eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4456
বাস্তব সংখ্যার সেট R গঠিত হয়—
সঠিক উত্তর
(Q U Q')
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4457
বিরিশিরি কোথায় অবস্থিত?
সঠিক উত্তর
নেত্রকোনা জেলায়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম। এটি বর্তমানে দুর্গাপুরের পৌরসভার একটি ওয়ার্ড। এখানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমী, কমলা রানী দিঘী ও সোমেশ্বরী নদী অবস্থিত।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4458
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সঠিক সূত্র হচ্ছে—
সঠিক উত্তর
ভূমি * উচ্চতা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি * উচ্চতা অথবা কর্ণ ও ঐ কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের গুণফল।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4459
কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়?
সঠিক উত্তর
সুইজারল্যান্ড
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Note: অপশনে উল্লিখিত সবকটি দেশই জাতিসংঘের সদস্য। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর ১৯৪৫। জাতিসংঘের বর্তমান সদস্য দেশ ১৯৩টি। সুইজারল্যান্ড ১০ সেপ্টেম্বর ২০০২, ফিনল্যান্ড ১৪ ডিসেম্বর ১৯৫৫, নিউজিল্যান্ড ২৮ অক্টোবর ১৯৪৫ ও নেদারল্যান্ডস বা হল্যান্ড ১০ ডিসেম্বর ১৯৪৫ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4460
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিশংসনের মুখোমুখি হওয়া কততম প্রেসিডেন্ট?
সঠিক উত্তর
তৃতীয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে ইম্পিচমেন্ট বা অভিশংসনের মুখোমুখি হন এন্ড্রু জনসন। ১৮৬৮ সালে এন্ড্রু জনসনের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু হয়েছিল। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসনের মুখোমুখি হন বিল ক্লিনটন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসনের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4461
অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কী?
সঠিক উত্তর
ক্যাঙ্গারু
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক ক্যাঙ্গারু। অন্যদিকে জার্মানি, যুক্তরাষ্ট্র, মিশর, অস্ট্রিয়া, ঘানা, ইরাক, মলদোভা, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, রাশিয়া, ফিলিপাইন, সিরিয়া প্রভৃতি দেশের জাতীয় প্রতীক ঈগল।
বিস্তারিত ও আলোচনা
ভূগোল বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4462
লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত?
সঠিক উত্তর
টেমস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
লন্ডন ও ডাডি শহর টেমস নদীর তীরে অবস্থিত। বন ও আমস্টারডাম শহর রাইন নদীর তীরে অবস্থিত। ইউরোপের দীর্ঘতম নদী ভোলগা। বেলগ্রেড, বুদাপেস্ট ও ভিয়েনা দানিয়ুব নদীর তীরে অবস্থিত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4463
মোবাইল ফোনের জনক কে?
সঠিক উত্তর
মার্টিন কুপার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মোবাইল ফোনের জনক বলা হয় মার্কিন আবিষ্কারক মার্টিন কুপারকে। ১৯৭৩ সালে মার্টিন কুপার আধুনিক মোবাইল ফোন আবিষ্কার করেন। বিল গেটস ও স্টিভ জবস যথাক্রমে মাইক্রোসফট ও আপলের অন্যতম প্রতিষ্ঠাতা। মার্ক জ্যাকারবার্গ ৪ ফেব্রুয়ারি ২০০৪ বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম 'ফেসবুক' প্রতিষ্ঠা করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4464
আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
সঠিক উত্তর
হেগ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ) বা আন্তর্জাতিক আদালত। এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর ১৯৪৫। এ আদালতে বিচারকের সংখ্যা ১৫ জন হলেও প্রত্যেক বিচারকের মেয়াদকাল ৯ বছর আর সভাপতি নির্বাচিত হয় ৩ বছরের জন্য। জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।
বিস্তারিত ও আলোচনা
ভূগোল বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4465
নায়াগ্রা জলপ্রপাত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
সঠিক উত্তর
যুক্তরাষ্ট্র-কানাডা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৬৭ ফুট উচ্চতাবিশিষ্ট নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে অবস্থিত। উল্লেখ্য, ৩২১২ ফুট উচ্চতাবিশিষ্ট অ্যাঞ্জেল ফলস জলপ্রপাতের অবস্থান ভেনেজুয়েলা। ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি জাম্বেসি নদী থেকে। স্ট্যানলি ও লিভিংস্টোন জলপ্রপাত দুটির অবস্থান গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4466
২০১৯ সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম কী?
সঠিক উত্তর
আবে আহমেদ আলী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী। অমর্ত্য সেন ও অভিজিৎ ব্যানার্জী যথাক্রমে ১৯৯৮ ও ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, ২০২২ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে বেলারুশের অ্যালেস বিয়ালিয়াৎসকি, রাশিয়ার মানবাধিকার সংস্থা 'মেমোরিয়াল' ও ইউক্রেনের মানবাধিকার সংগঠন 'সেন্টার ফর সিভিল লিবার্টিজ'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4467
টেকসই উন্নয়ন লক্ষ্য-৪-এর মূল প্রতিপাদ্য কী?
সঠিক উত্তর
২০৩০ সালের মধ্যে সবার জন্য একীভূত, সমতাযুগী, মানসম্মত ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করা।
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) মোট ১৭টি লক্ষ্য রয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্য-৪-এর মূল প্রতিপাদ্য হলো- ২০৩০ সালের মধ্যে সবার জন্য একীভূত, সমতাযুগী, মানসম্মত ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করা। উল্লেখ্য, এর মেয়াদকাল ধরা হয়েছে ২০১৬-২০৩০ সাল।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4468
পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
সঠিক উত্তর
কাতার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২২তম ফিফা বিশ্বকাপ কাপ ২০ নভেম্বর-১৮ ডিসেম্বর ২০২২ কাতারে অনুষ্ঠিত হয়। এ বিশ্বকাপে মোট ৩২টি দল অংশ নেয়। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে কাতারের আল বাইত স্টেডিয়াম ও লুসাইল স্টেডিয়ামে। উল্লেখ্য, ২৩তম বিশ্বকাপ ফুটবল ২০২৬ সালে অনুষ্ঠিত হবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4469
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (BARD) কোথায় অবস্থিত?
সঠিক উত্তর
কুমিল্লা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কুমিল্লার কোর্টবাড়িটে প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও উন্নয়নকর্মী আখতার হামিদ খান ব্যক্তিগত উদ্যোগে Bangladesh Academy For Rural Development (BARD) প্রতিষ্ঠা করেন ২৭ মে ১৯৫৯। এ একাডেমির প্রধান উদ্দেশ্য হলো পল্লী তথা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। BARD-এর বহুমুখী অবদান ও কার্যকলাপের জন্য একে 'কুমিল্লা মডেল' নামেও অভিহিত করা হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4470
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সবার জন্য শিক্ষার নির্দেশনা রয়েছে?
সঠিক উত্তর
17
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগের ১৭নং অনুচ্ছেদে সবার জন্য শিক্ষার নির্দেশনা রয়েছে। ২৭নং অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে। সমাবেশের স্বাধীনতার কথা বলা হয়েছে ৩৭নং অনুচ্ছেদে। ৪৭নং অনুচ্ছেদে কতিপয় আইনের হেফাজতের কথা বলা হয়েছে।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।