eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4051
'তুমি আসবে বলে হে স্বাধীনতা'— কবিতাটি কার রচনা?
সঠিক উত্তর
শামসুর রাহমান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শামসুর রাহমানের 'বন্দী শিবির' কাব্যগ্রন্থের 'তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা' নামক কবিতা থেকে 'তুমি আসবে বলে, হে স্বাধীনতা' চরণটুকু নেওয়া হয়েছে।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4052
Trace the correct sentence.
সঠিক উত্তর
You had better go home.
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Note : Option এ কোনো সঠিক বাক্য নেই। সঠিক বাক্য হবে You had better go home.
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4053
'মহাশ্মশান'— কাব্যগ্রন্থখানি কে রচনা করেছেন?
সঠিক উত্তর
কায়কোবাদ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'মহাশ্মশান' মহাকাব্যটি কবি কায়কোবাদ বিরচিত। পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনি অবলম্বনে 'মহাশ্মশান' গ্রন্থটি রচিত। তার রচিত আরও কয়েকটি কাব্যগ্রন্থ: অশ্রুমালা, বিরহ-বিলাপ, কুসুমকানন, শিবমন্দির, অমিয়ধারা প্রভৃতি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4054
'মহাযাত্রা' শব্দের অর্থ কী?
সঠিক উত্তর
মৃত্যু যাত্রা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'মহাযাত্রা' শব্দের অর্থ মহা-প্রস্থান বা মৃত্যু যাত্রা।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4055
বাংলা ভাষায় 'সনেট' এর প্রবর্তক কে?
সঠিক উত্তর
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন। সনেটকে বাংলায় বলা হয় 'চতুর্দশপদী কবিতা'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4056
মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?
সঠিক উত্তর
বিষাদসিন্ধু
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মীর মশাররফ হোসেন রচিত ঐতিহাসিক উপন্যাস বিষাদসিন্ধু। বসন্তকুমারী, জমিদারের দর্পণ, গো-জীবন, উদাসীন পথিকের মনের কথা, টালা অভিনয়, নিয়তি কি অবনতি, গাজী মিয়ার বস্তানী ইত্যাদি মীর মশাররফের উল্লেখযোগ্য গ্রন্থ।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4057
The correct antonym for 'superficial' is —
সঠিক উত্তর
deep
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Superficial (ভাসা-ভাসা)-এর সঠিক antonym হলো deep (গভীর)। অন্যদিকে careless অর্থ উদাসীন, indifferent অর্থ উদাসীন আর sufficient অর্থ পর্যাপ্ত।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4058
The phrase 'End in smoke' means—
সঠিক উত্তর
Come to nothing
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'End in smoke' phrase টির বাংলা অর্থ ফলপ্রসূ না হওয়া অর্থাৎ come to nothing।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4059
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কী?
সঠিক উত্তর
তোষামুদে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ মোসাহেব, তোষামুদে। চাঁদের হাট বাগধারার অর্থ ধনঞ্জনে পরিপূর্ণ সুখের সংসার, সুন্দর ও সুবেশ মানুষজনের সমবেশ।
বিস্তারিত ও আলোচনা
সাহিত্য বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4060
Which of the following is written by Robert Herrick?
সঠিক উত্তর
To Daffodils
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Robert Herrick-এর কবিতা হলো To Daffodils। এ কবিতার মূল বিষয়বস্তু হলো short living of human being।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4061
I reached the station after the train (to leave).
সঠিক উত্তর
I reached the station after the train had left.
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
After conjunction দ্বারা যুক্ত দুটি clause এর একটি past indefinite আর অপরটি past perfect tense এ হয়। Past Indefinite tense যুক্ত clause টি দেওয়া থাকায় অপর clause তির verb past perfect tense অনুযায়ী হবে। সুতরাং সঠিক বাক্য Reached the station after the train had left
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4062
‘সব্যসাচী’ কোন লেখকের উপাধি?
সঠিক উত্তর
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সৈয়দ শামসুল হক সব্যসাচী লেখক হিসেবে বাংলাদেশের সাহিত্যে বিশিষ্ট আসন অধিকার করে আছেন। গল্প, উপন্যাস, কবিতা, নাটক, প্রবন্ধ ও অনুবাদ—এসব ক্ষেত্রে তার কৃতিত্বপূর্ণ অবদান রয়েছে। এছাড়া বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক বলতে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝায়। আধুনিক যুগে বুদ্ধদেব বসুকেও সব্যসাচী লেখক বলা চলে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4063
A person who knows many language is called—
সঠিক উত্তর
polyglot
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে ব্যক্তি অনেক ভাষা জানেন তাকে এককথায় বলে polyglot (বহুভাষিক)।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4064
‘Quarterly’ শব্দের পরিভাষা কী?
সঠিক উত্তর
ত্রৈমাসিক
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4065
Which spelling is not correct?
সঠিক উত্তর
seperete
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ভুল বানান যুক্ত word টি হলো seperete। শব্দটির সঠিক বানান হলো separate (পৃথক)।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।