ্ঠে অথবা অন্তর্ভূ - পৃষ্ঠে (subsurface) চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে। নেত্রকোনা জেলার বিজয়পুর ও গোপালপুরে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়, চট্টগ্রাম জেলার হাইটগাঁও ও সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে চীনামাটির মজুত রয়েছে। এ ছাড়া দিনাজপুর জেলার মধ্যপাড়া, বড়পুকুরিয়া ও দীঘিপাড়া এবং নওগাঁ জেলার পত্নীতলাতে ভূ - পৃষ্ঠের নিকটে চীনামাটি মজুতের সন্ধান পাওয়া গিয়েছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3482
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের দিনে পাক বাহিনীর আত্মসর্মপণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
সঠিক উত্তর
ক্যাপ্টেন এ কে খন্দকার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
1971 সালের 16 ডিসেম্বর বিজয়ের দিনে পাকবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। পাকিস্তানের পক্ষে পাক হানাদার বাহিনীর ইস্টার্ন কমান্ডারে অধিনায়ক লে. জেনারেল এ কে নিয়াজী এবং যৌথ বাহিনীর পক্ষে লে. জেনারেল জগজিৎ সিং অরোরা প্রতিনিধিত্ব করেন ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3483
ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করেন?
সঠিক উত্তর
৬ ডিসেম্বর ১৯৯৭
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সুন্দরবন হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। ইউনেস্কো 6 ডিসেম্বর 1997 সালে 798 তম বিশ্ব ঐতিহ্য হিসেবে সুন্দরবন কে নির্বাচিত করে। এর আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হিরনপয়েন্ট, দুবলার চর ও নীল কমল।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3484
”টিয়ার্স অব ফায়ার” কি?
সঠিক উত্তর
মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
”টিয়ার্স অব ফায়ার” মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র। অনেক প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো : ‘স্মৃতি ৭১’ (১৯৯১), ‘একটি গলির আত্মকাহিনী’ (১৯৯৩), ‘হৃদয়গাথা’ (২০০২), ‘ডায়েরিজ অব বাংলাদেশ’ (১৯৭২), ‘লংমার্চ টুওয়ার্ডস গোল্ডেন বাংলা’ (১৯৭৪), ‘মুক্তিযোদ্ধা’ (১৯৭৬), ‘এক সাগর রক্তের বিনিময়ে’ (১৯৮৫), ‘চারুকলায় মুক্তিযুদ্ধ’ (১৯৯৭), ‘কামালপুরের যুদ্ধ’ (২০০১), ‘মৃত্যুঞ্জয়ী’ (২০০১), ‘প্রতিকূলের যাত্রী’ (২০০১), ‘স্বাধীনতা’ (২০০২), ‘মুক্তিযোদ্ধা আমরাও’ (২০০৩), ‘তখন’ (২০০৪), ‘আমি স্বাধীনতা এনেছি’ (২০০৭), ‘অন্য মুক্তিযোদ্ধা’ (২০০৭), ‘কালরাত্রি’ (২০০৭), ‘টিয়ার্স অব ফায়ার’ (২০০৭), ‘পলাশী থেকে ধানমন্ডি’ (২০০৮) ও ‘আলবদর’ (২০১১) । এ ছাড়াও আশির দশকে সাতজন বীরশ্রেষ্ঠকে নিয়ে সাতটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন সৈয়দ শামসুল হক।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3485
নিচের কোনটি হাইপোথ্যালামাসের কাজ?
সঠিক উত্তর
দেহতাপ নিয়ন্ত্রণ করা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অগ্র মস্তিষ্কের প্রধান অংশের একটি হচ্ছে হাইপোথ্যালামাস । এটি থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত এবং গ্রে ম্যাটার নির্মিত । এটি একটি সূক্ষ্ম অংশের সাহায্যে পিটুইটারি গ্রন্থির সাথে সংযুক্ত। উল্লেখযোগ্য কাজ গুলো হলো - দেহে তাপ নিয়ন্ত্রণ করা স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করা ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, পীড়ন, ভালোলাগা, ঘৃণা, উদ্বেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করা ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3486
বাংলাদেশে নিচের কোন তারিখে প্রথম সেলফোন চালু হয়?
সঠিক উত্তর
৮ আগষ্ট ১৯৯৩
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশে বর্তমানে চারটি মোবাইল ফোন অপারেটর রয়েছে। এদের মধ্যে টেলিটক হচ্ছে একমাত্র সরকারি মোবাইল অপারেটর । বাংলাদেশে 8 আগস্ট 1993 সেলফোন বা মোবাইল ফোন চালু হয় । বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর কোম্পানির নাম দি প্যাসিফিক বাংলাদেশ টেলিকম যা 'সিটিসেল' নামে পরিচিত ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3487
নিচের কোন অঙ্গে লৌহিত কনিকা ধ্বংস হয়?
সঠিক উত্তর
প্লীহা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্লিহায় রক্তকণিকা ধ্বংস হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3488
সহকারী জজের রায়ের বিরুদ্ধে কোন আদালতে রিভিউ দায়ের করা যায়?
