eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4471
বাংলাদেশে কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়?
সঠিক উত্তর
প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৫৫ সালে পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেডের হাত ধরে এ দেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। ১৯৫৯ সালে দেশের প্রথম শিল্প খাতে গ্যাস সংযোগ দেয়া হয় ছাতক গ্যাসক্ষেত্র থেকে। শিল্প খাতে গ্যাসের প্রধান ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদন খাতে। অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী, বাংলাদেশে উৎপাদিত বিদ্যুতের ৬০.৪৪% গ্যাসভিত্তিক, ২৪.৩৩% জ্বালানি তরলভিত্তিক, ১.১৪% জলবিদ্যুৎ এবং ০.২৯% নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4472
বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় হয় কোন খাত থেকে?
সঠিক উত্তর
তৈরি পোশাক রপ্তানি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী, ২০২১-২২ (সামরিক) অর্থবছরে সর্বাধিক ২৯,৪৯৬ মিলিয়ন মা. ড. বৈদেশিক মুদ্রা আয় হয় তৈরি পোশাক থেকে। চামড়া এবং পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা আয় যথাক্রমে ১০০ ও ৭৯৯ মি. মা. ড.। অন্যদিকে ২০২১-২২ (সামরিক) অর্থবছরে শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১৩৪৪০.১ মিলিয়ন মার্কিন ডলার।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4473
বাংলাদেশে সবচেয়ে বেশি চা-বাগান রয়েছে কোন জেলায়?
সঠিক উত্তর
মৌলভীবাজার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশ চা বোর্ডের তথ্যানুসারে দেশে মোট চা বাগানের সংখ্যা ১৬৭টি। এর মধ্যে মৌলভীবাজার জেলায় সর্বাধিক ৯১টি চা বাগান রয়েছে। দ্বিতীয় সর্বাধিক ২৫টি চা বাগান রয়েছে হবিগঞ্জ জেলায়। অন্যদিকে চট্টগ্রাম জেলায় চা বাগান রয়েছে ২১টি ও সিলেটে ১৯টি। উল্লেখ্য, বাংলাদেশে সর্বপ্রথম চা উৎপাদন শুরু হয় ১৮৪০ সালে চট্টগ্রাম ক্লাব এলাকায়।
বিস্তারিত ও আলোচনা
ভূগোল বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4474
হালদা নদী কেন বিখ্যাত?
সঠিক উত্তর
এখান থেকে মাছের ডিম সংগ্রহ করা হয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। নদীটি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বাদনাতলী পাহাড় থেকে উৎপত্তি লাভ করে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান ও চান্দগাঁও অতিক্রম করে রাউজান উপজেলায় কর্ণফুলী নদীতে পড়েছে। এই মিলিত প্রবাহ বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4475
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
সঠিক উত্তর
মেহেরপুর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষণার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) আমবাগানে এ সরকার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4476
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোনটি?
সঠিক উত্তর
৮ সেপ্টেম্বর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ৮ সেপ্টেম্বর। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস)। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4477
কলেরা রোগ নিরাময়ে কোন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে?
সঠিক উত্তর
ICDDR,B
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ICDDR,B-এর পূর্ব প্রতিষ্ঠান Cholera Research Laboratory ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে Cholera Research Laboratory ওরালস্যালাইন আবিষ্কার করে। ১৯৭৮ সালে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (ICDDR,B) প্রতিষ্ঠা লাভ করে। এর অবস্থান ঢাকার মহাখালী। আন্তর্জাতিক সংস্থা হিসেবে কলেরা রোগ নিরাময়ে ICDDR,B কাজ করছে।
বিস্তারিত ও আলোচনা
জীববিজ্ঞান বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4478
সাম্প্রতিক কোন আবিষ্কারের ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক পেটেন্ট অর্জন করেছে?
সঠিক উত্তর
পাটের জিনতত্ত্ব
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের বিজ্ঞানী ড. মাকসুদুল আলমের নেতৃত্বে গবেষণা দল ২০১৩ সালে পাটের জীবনরহস্য বা জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন। পাটের জিনতত্ত্ব আবিষ্কারের ক্ষেত্রে বাংলাদেশ WIPO কর্তৃক আন্তর্জাতিক পেটেন্ট অর্জন করে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4479
Curriculum শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি?
