eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নাটক বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4126
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?
সঠিক উত্তর
পায়ের আওয়াজ পাওয়া যায়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত সবসাচী লেখক সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাট্য হচ্ছে 'পায়ের আওয়াজ পাওয়া যায়' (১৯৭৬)। এ কাব্যনাটকে মুক্তিযুদ্ধের শেষ সময়ের কাহিনি প্রাধান্য পেয়েছে। এছাড়া তার উল্লেখযোগ্য রচনাবলী নিষিদ্ধ লোবান, খেলারাম খেলে যা।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4127
The past participle form of the verb 'spread' is —
সঠিক উত্তর
spread
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Spread (মেলে দেয়া; মেলে ধরা)-এর past form এবং past participle form হলো spread।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4128
Choose the appropriate question tag: 'You like vegetables, — ?'
সঠিক উত্তর
don't you
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Affirmative বাক্যের tag question negative হবে আর tense অনুযায়ী auxiliary verb-এর negative form বসাতে হবে এবং এর পর affirmative বাক্যের sub টি pronoun হলে সেটি বসবে। সুতরাং সঠিক tag question হলো don't you।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4129
টাকায় ১০টি দরে আমলকি ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
সঠিক উত্তর
25
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১০টি আমলকির ক্রয়মূল্য ১ টাকা। ১টি আমলকির ক্রয়মূল্য ১/১০ টাকা। আবার ১টি আমলকির বিক্রয়মূল্য ১/৮ টাকা। লাভ = ১/৮ - ১/১০ টাকা = (৫-৪)/৪০ = ১/৪০ টাকা। ১/১০ টাকায় লাভ হয় ১/৪০ টাকা। ১০০ টাকায় লাভ হয় (১ × ১০০ × ১০০) / (৪০ × ১০) = ২৫%
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4130
যদি পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব h হয় এবং সময় t হয়, তাহলে —
সঠিক উত্তর
h ∝ t^2
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ঐ সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব (h) ∝ (সময়)।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4131
'Muslims fast during Ramadan.' Here the word 'fast' is —
সঠিক উত্তর
a verb
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রদত্ত বাক্যে fast শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে। Verb হিসেবে fast অর্থ রোজা রাখা। প্রদত্ত বাক্যের অর্থ : মুসলমানরা রমজান মাসে রোজা রাখে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4132
'প্রসন্ন'-এর বিপরীত শব্দ কোনটি?
সঠিক উত্তর
বিষণ্ণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিপরীতার্থক শব্দ : প্রসন্ন- বিষণ্ণ, উৎকৃষ্ট-নিকৃষ্ট, বিপন্ন- নিরাপদ।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4133
The tense of a verb is mainly related to —
সঠিক উত্তর
time
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Tense শব্দের অর্থ কাল বা সময়। ক্রিয়ার কাল বা tense মূলত সময়ের সাথে সম্পর্কিত। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে বলে কাল (tense) বা সময়।
বিস্তারিত ও আলোচনা
উপন্যাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4134
'শেষের কবিতা' কোন শ্রেণির সাহিত্যকর্ম?
সঠিক উত্তর
উপন্যাস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'শেষের কবিতা' (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ এই উপন্যাসের চরিত্র।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4135
‘তিনি বাড়ি নেই’– কোন কারক?
সঠিক উত্তর
অধিকরণে শূন্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ক্রিয়া সম্পাদনার কাল এবং আধারকে অধিকরণ কারক বলে। যেমন: তিনি বাড়ি নেই।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4136
x - 1/x = √3 হলে, x^2 + 1/x^2 = কত?
সঠিক উত্তর
5
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
x^2 + 1/x^2 = (x - 1/x)^2 + 2.x.(1/x) = (√3)^2 + 2 = 3 + 2 = 5
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4137
বাংলাদেশের কোন জেলায় চা বাগান বেশি?
সঠিক উত্তর
মৌলভীবাজার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশে চা বোর্ডের নিবন্ধনকৃত মোট চা বাগানের সংখ্যা ১৬৭টি। মৌলভীবাজারে সর্বোচ্চ ৯১টি চা বাগান রয়েছে এবং এ জেলায় সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4138
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ তৎকালীন কোন সংস্থার ওয়্যারলেসের সহযোগিতা নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন?
সঠিক উত্তর
পূর্ব পাকিস্তান রাইফেল (বিজিবি)
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন পৈশাচিক হত্যাকাণ্ড শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনই স্বাধীনতার ঘোষণা প্রদানের সিদ্ধান্তগ্রহণ করেন। ২৫ মার্চ রাত ১২টার পরপরই (অর্থাৎ ২৬ মার্চ) পাকিস্তানি সৈন্যদের হাতে বন্দি হওয়ার পূর্বেই বঙ্গবন্ধু টিঅ্যান্ডটি ও ইপিআরের (বর্তমান বিজিবি)-এর ওয়্যারলেসের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানসমূহে স্বাধীনতার ঘোষণা পৌঁছে দেন।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4139
11 + 18 + 25 + 32 + ...... ধারাটির 15টি পদের সমষ্টি কত?
সঠিক উত্তর
900
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রথম পদ, a = 11, সাধারণ অন্তর, d = 18 - 11 = 7, পদসংখ্যা, n = 15. আমরা জানি, n পদের সমষ্টি Sn = n/2 {2a + (n - 1)d}. ∴ 15 পদের সমষ্টি, S15 = 15/2 {2x11 + (15 - 1)7} = 15/2 {22 + 14x7} = 15/2 {22 + 98} = 15/2 x 120 = 900
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4140
বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতির নাম কি?
সঠিক উত্তর
নাজমুন আরা সুলতানা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা। এ ছাড়াও তিনি প্রথম নারী মুন্সেফ (সহকারী জজ) এবং জেলা জজ। তিনি ২০১৭ সালের ৭ জুলাই অবসরে যান।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।