eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
421
A remedy for all diseases
সঠিক উত্তর
panacea
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Panacea শব্দের অর্থ হলো সর্বরোগনিবারক ওষুধ (A remedy for all diseases)। সুতরাং সঠিক উত্তর হলো অপশন (ঘ)।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
422
ল্যাটেস্টামল্ডের প্রথম অধিবেশন অনুযায়ী হয় ১৯১৪ সালে এবং প্রথম বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১৯১৪ সালের ১ বর্তমান নাম) অনুষ্ঠিত হয় ১০-২২ জুন ২০২২। এতদিনব্যাপী স্থায়ী পক্ষ কোনো লোকে 'টপোলিস' আবিষ্কার করেন?
সঠিক উত্তর
ভ্লাতের রাজানবরাব
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ম্যারাডোনা/পায়াঝার দরবেশগঞ্জ স্থায়ী ১৬০৭ সালে নেপোলিয়নের রাজ্যনবরাব থেকে চ্যাম্পিয়ন আবিষ্কার করেন। ২০ জুন সবচেয়ে ২৪ জন লোক শিকাগোয়ান ইনিয়ান রচনা করেন এবং এর বাংলা সাহিত্যের অধীন নির্দেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
423
বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?
সঠিক উত্তর
2011
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
424
একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত কেজি?
সঠিক উত্তর
8
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পাত্রের ওজন + সম্পূর্ণ বা ১ অংশ তেলের ওজন = ৩২ কেজি। পাত্রের ওজন + ১/২ অংশ তেলের ওজন = ২০ কেজি। বিয়োগ করে পাই, ১/২ অংশ তেলের ওজন = ১২ কেজি। সম্পূর্ণ তেলের ওজন = ১২ × ২ = ২৪ কেজি। পাত্রের ওজন = (৩২ - ২৪) = ৮ কেজি।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
425
একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা ৭ টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয়মূল্য ৪৩ টাকা হলে বইটির মূল্য কত?
সঠিক উত্তর
25
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মনে করি, বইটির মূল্য = x টাকা এবং কলমের মূল্য = (x - ৭) টাকা। প্রশ্নমতে, x + (x - ৭) = ৪৩ => ২x = ৪৩ + ৭ => ২x = ৫০ ∴ x = ২৫।
বিস্তারিত ও আলোচনা
বহুনির্বাচনী
426
কোন বানানটি শুদ্ধ?
সঠিক উত্তর
আদ্যাক্ষর, আদ্যাক্ষর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আরো কয়েকটি শুদ্ধ বানান- সমীচীন, মুমূর্ষু, নির্নিমিষ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
427
'আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'-কে বলেছিলেন?
সঠিক উত্তর
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৪৮ সালে পূর্ব-পাকিস্তানের সাহিত্য সম্মেলনে ড. মুহম্মদ শহীদুল্লাহ সভাপতির অভিভাষণে বলেন- 'আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে সত্য আমরা বাঙালি।' তিনি এ কথাটিকে কোনো আদর্শগত দিক থেকে বলেননি, তিনি বাস্তব সত্য হিসেবে কথাটিকে উল্লেখ করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
428
'উইকিপিডিয়া' কী?
সঠিক উত্তর
মুক্ত বিশ্বকোষ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
উইকিপিডিয়া একটি ইন্টারনেসভিত্তিক মুক্ত বিশ্বকোষ। উইকিপিডিয়া ২০০১ সালে প্রথম যাত্রা শুরু করে। এর প্রতিষ্ঠাতা 'জিমি ওয়েলস' এবং 'ল্যারি স্যাংগর'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
429
'ব্যাকরণ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
সঠিক উত্তর
বিশেষভাবে বিশ্লেষণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'ব্যাকরণ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো 'বিশেষভাবে বিশ্লেষণ'। যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার-বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয় তাকে ব্যাকরণ বলে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
430
'মাথা খাও, পত্র দিতে ভুলো না'-এখানে 'মাথা খাওয়ার' অর্থ কী?
সঠিক উত্তর
দিব্য দেওয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
একই শব্দের ভিন্নার্থক প্রয়োগ ঘটলে অর্থ পার্থক্য দেখা যায়। এখানে মাথা খাওয়ার অর্থ দিব্য দেওয়া। অন্যদিকে, আকারা পাওয়া অর্থ বলা যায় 'ছেলেটিকে আদর দিয়ে মাথায় তুলিও না' এবং বিশেষ অর্থে বলা যায় 'আমার প্রচণ্ড মাথা ধরেছে'।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
431
একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেই সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?
সঠিক উত্তর
3600
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ল. সা. গু. = ২ × ২ × ২ × ৩ × ৫ = ১২০। তবে এতে ছাত্রদের ৮, ১০, ১২ সারিতে সাজানো গেলেও বর্গাকারে সাজানো যাবে না। এখন ১২০ কে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে ল.সা.গু. কে (২ × ৩ × ৫) দ্বারা গুণ করতে হবে। ছাত্রদের বর্গাকারে সাজানো যাবে যদি ছাত্র সংখ্যা হয় (২ × ২) × (২ × ২) × (৩ × ৩) × (৫ × ৫) = ৩৬০০।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
432
কোন পরীক্ষায় শিক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
সঠিক উত্তর
10
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেওয়া আছে, n(M) = ৮০, n(B) = ৭০, n(B ∩ M) = ৬০। অতএব, n(B U M) = n(M) + n(B) - n(B ∩ M) = ৮০ + ৭০ - ৬০ = ৯০। ফেল করল = ১০০ - ৯০ = ১০ জন।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
433
The minister told his officials to — a press conference.
সঠিক উত্তর
arrange
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'to arrange' অর্থ ব্যবস্থা করা/আলোচনা করা। প্রদত্ত বাক্যে বলা হয়েছে মন্ত্রী মহোদয় তার কর্মকর্তাদের একটি সংবাদ সম্মেলন আয়োজন করতে বলেছিলেন। সুতরাং সঠিক উত্তর হবে অপশন (খ) arrange.
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
434
বঙ্গবন্ধুকে 'রাজনীতির নান্দনিক শিল্পী' বলেছেন—
সঠিক উত্তর
শেখ হাসিনা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অবিসংবাদী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার 'শেখ হাসিনা, নির্বাচিত উক্তি' গ্রন্থে 'রাজনীতির নান্দনিক শিল্পী' হিসেবে আখ্যায়িত করেছেন। উল্লেখ্য, নিউজউইকের সাংবাদিক লোরেন জেনকিন বঙ্গবন্ধুকে 'রাজনীতির কবি' উপাধি দেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
435
রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের সুর নিয়েছেন কোন গানের সুর থাকে?
সঠিক উত্তর
বাউল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের সুর নিয়েছেন বাউল গান থেকে। বিশিষ্ট বাউল, লোকসঙ্গীত শিল্পী ও গীতিকার গগন হরকরা রচিত 'আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ যে রে' নামক বাউল গান থেকে সুর নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।