eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4561
মুক্তিযুদ্ধের কোন সেক্টরটি ছিল ব্যতিক্রমধর্মী?
সঠিক উত্তর
১০ নং
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রমধর্মী সেক্টর হলো ১০নং সেক্টর, যার কোনো নিয়মিত কমান্ডার ছিল না। এটি তিনটি সাব-সেক্টরে বিভক্ত ছিল। অভ্যন্তরীণ নৌপথ, সমুদ্র উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম ও চালনা বন্দর ১০নং সেক্টরের আওতাধীন ছিল।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4562
ছয়দফা ঘোষিত হয়—
সঠিক উত্তর
লাহোরে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ‘ছয়দফা’ কর্মসূচি ঘোষণা করেন।
বিস্তারিত ও আলোচনা
ভূগোল বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4563
বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
সঠিক উত্তর
রাঙামাটি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের বৃহত্তম জেলা হলো রাঙামাটি। জেলাটির আয়তন প্রায় ৬,১১৬ বর্গ কিমি। আর সবচেয়ে ছোট জেলা হলো নারায়ণগঞ্জ, যার আয়তন প্রায় ৬৮৪ বর্গ কিমি।
বিস্তারিত ও আলোচনা
ভূগোল বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4564
বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
সঠিক উত্তর
৬২৫০ বর্গকিমি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Note : বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের মোট আয়তন ১০,০০০ বর্গ কিমি। এর মধ্যে বাংলাদেশের অন্তর্গত অংশের আয়তন ৬০১৭ বর্গকিমি (সূত্র: বন অধিদপ্তর)। বাকি অংশ ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্গত।
বিস্তারিত ও আলোচনা
ভূগোল বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4565
'তিতাস' উপজেলা কোন জেলায় অবস্থিত?
সঠিক উত্তর
কুমিল্লা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
তিতাস' কুমিল্লা জেলার একটি উপজেলা। ২০০৪ সালে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গোমতী নদীর উত্তরাংশের ৯টি ইউনিয়ন নিয়ে এ উপজেলা গঠিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4566
'মহাসেন' কার সাথে সম্পর্কিত?
সঠিক উত্তর
সাইক্লোন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সাইক্লোন মহাসেন ঘণ্টায় ১০০ কিমি গতি নিয়ে ১৬ মে ২০১৩ নোয়াখালী ও চট্টগ্রাম উপকূলে আঘাত হানে। ২৭৭-৩০১ খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহল দ্বীপ (বর্তমানে শ্রীলংকা) শাসন করা বৌদ্ধ রাজা মহাসেনের নামে নামকরণ করা হয় এ ঘূর্ণীঝড়ের।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4567
নজরুল মঞ্চ কোথায় অবস্থিত?
সঠিক উত্তর
বাংলা একাডেমিতে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা একাডেমি প্রাঙ্গনে বটতলায় অবস্থিত ‘নজরুল মঞ্চ’। এ স্থানটি লেখক, প্রকাশক ও পাঠকের মিলনস্থল। এখানেই মূলত বই মেলার সময় নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4568
বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ছিল—
সঠিক উত্তর
১৯৭৩-১৯৭৮
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এ পর্যন্ত বাংলাদেশে আটটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর আমলে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়, যার মেয়াদ ছিল ১৯৭৩-১৯৭৮ সাল। বর্তমানে বাস্তবায়নাধীন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ২০২১-২০২৫ সাল।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4569
বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত নারীর সংখ্যা কতজন?
সঠিক উত্তর
2
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য ২ জন মহিলা- ডা. সিতারা বেগম ও তারামন বিবিকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করা হয়। তারা দুজন যথাক্রমে ২ ও ১১নং সেক্টরে যুদ্ধ করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4570
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
সঠিক উত্তর
পুন্ড্র
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হলো পুণ্ড্র। খ্রিস্টপূর্ব ৩০০৩ অব্দে লিখিত বৈদিক সাহিত্য ও মহাভারতে পুণ্ড্র জাতির উল্লেখ আছে। এ জাতি বর্তমানের বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা জুড়ে বিস্তৃত পুণ্ড্র জনপদ গড়ে তুলেছিল। যার রাজধানী ছিল পুণ্ড্র নগর।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4571
মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার -
সঠিক উত্তর
সব্যসাচী হাজরা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১০ জানুয়ারি ২০২০ মুজিববর্ষের লোগো উন্মোচন করা হয়। মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার হলেন সব্যসাচী হাজরা। মুজিববর্ষের সময়কাল ১৭ মার্চ ২০২০ - ৩১ মার্চ ২০২২।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4572
২০১৯ সালে স্বাধীনতা পদক পেয়েছেন কতজন?
সঠিক উত্তর
13
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০১৯ সালে স্বাধীনতা পদক পেয়েছেন ১৩ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান (বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট)। ২০২২ সালে ৯ বিশিষ্ট ব্যক্তি ও ২তি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4573
জাতীয় যুবনীতি অনুসারে যুবদের বয়সসীমা কত?
সঠিক উত্তর
১৮-৩৫ বছর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জাতীয় যুবনীতি ২০১৭ অনুযায়ী যুবদের বয়সসীমা ১৮-৩৫ বছর।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4574
সংবিধানের কোন অনুচ্ছেদে অনুপার্জিত আয় সম্পর্কে বলা আছে?
সঠিক উত্তর
20
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫ অনুচ্ছেদে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, ২০(২) অনুচ্ছেদে অনুপার্জিত আয়, ২৫ অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন এবং ২৭ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা সম্পর্কে বলা হয়েছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4575
'আইনের দৃষ্টিতে সবাই সমান' এটি সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত?
সঠিক উত্তর
27
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৭নং অনুচ্ছেদে বলা হয়েছে 'সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী'। ২৮ অনুচ্ছেদে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, ৩০ অনুচ্ছেদে বিদেশী খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ এবং ৩২ অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ সম্পর্কে বলা হয়েছে।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।