eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4186
আয়ত-এর বাহুগুলো পরস্পর সমান হলে কী হয়?
সঠিক উত্তর
বর্গ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4187
2(a² + b²)= কত?
সঠিক উত্তর
(a + b)² + (a - b)²
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
(a + b)² + (a - b)² = a² + 2ab + b² + a² - 2ab + b² = 2a² + 2b² = 2(a² + b²)
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4188
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। আমি কি....।' গানটির রচিয়তা কে?
সঠিক উত্তর
আবদুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। আমি কি .......' ভাষা আন্দোলনভিত্তিক গানটির রচয়িতা আবদুল গাফফার চৌধুরী। এ গানটির সুরকার দুজন। বর্তমান সুরকার হলেন আলতাফ মাহমুদ এবং প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4189
বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের কত ভাগের এক ভাগের সমান?
সঠিক উত্তর
৩০০ ভাগের এক ভাগ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Note: জল ও স্থল মিলিয়ে সমগ্র পৃথিবীর আয়তন ৫০,৯৮,৫৩,০০০ বর্গ কিমি। আর বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিমি। অর্থাৎ বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের ৩,৪৫৩ ভাগের এক ভাগের সমান। অন্যদিকে পৃথিবীর শুধু স্থলভাগের আয়তন ১৪,৮১,৩৪,০০০ বর্গ কিমি। সে হিসেবে বাংলাদেশ পৃথিবীর ১,০০৪ ভাগের এক ভাগ।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4190
What is the plural form of 'Mr.'?
সঠিক উত্তর
Messrs
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Mr. (পুরুষের নামের আগে যুক্ত খেতাব; জনাব)-এর plural form হলো Messrs (সর্বজনাব)। অন্যদিকে Mrs হলো বিবাহিত স্ত্রীরলোকের পারিবারিক নামের আগে যুক্ত খেতাব, বেগম। Mister (জনাব)-এর plural form Misters আর Ms. হলো বিবাহিতা বা অবিবাহিতা স্ত্রীলোকের নামের পূর্বে যুক্ত খেতাব।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4191
cos 120° এর মান কত?
সঠিক উত্তর
-1/2
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
cos 120° = cos(90° + 30°) = -sin30° = -1/2
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4192
'End in smoke' means-
সঠিক উত্তর
come to nothing
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
End in smoke অর্থ নিষ্ফল হওয়া বা ব্যর্থতায় পর্যবসিত হওয়া। সুতরাং idiom টির অর্থ প্রকাশ পায় come to nothing দ্বারা।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4193
সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় কর : ১, ৫, ৯, ১৩, ২১, ৩৫, ......
সঠিক উত্তর
57
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১, ৫, ৯, ১৩, ২১, ৩৫, ......... এখানে পর পর দুটি সংখ্যার সমষ্টির সাথে ১ যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ ১ + ৫ + ১ = ৭, ৫ + ৭ + ১ = ১৩, ৭ + ১৩ + ১ = ২১, ২১ + ৩৫ + ১ = ৫৭
বিস্তারিত ও আলোচনা
ভূগোল বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4194
দেরাদুন কোন দেশে অবস্থিত?
সঠিক উত্তর
ভারত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেরাদুন ভারতে উত্তরভাগে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী শহর। শহরটি রাজ্যের পশ্চিমাংশে গাড়োয়াল বিভাগে হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4195
A word that takes the place of a noun is called-
সঠিক উত্তর
a pronoun
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Noun-এর পরিবর্তে যে wordটি ব্যবহৃত হয় তা Noun-এর পরিবর্তে স্থান অধিকারী word-কে বলে pronoun। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে subject বলে। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে object বলে আর যে word adjective, verb এমনকি adverb-কে modify করে তাকে pronoun বলে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4196
'অক্ষির সমীপে'র সংক্ষেপ হলো-
সঠিক উত্তর
সমক্ষ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এককথায় প্রকাশ- অক্ষির সমীপে = সমক্ষ, অক্ষির অভিমুখে = প্রত্যক্ষ, অক্ষির অগোচরে = পরোক্ষ, চাক্ষুস সম্মুখে সংঘটিত = চাক্ষুষ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4197
অপরাজয়ে বাংলা কী?
সঠিক উত্তর
ভাস্কর্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অপরাজেয় বাংলা একটি মুক্তিযুদ্ধের স্মৃতীবাহী ভাস্কর্য। ত্রিভুজাকৃতি বেদীর ওপরে বন্দুক কাঁধে নারী ও পুরুষের সমিলিতভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও বিজয়ের প্রতীক 'অপরাজয়ে বাংলা' ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে অবস্থিত। দেশের সর্বস্তরের মানুষের স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণের প্রতীকী প্রকাশ 'অপরাজেয় বাংলা' উদ্বোধন করা হয় ১৬ ডিসেম্বর ১৯৭৯। এর স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4198
বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদীর নাম কি?
সঠিক উত্তর
নাফ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদীর নাম নাফ। এটি বাংলাদেশে প্রবেশ করেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি দিয়ে। নাফ নদীর দৈর্ঘ্য ৬৪ কিমি এবং এর সর্বাধিক প্রস্থ ১,৫৫৩ মিটার।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4199
'ষত্ব' বিধান কোন শ্রেণির শব্দের জন্য প্রযোজ্য?
সঠিক উত্তর
তৎসম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ণ ধ্বনির ব্যবহার নেই। সেজন্য বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ণ লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত-ন এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4200
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
সঠিক উত্তর
সোনারগাঁ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁওয়ে অবস্থিত। বাংলাদেশের লোকশিল্পের অতীত কীর্তিসমূহ (নকশী কাঁথা, মাটির পাত্র, বেত, কাসা, মসিলন বস্ত্র, তেজসপত্র ইত্যাদি) সংরক্ষণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর স্থাপন করা হয়েছে এবং ১৯৯৬ সালের ৬ অক্টোবর সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নাম পরিবর্তন করে তা 'শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘর' করা হয়।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।