সঠিক উত্তর
রায় প্রদানকারী সহকারী জজ আদালত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে আদালতই ডিক্রি প্রদান করুক না কেন, আপীলঅযোগ্য ডিক্রির বিরুদ্ধে সর্বদা রিভিশন দায়ের করতে হবে হাইকোর্ট বিভাগে। যেমন সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, বা জেলা জজ সকলের আপীলঅযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন করতে হবে হাইকোর্ট বিভাগে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3489
বাংলাদেশে সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় নিচের কোন স্থানে?
সঠিক উত্তর
হরিপুর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে হরিপুরে (সিলেট) । এটি আবিষ্কার করে পাকিস্তান পেট্রোলিয়াম লি. (পিপিএল) এবং এর পরিচালনাকারী প্রতিষ্ঠান হলেন এসসিএফসিএল ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3490
সাজিমাটিতে কোন যৌগটি বিদ্যমান?
সঠিক উত্তর
সোডিয়াম কার্বনেট
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সাজিমাটিতে সোডিয়াম কার্বনেট যৌগটি বিদ্যমান। সোডিয়াম কার্বনেট একটি অজৈব রাসায়নিক যৌগ যার আণবিক সংকেত Na2CO3। এটি ওয়াশিং সোডা, সোডা অ্যাশ এবং সোডা ক্রিস্টাল নামেও পরিচিত। সোডিয়াম সমৃদ্ধ মাটিতে উৎপন্ন উদ্ভিদ যেমন মধ্য প্রাচ্যের সব্জি স্কটল্যান্ডের কেল্প ও স্পেইনের সামুদ্রিক আগাছা থেকে সোডিয়াম পৃথক করা যায়। এই ধরনের উদ্ভিদের ছাই থেকে পাওয়া যায় বলে একে সোডা অ্যাশ বলা হয়। নানা বাণিজ্যিক পণ্য উৎপাদনে এটি ব্যবহৃত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3491
বিশুদ্ধ নাইট্রিক এসিডের ঘনমাত্রা কত?
সঠিক উত্তর
24 (M)
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নাইট্রিক এসিড যার রাসায়নিক সংকেত HNO3, যা একুয়া ফর্টিস এবং স্পিরিট অফ নাইটার নামে পরিচিত, একটি সক্রিয় খনিজ এসিড। যৌগটি বিশুদ্ধ অবস্থায় বর্ণহীন, পুরাতন এসিড হলুদাভ রঙ ধারণ করে কারণ এটা ভেঙে নাইট্রোজেনের অক্সাইড এবং পানি তৈরি করে। বাণিজ্যিক ভাবে উৎপন্ন নাইট্রিক এসিডের ঘনত্ব ৬৮%। যখন নাইট্রিক এসিডের ঘনত্ব ৮৬% এর বেশি হয় তখন একে "'ধূমায়িত নাইট্রিক অ্যাসিড "' বলে। নাইট্রোজেন ডাই অক্সাইডের উপস্থিতির ভিত্তিতে ধূমায়িত নাইট্রিক এসিড সাদা এবং লাল দুই ভাগে ভাগ করা হয়। ৯৫% এর বেশি ঘনত্বের নাইট্রিক এসিড নাইট্রেশান বিক্রিয়ার প্রধান রিএজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। নাইট্রিক এসিড সাধারণত দৃঢ় জারন উপাদান হিসেবে ব্যবহৃত হয়। বিশুদ্ধ নাইট্রিক এসিডের ঘনমাত্রা 24 (M)
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3492
পাইরো ফসফরিক (V) এসিড এ P এর জারণ সংখ্যা কত?
সঠিক উত্তর
-3
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
H এর জারণ সংখ্যা = + 1, O এর জারণ সংখ্যা = - 2 ধরি, P এর জারণ সংখ্যা = X H4P2O7 (4* + 1) + (X*2) + ( - 2*7) = 0 + 4 + 2X - 14 = 0 2X = + 14 - 4 X = + 5
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3493
চায়না ক্লে যৌগে কোন ধাতু বিদ্যমান?
সঠিক উত্তর
Al
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
চায়না ক্লে এলুমিনিয়ামের একটি আকরিক। তাই স্বাভাবিক ভাবেই এতে Al বিদ্যমান।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
3494
কত লুমেন সবুজ আলো প্রায় এক ওয়াট ক্ষমতার সমান?
সঠিক উত্তর
621 lm
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ম্যাগনা কার্টা ইংল্যান্ডের একটি চুক্তি যা ১২১৫ সালে স্বাক্ষরিত হয়। ঐতিহাসিকভাবে ম্যাগনা কার্টা এতটাই গুরুত্বপূর্ণ যে একে বর্তমান সাংবিধানিক শাসনের সূচনা বলা যেতে পারে।
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
3495
তখন রতন ধূলাই করিয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল, "দাদাবাবু তোমার দুটি পায়ে পরি তোমার দুটি পায়ে পরি আমাকে কিছু দিতে হবে না তোমার দুটি পায়ে পরি আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না"। - বলিয়া একদৌড়ে শেখান হইতে পালাইয়া গেল।- উদৃতি তে অনুপস্থিত সেমিকোলন ও দেশের সংখ্যা যথাক্রমে-
সঠিক উত্তর
১টি: ১টি
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।