eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
বহুনির্বাচনী
4171
'গীতাঞ্জলি'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
সঠিক উত্তর
গীত + অঞ্জলি, গীত + অঞ্জলি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়। আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন– গীতা + অঞ্জলি = গীতাঞ্জলি, যথা + অর্থ = যর্থার্থ, বিদ্যা + আলয় = বিদ্যালয় ইত্যাদি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4172
কোনটি শক্তির অনবায়ন যোগ্য উৎস?
সঠিক উত্তর
কয়লা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শক্তির নবায়নযোগ্য উৎস হলো সৌরশক্তি, বায়ুশক্তি। শক্তির অনবায়নযোগ্য উৎস হলো কয়লা, প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল।
বিস্তারিত ও আলোচনা
উপন্যাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4173
'নন্দিত নরকে' উপন্যাসটির রচয়িতা কে?
সঠিক উত্তর
হুমায়ূন আহমেদ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস- নন্দিত নরকে, সৌরভ, ১৯৭১, অনীল বাগচীর একদিন, আগুনের পরশমণি, শ্যামল ছায়া প্রভৃতি।
বিস্তারিত ও আলোচনা
উপন্যাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4174
'সূর্য-দীঘল বাড়ী' কোন প্রকারের রচনা?
সঠিক উত্তর
উপন্যাস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'সূর্য-দীঘল বাড়ী' (১৯৫০) আবু ইসহাক রচিত উপন্যাস। বাংলাদেশের গ্রামজীবনের বিশ্বত দলিল এ গ্রন্থ। এর কয়েকটি চরিত্র– জয়গুন, হাসু, মায়মুন, শফি, গপু প্রধান।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4175
বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি?
সঠিক উত্তর
৭টি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ ১১টি, অর্ধমাত্রার বর্ণ ৮টি ও স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ ৬টি।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4176
'She is now a student of — university'. Fill in the blank in the above sentence:
সঠিক উত্তর
a
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাক্যটিতে নির্দিষ্ট করে না বোঝানোর কারণে definite article না বসে indefinite article বসবে আর শব্দের শুরুতে যদি vowel থাকে এবং তা যদি ইউ (U)-এর মতো উচ্চারিত হয় তার পূর্বে an না বসে a বসে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4177
বাংলা ভাষার প্রাচীন নিদর্শন কোনটি?
সঠিক উত্তর
চর্যাপদ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা গ্রন্থ হলো চর্যাপদ। ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন। ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4178
ফিফা (FIFA) কত সালে প্রতিষ্ঠিত হয়?
সঠিক উত্তর
১৯০৪ সালে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্ব ফুটবলের প্রধান সংস্থা FIFA-এর পূর্ণরূপ Fédération Internationale de Football Association। এটি প্রতিষ্ঠিত হয় ২১ মে ১৯০৪ ফ্রান্সের রাজধানী প্যারিসে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে। বর্তমানে FIFA-র সদস্য সংখ্যা ২১১।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4179
'২৫ বৈশাখ' কার জন্মদিন?
সঠিক উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4180
কোনটি অশুদ্ধ বাক্য?
সঠিক উত্তর
তাহারা বাড়ী যাচ্ছে
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4181
Fill in the blank: 'Look - the word in the dictionary.'
সঠিক উত্তর
up
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অভিধানে শব্দ খোঁজা অর্থে Look up phrasal verb টি ব্যবহৃত হয়।
বিস্তারিত ও আলোচনা
বহুনির্বাচনী
4182
शुদ্ধ বানান কোনটি?
সঠিক উত্তর
লক্ষণ, লক্ষণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
√লক্ষ + অন = লক্ষণ অর্থ চিহ্ন, নিদর্শন, পরিচয়, অধিজ্ঞান, আভাস।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4183
'কপালকুণ্ডলা' উপন্যাসটি কার রচনা?
সঠিক উত্তর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস 'কপালকুণ্ডলা'। ১৮৬৬ সালে প্রকাশিত এ উপন্যাসটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। এ উপন্যাসের প্রধান চরিত্র: কপালকুণ্ডলা, নবকুমার, মতিবিবি, কাপালিক।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4184
'ছন্দের জাদুকর' কাকে বলা হয়?
সঠিক উত্তর
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের রাজা ও ছন্দের জাদুকর বলা হয়। মাইকেল মধুসূদন দত্তকে অমিত্রাক্ষর ছন্দের জনক ও বাংলা সনেটের প্রবর্তক বলা হয়। দ্বিজেন্দ্রলাল রায় গীতিকার ও সুরকার হিসেবে খ্যাত। ঐতিহাসিক ঔপন্যাসিক চণ্ডীচরণ সেন-এর কন্যা কবি কামিনী রায়।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4185
'She has been reading the book since morning.' This is an example of -
সঠিক উত্তর
present perfect continuous tense
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Sub + have/has + been + verb + ing + since/for + time হলো present perfect continuous tense-এর structure। সুতরাং প্রদত্ত বাক্যটি present perfect continuous tense-এর উদাহরণ।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।