eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4546
What is 'Cloud Computing'?
সঠিক উত্তর
Internet Based Service
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আধুনিক কম্পিউটার ব্যবস্থায় একজন ইন্টারনেট ব্যবহারকারী অনেক রিসোর্স ক্রয় না করেও তা ব্যবহার করতে পারে। যেমন— মেমোরি (HDD), দামি কোনো সফটওয়্যার। এক্ষেত্রে কোনো বিশেষ প্রতিষ্ঠান সুবিধাগুলো Network-এর মাধ্যমে এবং স্বল্প মূল্যে সরবরাহ করে এবং চাহিদা মোতাবেক সেবা দেয়। এভাবে নেটওয়ার্ক ব্যবস্থায় শেয়ারিং-এর মাধ্যমে যে সুবিধা পাওয়া যায়, তাকে Cloud Computing বলে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4547
২০১৯ সালে নিরাপদ নগরী সূচকে শ্রেষ্ঠ নগরী—
সঠিক উত্তর
টোকিও
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
The Economist Intelligence Unit (EIU) প্রকাশিত নিরাপদ নগরী সূচকে ২০১৯ সালে শ্রেষ্ঠ নগরী হলো জাপানের রাজধানী টোকিও। এক্ষেত্রে ঢাকার অবস্থান ৫৬তম। উল্লেখ্য, ২০২১ সালের সূচকে শ্রেষ্ঠ নগরী ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এবং সূচকে অন্তর্ভুক্ত ৬০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ৫৪তম। ৬০তম শহর মিয়ানমারের ইয়াঙ্গুন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4548
পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
সঠিক উত্তর
ভারত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পরবর্তী ১৩তম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সালের অক্টোবর ও নভেম্বরতে ভারতে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4549
'City of Love & Lights' কোথায়?
সঠিক উত্তর
প্যারিস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নান্দনিক সৌন্দর্য, অনেক সংখ্যক রোমান্টিক রেস্টুরেন্ট, যাদুকরি সব গঠনবিন্যাস এবং আঠার শতকের মাঝামাঝি থেকেই সড়ক বাতি স্থাপনের জন্য ফ্রান্সের রাজধানী প্যারিস শহর 'City of Love & Lights' নামে বিশ্বব্যাপী বিখ্যাত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4550
'Wall Street' কোথায়?
সঠিক উত্তর
নিউইয়র্ক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'Wall Street' নিউইয়র্ক সিটির ম্যানহাটন বারোর একটি বিখ্যাত সড়ক। বিশ্বখ্যাত শেয়ার মার্কেট 'নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ' এ সড়কে অবস্থিত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4551
নোবেল জয়ী অভিজিৎ ব্যানার্জি কততম বাঙালি?
সঠিক উত্তর
৪র্থ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০১৯ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জি হলেন চতুর্থ বাঙালি। অপর তিনজন নোবেল বিজয়ী বাঙালি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন ও ড. মুহাম্মদ ইউনূস।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4552
'রেইডার' শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত?
সঠিক উত্তর
কাবাডি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'রেইডার' শব্দটি বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির সাথে জড়িত। কাবাডি খেলায় প্রতিপক্ষের কোর্টে যে খেলোয়াড় রেড করতে যায় তাকে রেইডার বলে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4553
কলকাতা নদীবন্দরের নতুন নাম কী?
সঠিক উত্তর
শ্যামাপ্রসাদ বন্দর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৮৭০ সালে প্রতিষ্ঠিত কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ১২ জানুয়ারি ২০২০ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেন 'শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4554
Green Deal চুক্তি স্বাক্ষরিত হয়েছে কোন দেশে?
সঠিক উত্তর
ফ্রান্স
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Note: 'Green Deal' ইউরোপীয় কমিশন কর্তৃক গৃহীত একটি কর্মপদ্ধতি, যেখানে ২০৫০ সালের মধ্যে ইউরোপকে সম্পূর্ণরূপে দূষণমুক্ত করার কথা বলা হয়েছে। এ পরিকল্পনা ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নির্গমন ৫০% কমানোর কথাও বলা হয়েছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4555
সাম্প্রতি জাতিসংঘে ভোটাধিকার বাতিল হয় কোন দেশের?
সঠিক উত্তর
ভেনেজুয়েলা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নির্ধারিত বার্ষিক অনুদান না দেওয়ায় জাতিসংঘ সনদের ১৯ অনুচ্ছেদ অনুযায়ী ১০ জানুয়ারি ২০২০ জাতিসংঘ যে সাতটি দেশের ভোটাধিকার কেড়ে নেয় তার মধ্যে ভেনেজুয়েলা একটি। জাতিসংঘে ভোটাধিকার বাতিল হওয়া অন্য ছয়টি দেশ হলো লেবানন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, গাম্বিয়া, লেসোথো, টোঙ্গা ও ইয়েমেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4556
'ব্ল্যাক ফরেস্ট' কোন দেশে অবস্থিত?
সঠিক উত্তর
জার্মানি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘ব্ল্যাক ফরেস্ট’ জার্মানির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বৃক্ষচ্ছাদিত পাহাড়ি অঞ্চল, যার দক্ষিণ ও পশ্চিমে রাইন উপত্যকা অবস্থিত। এটি দৈর্ঘ্য-প্রস্থে যথাক্রমে ১৬০ ও ৫০ কিমি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4557
UNESCO'র কততম নির্বাহী সভায় বাংলাদেশের সাথে একসাথে 'মুজিববর্ষ' উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়?
সঠিক উত্তর
২০৬তম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৩-১৭ এপ্রিল ২০১৯ প্যারিসে ইউনেস্কোর ২০৬তম নির্বাহী বোর্ড সভায় যৌথভাবে 'মুজিববর্ষ' উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। মুজিববর্ষের সময়কাল ১৭ মার্চ ২০২০ - ৩১ মার্চ ২০২২।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4558
মিসের পূর্বনাম কী ছিল?
সঠিক উত্তর
হেলাস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ভূমধ্যসাগরের তীরে অবস্থিত অনিন্দ্য সুন্দর দেশ গ্রিসের পূর্ব নাম ছিল হেলাস বা হেলাডা। রোমানরা ‘হেলাসকে’ ‘গ্রিস’ নামে রূপান্তরিত করে। গ্রিসের রাষ্ট্রীয় নাম Hellenic Republic ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4559
বালিয়াতী জমিদার বাড়ি কোথায় অবস্থিত?
সঠিক উত্তর
মানিকগঞ্জ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বালিয়াতী জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াতী গ্রামে অবস্থিত। মোট সাতটি স্থাপনা সম্বলিত এ জমিদার বাড়িটি উনিশ শতকে নির্মিত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4560
'একাত্তরের দিনগুলি' লিখেছেন—
সঠিক উত্তর
জাহানারা ইমাম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা ‘একাত্তরের দিনগুলি'-এর রচয়িতা শহীদ জননী জাহানারা ইমাম। আর সুফিয়া কামালের লেখা স্মৃতিকথা হলো 'একাত্তরের ডায়েরী'।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।