সঠিক উত্তর
শিক্ষাক্রম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Note: Curriculum শব্দের বাংলা প্রতিশব্দ পাঠসূচি বা পাঠক্রম।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4480
উপাতুষ্ঠানিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
সঠিক উত্তর
বয়সভিত্তিক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত সুচিহ্নিত ও সুসংগঠিত বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি যার অধীনে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা তাদের প্রয়োজন অনুযায়ী বয়স সময়ে উপযুক্ত শিক্ষা লাভে সক্ষম হয়, তাকেই উপানুষ্ঠানিক শিক্ষা বলে। উপানুষ্ঠানিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য বয়সভিত্তিক। গণশিক্ষা, বয়স্ক শিক্ষা, জনসংখ্যা শিক্ষা, শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, সংজীবনী শিক্ষক প্রশিক্ষণ, শস্য উৎপাদন, মৎস্য ও গৃহপালিত পশুপালন ইত্যাদি উপানুষ্ঠানিক শিক্ষার অন্তর্ভুক্ত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4481
উপাতুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কোনটির অধীনে?
সঠিক উত্তর
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
উপাতুষ্ঠানিক শিক্ষা ব্যুরো হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষার জন্য জাতীয় পর্যায়ে শীর্ষ প্রতিষ্ঠান। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকার এপ্রিল ২০০৫ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রতিষ্ঠা করে। এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা পলিসি ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন করতে পেশাদার নেতৃত্ব প্রদান করে আসছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4482
পত্রিকা পড়ে, রেডিও শুনে, টেলিভিশন দেখে শেখা—কোন ধরনের শিক্ষা?
সঠিক উত্তর
অনানুষ্ঠানিক শিক্ষা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে দেখে, শুনে, কাজ করে, অনুসরণ করে, চেষ্টা ও ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও এবং নতুন নতুন অভিজ্ঞতার মাধ্যমে নিজ নিজ পরিবেশের প্রভাবে যে শিক্ষা লাভ করে তাকে অনানুষ্ঠানিক শিক্ষা বলা হয়। পত্রিকা পড়ে, রেডিও শুনে, টেলিভিশন দেখে শেখা অনানুষ্ঠানিক শিক্ষা।
বিস্তারিত ও আলোচনা
ইতিহাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4483
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
সঠিক উত্তর
1921
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১ জুলাই ১৯২১। ১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কারজনের ঘোষণার মাধ্যমে কার্যকর হয় বঙ্গভঙ্গ। পরবর্তীতে হিন্দু জাতীয়তাবাদীদের তীব্র আন্দোলনের প্রেক্ষিতে ১২ ডিসেম্বর ১৯১১ রাজা পঞ্চম জর্জ দিল্লি দরবারে বঙ্গবিভাগ রদের ঘোষণা দেন।
বিস্তারিত ও আলোচনা
অর্থনীতি বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4484
বাংলাদেশের 'শিক্ষা-স্বাস্থ্য-বিনোদয়ন' সাধারণভবে অর্থনীতির কোন খাতের আওতাধীন?
সঠিক উত্তর
সেবা খাত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সেবা খাতকে প্রচলিত অর্থনৈতিক ক্ষেত্রদ্বয়ের তৃতীয় পর্যায়ের খাতও বলা হয়। সেবা খাত মূলত সেবা প্রদান করে থাকে, কিন্তু কোনো কিছু উৎপাদন করে না। 'শিক্ষা-স্বাস্থ্য-বিনোদয়ন' সাধারণভাবে অর্থনীতির সেবা খাতের আওতাধীন। অর্থনৈতিক সমীক্ষা ২০২২-এর তথ্য মতে ২০২১-২২ (সাময়িক) অর্থবছরে সেবা খাতের অবদান ৫১.৪৪ শতাংশ।
বিস্তারিত ও আলোচনা
অর্থনীতি বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4485
কোনটি সমষ্টিগত সম্পদের উদাহরণ?
সঠিক উত্তর
রেলপথ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সম্পদ হচ্ছে ঐ সমস্ত দ্রব্যাদি যাদের বিনিময় মূল্য আছে। মালিকানার দিক থেকে বিভক্ত সম্পদের অন্তর্গত একটি ভাগ হলো সমষ্টিগত সম্পদ। যেসব সম্পদের মালিকানা সমাজ বা রাষ্ট্রের হাতে থাকে সেসব সম্পদকে সমষ্টিগত সম্পদ বলে। অর্থাৎ জনগণের ব্যবহৃত সম্পদ ও সরকারি সম্পদ একত্রে মিলে সমষ্টিগত সম্পদ সৃষ্টি হয়। অপশনে উল্লিখিত রেলপথ সমষ্টিগত সম্পদের উদাহরণ এবং অন্যগুলো ব্যক্তিগত সম্পদের উদাহরণ।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।