eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
ভূগোল বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4306
আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি?
সঠিক উত্তর
গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন রেইনফরেস্ট পৃথিবীর বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট বা ঘনবর্ষণ বনাঞ্চল। পৃথিবীর ২০% অক্সিজেনের যোগান আসে-এ বন থেকে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4307
‘জাতীয় মূল্য সংযোজন কর দিবস’ কত তারিখে উদযাপিত হয়?
সঠিক উত্তর
১০ ডিসেম্বর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জাতীয় মূল্য সংযোজন কর দিবস বা মূসক দিবস ১০ডিসেম্বর উদযাপিত হয়। ১৫ নভেম্বর বা ১ অগ্রহায়ণ জাতীয় কৃষি দিবস হিসেবে পালিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4308
সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
সঠিক উত্তর
ঢাকা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২ জানুয়ারি ১৯৮৫ প্রতিষ্ঠিত সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রের সদর দপ্তর ছিল ঢাকা। ৩১ ডিসেম্বর ২০১৫ সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র বিলুপ্ত করা হয়। বর্তমানে সার্ক কৃষি কেন্দ্র নেপালের কাঠমান্ডুতে এবং সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ভারতের নয়াডিল্লিতে অবস্থিত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4309
দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে?
সঠিক উত্তর
মহেশখালী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) টার্মিনাল কক্সবাজারের মহেশখালী দ্বীপে অবস্থিত। ১৮ আগস্ট ২০১৮ ভাসমান এ টার্মিনালটি চালু হয়। প্রথম ১৫ বছর টার্মিনালটির মালিকানা ও পরিচালনায় থাকবে এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড। এর পর এটির মালিকানা পেট্রোবাংলার অধীনে আসবে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4310
বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবন রহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে?
সঠিক উত্তর
WIPO
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা (WIPO) ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। এ প্রতিষ্ঠান থেকেই বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবন রহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করে। উল্লেখ্য, বিজ্ঞানী মাকসুদুল আলম ও তার দল ২০১০ সালে তোষা পাটের, ২০১২ সালে পাটের ক্ষতিকর ছত্রাকের এবং ২০১৩ সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচন করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4311
‘বর্ডি’ ও ‘বগি’ শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত?
সঠিক উত্তর
গলফ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বর্ডি, বগি, ডর্মি, ক্যাডি, ফেয়ারওয়ে, ফোরবল মিড, পার, জুট, রাফ ইত্যাদি গলফ খেলার সাথে সম্পর্কযুক্ত শব্দ। ফুটবলের সাথে সম্পর্কিত কিছু শব্দ-ট্রাপিং, সিজারিয়ান কিক, পুশ, উইঙ্গার, স্ট্রাইকার ইত্যাদি। রাগবির সাথে সম্পর্কিত কিছু শব্দ-স্ক্যাম, টাচ, ট্রাই ইত্যাদি। লন টেনিসের সাথে সম্পর্কিত কিছু শব্দ-ডবল ফল্ট, ব্যাকহ্যান্ড স্ট্রোক, গ্র্যান্ডস্লাম ইত্যাদি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4312
বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে নিচের কোন সংস্থা থেকে?
সঠিক উত্তর
আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বব্যাংকের Soft Loan Window নামে খ্যাত International Development Association (IDA) থেকেই বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে থাকে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4313
স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম সংশোধনীতে সংযোজিত হয়?
সঠিক উত্তর
পঞ্চদশ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ২০১১ সালে পাস হয়। এ সংশোধনীর উল্লেখযোগ্য সংশোধনীগুলো হলো: ৭২-এর সংবিধানের মূলনীতি বহাল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংযোজন এবং সংবিধান সংশোধনে গণভোট বাতিল।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4314
'দোয়েল চত্বর' স্থাপত্যের স্থপতি কে?
সঠিক উত্তর
আজিজুল জলিল পাশা
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4315
'Q' এর মান কত হলে \text{4Y}^\text{2}-\text{QY}+\text{16} একটি পূর্ণবর্গ হবে?
সঠিক উত্তর
16
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4316
একটি কুরিয়ার সার্ভিস প্রথম ১০ কেজি পণ্য পরিবহনের জন্য প্রতি কেজিতে ৫ টাকা এবং ১০ কেজির উপরে প্রতি কেজিতে ৩ টাকা ফি নেয়। ২৭ কেজি পণ্য পরিবহনের ফি কত হবে?
সঠিক উত্তর
কোনোটিই নয়
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4317
বাবুর মাসিক আয় বাবুর মাসিক আয় থেকে ৮০% বেশি এবং বদির মাসিক আয়ের ৭/৮ অংশে। বাবুর মাসিক আয় ৫০০০ টাকা হলে তাদের তিনজনের মোট মাসিক আয় কত টাকা?
সঠিক উত্তর
কোনোটিই নয়
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4318
ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬, ৮ ও ১০ মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার?
সঠিক উত্তর
5
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4319
সেলিম ৬% সরল সুদে ব্যাংকে ১০,০০০ টাকা বিনিয়োগ করে। আর কত টাকা ৮% সরল সুদে বিনিয়োগ করলে সে মোটের ওপর ৭% হারে সুদ পাবে?
সঠিক উত্তর
কোনোটিই নয়
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4320
যদি একটি সংখ্যা 'ক' এর ১২০% অপর একটি সংখ্যা 'খ' এর ৮০% হয় তাহলে (ক + খ) এর মান কত?
সঠিক উত্তর
২ কে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ক × ১২০/১০০ = খ × ৮০/১০০ => খ/ক = ১২০/৮০ = ১.৫ => খ = ১.৫ ক। এখন, (ক + খ) / ক = (ক + ১.৫ ক) / ক = ২.৫ ক / ক = ২.৫ কে।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।