eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4606
'আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই ....' গানের সুরকার ও গীতিকার কে?
সঠিক উত্তর
প্রতুল মুখোপাধ্যায়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সৃজনশীল শিল্পী ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায় ১৯৪২ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। দেশ বিভাগের সময় তিনি পরিবারের সাথে ভারতে চলে যান। তার লেখা ও সুর করা বিখ্যাত এ গানটি ২০০৬ সালে বিবিসি বাংলার শ্রোতা জরিপে সর্বকালের সর্বাধিক জনপ্রিয় বিশটি বাংলা গানের একটি মনোনীত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4607
'বাবা' কোন ভাষা থেকে আগত শব্দ?
সঠিক উত্তর
তুর্কি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'বাবা' তুর্কি শব্দ। আরও কয়েকটি তুর্কি শব্দ- উজুবুক, কুর্তিশ, কুলি, লাশ, সওগাত, তোপ, বাবুর্চি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4608
'বৃত্তি' অর্থে 'ই' প্রত্যয় যুক্ত কোন শব্দে?
সঠিক উত্তর
পোদ্দারি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিভিন্ন অর্থে ই/ইী প্রত্যয় যোগে শব্দ গঠিত হয়। যেমন- বৃত্তি বা ব্যবসায় অর্থে : পোদ্দার-পোদ্দারি, ডাক্তার-ডাক্তারি, মোক্তার-মোক্তারি। মালিক অর্থে : জমিদার-জমিদারি, দোকান-দোকানি। ভাব অর্থে : উমেদার-উমেদারি, বাহাদুর-বাহাদুরি। জাত, আগত বা সম্বন্ধ অর্থে : সরকার-সরকারি, ভাগলপুর-ভাগলপুরি, রেশম-রেশমি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4609
'আমার পরিচয়' কার লেখা?
সঠিক উত্তর
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'আমার পরিচয়' কবিতার রচয়িতা সৈয়দ শামসুল হক। এটি তার 'কিশোর কবিতা সমগ্র' গ্রন্থের অন্তর্ভুক্ত। এ কবিতার মধ্যে আমাদের বিপুল বাংলাদেশ অনন্যরূপ লাভ করেছে। এ কবিতার উল্লেখযোগ্য দুটি চরণ,- 'আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি/আমি বাংলার আলাপ দিয়ে হাজার বছর চলি।' শামসুর রাহমানের বিখ্যাত দুটি কবিতা 'স্বাধীনতা তুমি' ও 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4610
'মুখচন্দ্র' কোন সমাস?
সঠিক উত্তর
উপমিত কর্মধারয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন- মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র, পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ, কর পল্লবের ন্যায় = করপল্লব।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4611
'কাজটি ভালো দেখায় না' এই বাক্যের 'দেখায়' ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?
সঠিক উত্তর
কর্মবাচ্যের ধাতুর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মৌলিক ধাতুর সঙ্গে 'আ' প্রত্যয় যোগে কর্মবাচ্যের ধাতু সাধিত হয়। এটি বাক্যমধ্যস্থ কর্মপদের অনুসারী ক্রিয়ার ধাতু। যেমন- দেখ্ + আ = দেখা যথা: কাজটি ভালো দেখায় না। হার্ + হারা যথা: যা কিছু হারায় গিন্নি বলেন, কেস্টা বেটাই চোর।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4612
'ব্যাকরণ মঞ্জরী' কার রচনা?
সঠিক উত্তর
ড. মুহম্মদ এনামুল হক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ড. মুহম্মদ এনামুল হক রচিত ব্যাকরণ গ্রন্থ 'ব্যাকরণ মঞ্জরী'। তার রচিত আরও কয়েকটি গ্রন্থ- মনীষা মঞ্জুষা, রত্ন সুফীপ্রভাব, বুলগেরিয়া ভ্রমণ, মুসলিম বাঙ্গালা সাহিত্য।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4613
কোনটি পর্তুগিজ শব্দ নয়?
