eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4486
বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কার নেতৃত্বে গঠিত হয়?
সঠিক উত্তর
ড. কুদরাত-এ-খুদা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ২৬ জুলাই ১৯৭২ ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদার নেতৃত্বে গঠিত হয়। ১৯৮৭ সালে গঠিত দ্বিতীয় শিক্ষা কমিশনের নেতৃত্বে ছিলেন ড. মফিজ উদ্দিন আহমেদ। ড. মনিরুজ্জামান মিঞার নেতৃত্বে পঞ্চম শিক্ষা কমিশন গঠিত হয় ১৫ জানুয়ারি ২০০৩। ড. কাজী খলীকুজ্জামান ছিলেন অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে ২০০৯ সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4487
কত সালে শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?
সঠিক উত্তর
1969
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার এবং বন্দীদের নিঃশর্ত মুক্তি দান করে। কারামুক্ত শেখ মুজিবুর রহমানকে ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ তৎকালীন রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যানে) এক বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়। ঐ দিনই ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ছাত্রনেতা তোফায়েল আহমেদ অবিসংবাদিত নেতা শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4488
১৯৭১ সালে কোন গ্রামের নামকরণ 'মুজিবনগর' করা হয়?
সঠিক উত্তর
বৈদ্যনাথতলা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং একই বছরের ১৭ এপ্রিল একই স্থানে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এ স্থান হলো মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ভবেরপাড়া গ্রাম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভবেরপাড়া গ্রামের বর্তমান নাম মুজিবনগর।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4489
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি?
সঠিক উত্তর
২১ ফেব্রুয়ারি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাঙালি জাতির ১৯৫২ সালের আত্মত্যাগের দীর্ঘ ৪৭ বছর পর ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'-এর স্বীকৃতি প্রদান করে। ইউনেস্কোর ৩০তম সাধারণ অধিবেশনে এ স্বীকৃতি দেওয়া হয়। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি ইউনেস্কোর ১৮৮টি সদস্য রাষ্ট্রে দিবসটি প্রথমবারের মতো পালিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4490
'কারাগারেম রোজনামচা' বইটি কার লেখা?
সঠিক উত্তর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'কারাগারের রোজনামচা' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আত্মজীবনীমূলক দ্বিতীয় বই। বাংলা একাডেমি কর্তৃক বইটি প্রকাশিত হয় ১৭ মার্চ ২০১৭। 'কারাগারের রোজনামচা' নামটির প্রস্তাবক বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। এ গ্রন্থের ভূমিকা লিখেছেন তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা এবং প্রচ্ছদ তৈরি করেন তারিক সুজাত। ড. ফকরুল আলম এটি ইংরেজিতে অনুবাদ করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4491
কোনটি শহীদ বুদ্ধিজীবী দিবস?
সঠিক উত্তর
১৪ ডিসেম্বর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানি হানাদার বাহিনী ও দেশীয় বাহিনীর সহযোগিতায় ১৪ ডিসেম্বর ১৯৭১ বাঙালি বুদ্ধিজীবীদের ব্যাপক হত্যাকাণ্ড চালায়। তাই এ দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হচ্ছে। ১৬ ডিসেম্বর বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। তাই এ দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4492
কত সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে?
সঠিক উত্তর
2041
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০২০ সালকে ভিত্তিবছর বিবেচনা করে অর্থনীতি ও আর্থসামাজিক নানা ক্ষেত্রে উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয় রূপকল্প ২০৪১। ১০ সেপ্টেম্বর ২০২০ রূপকল্প ২০৪১ বাস্তবে রূপায়ন: বাংলাদেশ প্রেক্ষাপট পরিকল্পনা ২০২১-২০৪১ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ২০২১ সালে একটি উন্নত দেশে রূপান্তরিত হতে গেলে বাংলাদেশকে কী কী অর্জন করতে হবে তা তুলে ধরা হয় এ প্রেক্ষাপট পরিকল্পনায়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4493
বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
সঠিক উত্তর
1974
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৩৬তম সদস্যপদ লাভ করে। বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথ, আইএমএফ, আইএলও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইবিআরডি এবং ১৯৭৪ সালে ওআইসির সদস্যপদ লাভ করে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4494
বাংলাদেশের জাতীয় গাছের নাম কী?
সঠিক উত্তর
আম গাছ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আম গাছকে বাংলাদেশের জাতীয় গাছ হিসেবে ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ২০১০। অন্যদিকে বাংলাদেশের জাতীয় ফুল ও ফল যথাক্রমে শাপলা ও কাঁঠাল। জাতীয় পশু ও পাখি যথাক্রমে রয়েল বেঙ্গল টাইগার ও দোয়েল। জাতীয় মাছ ইলিশ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4495
বাংলাদেশের কোন জেলায় মাত্র একটি সংসদীয় আসন রয়েছে?
সঠিক উত্তর
রাঙামাটি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশে জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি। এর মধ্যে ৩০০টি আসন জনগণের ভোটে সরাসরি নির্বাচিত এবং ৫০টি নারীদের জন্য সংরক্ষিত আসন। জনগণের সরাসরি ভোটে নির্বাচনের জন্য নির্ধারিত ৩০০টি আসনের মধ্যে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই তিন জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4496
পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে মুক্তি লাভ করেন?
সঠিক উত্তর
১৯৭২ সালের ১০ জানুয়ারি
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4497
'বাংলা'কে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়?
সঠিক উত্তর
তমদ্দুন মজলিশ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম প্রতিষ্ঠিত সংগঠন 'তমদ্দুন মজলিশ'। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ২ সেপ্টেম্বর ১৯৪৭ সাংস্কৃতিক সংগঠন 'তমদ্দুন মজলিশ' গঠিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4498
কোন সালকে 'মুজিববর্ষ' ঘোষণা করা হয়েছে?
সঠিক উত্তর
2020
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুজিববর্ষ হলো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4499
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য ১০ মিটার এবং প্রস্থ ৬ মিটার হলে, পরিসীমা কত?
সঠিক উত্তর
৩২ মিটার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেয়া আছে, দৈর্ঘ্য ১০ মিটার এবং প্রস্থ ৬ মিটার। পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২(১০ + ৬) মিটার = ২ * ১৬ মিটার = ৩২ মিটার।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4500
3x + 3y + 3z = 90 হলে, x, y, z এর গড় মান কত?
সঠিক উত্তর
10
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেয়া আছে, 3x + 3y + 3z = 90 => 3(x + y + z) = 90 => x + y + z = 30। সুতরাং, x, y, z এর গড় (x + y + z) / 3 = 30 / 3 = 10
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।