সঠিক উত্তর
অজহাত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'অজহাত' আরবি শব্দ। আরও কয়েকটি আরবি শব্দ- আদালত, উকিল, মহকুমা, নগদ, বাকি, এজনাস, রায়, কলম, এলেম, হাদিস, হালাল, হারাম। আনারস, কামরা ও আচার ছাড়াও আরও কয়েকটি পর্তুগিজ শব্দ- আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদরি, বালতি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4614
In a 64-bit microprocessor, the term '64-bit' refers to—
সঠিক উত্তর
CPU internal register size
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
একটি 64-বিট প্রসেসর হলো একটি মাইক্রোপ্রসেসর যার শব্দের আকার 64-বিট বা ৪ বাইট। এটি ডেটা আকার এবং এর রেজিস্ট্রি আকারে বোঝায়। একটি 64-বিট মাইক্রোপ্রসেসর ডেটা এবং মেমরি ঠিকানাতে প্রক্রিয়া করতে পারে, যা 64-বিট দ্বারা প্রতিনিধিত্ব করা হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4615
In Windows operating system, which of the following shortcut keys are used for printing a word document?
সঠিক উত্তর
Ctrl + P
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কী-বোর্ডের যে সকল বোতাম চেপে কোনো অক্ষর বা বর্ণ টাইপ করা হয় না, কিন্তু অক্ষর বা বর্ণ বিন্যাসের কাজ এবং অন্যান্য ধরনের কাজ হয়, সে সব বোতামকে মডিফায়ার কী বলা হয়। যেমন : শিফট (Shift), অপশন (Option), কন্ট্রোল (Ctrl), অল্টার (Alt)। কম্পিউটারে কোনো ডকুমেন্ট দ্রুত প্রিন্ট দিতে Ctrl + P কমান্ড চাপতে হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4616
Which of the following Arabic countries has signed agreement establishing diplomatic relation with Israel in 2020?
সঠিক উত্তর
United Arab Emirates
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রশ্নে উল্লিখিত আরব দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ১৫ সেপ্টেম্বর ২০২০ ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য চুক্তিতে আবদ্ধ হয়। উল্লেখ্য, এদিন আরেক আরব দেশ বাহরাইনও ইসরাইলের সাথে চুক্তি করে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4617
'Deal of the century' was announced by which country?
সঠিক উত্তর
United States of America
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জেরুসালেমে ইসরাইলের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, পশ্চিম তীরে ইসরাইলের নিরঙ্কুশ বসতি স্থাপন, ফিলিস্তিন শরণার্থীদের নিজেদের ভিটেমাটিতে ফিরতে না পারা এবং ফিলিস্তিনদের অবশ্যই আত্মসমর্পণ করতে হবে ইত্যাদি শর্ত সম্বলিত 'ডিল অব দ্য সেঞ্চুরি' বা শতাব্দী সেরা চুক্তিটি ২৮ ফেব্রুয়ারি ২০২০ ঘোষণা করে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4618
According to the 'Sustainable Development Goals (SDG) Index 2020' Bangladesh has ranked-
সঠিক উত্তর
109th
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'টেকসই উন্নয়ন প্রতিবেদন ২০২২' অনুযায়ী ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৪তম। এ প্রতিবেদন অনুযায়ী শীর্ষে ও সর্বনিম্ন অবস্থানকারী দেশ দুটি হলো ফিনল্যান্ড ও দক্ষিণ সুদান।
বিস্তারিত ও আলোচনা
অর্থনীতি বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4619
After how many years Bangladesh Bank has reduced the bank rate to stimulate the economy?
সঠিক উত্তর
17 years
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দীর্ঘ ১৭ বছর পরে ২০২০ সালে বাংলাদেশ ব্যাংকে রেটে পরিবর্তন আনে। ২০০৩ সালে নির্ধারিত ব্যাংক রেট ৫% থেকে কমিয়ে এ বছর ৪% নির্ধারণ করা হয়েছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4620
Recently in which of the following cities, a large amount of ammonium nitrate exploded, causing severe damage and death?
সঠিক উত্তর
Beirut
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৪ আগস্ট ২০২০ লেবাননের বৈরুত বন্দরে ammonium nitrate-এর বিস্ফোরণ ঘটে, যাতে দেড় শতাধিক মানুষ নিহত এবং ছয় হাজারেরও বেশি মানুষ আহত হন। এ বিস্ফোরণে সার্বিক ক্ষতির পরিমাণ ১৫ মিলিয়ন মার্কিন ডলার।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।