eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4651
'নির্মল' শব্দের বিপরীত শব্দ হলো—
সঠিক উত্তর
পঙ্কিল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিপরীত শব্দ : নির্মল—পঙ্কিল, বিমল—সমল, করাল—সৌমা, স্তাবক—নিন্দক।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4652
'যা পূর্বে কখনো হয়নি'-এর সঠিক বাক্য সংকোচন হলো-
সঠিক উত্তর
অভূতপূর্ব
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এককথায় প্রকাশ : যা পূর্বে কখনো হয় নি— অভূতপূর্ব, যা পূর্বে ছিল এখন নেই— ভূতপূর্ব, যা পূর্বে দেখা যায়নি এমন— অদৃষ্টপূর্ব, যা পূর্বে শোনা যায়নি— অশ্রুতপূর্ব।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4653
'গবেষণা' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
সঠিক উত্তর
গো + এষণা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গবেষণা = গো + এষণা।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4654
'হ্ত' যুক্তবর্ণে কী কী যুক্তবর্ণ আছে?
সঠিক উত্তর
হ + থ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'হ্ত' যুক্তবর্ণে স + থ বর্ণ রয়েছে। এছাড়া আরও কয়েকটি যুক্তবর্ণ হলো— ষ্ণ = ক + ষ, জ্ঞ = জ + ঞ, ঙ্গ = ঙ + চ, ষ্ণ = ষ + ণ, হ্র = হ + ন, হ্র = হ + গ, লা = হ + ম।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4655
'অরিকে দমন করে যে'-এর এককথায় প্রকাশ কী হবে?
সঠিক উত্তর
অরিদম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অরিকে দমন করে যে— অরিদম। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ : ইন্দ্রিয়কে জয় করেছে যে— জিতেেন্দ্রয়, চক্ষুর সম্মুখে সংঘটিত—চাক্ষুষ, যার উপস্থিত বুদ্ধি আছে—প্রত্যুৎপন্নমতি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4656
'অর্দ্ধেক সম্পত্তি'-এখানে 'অর্দ্ধেক' কোন পদ?
সঠিক উত্তর
বিশেষণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে। আর যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে। নাম বিশেষণের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যেমন— অর্দ্ধেক সম্পত্তি। সিকি পথ। এখানে অর্দ্ধেক ও সিকি অংশবাচক বিশেষণ পদ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4657
নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য-স হয়?
সঠিক উত্তর
ভাষা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
তৎসম শব্দের বানানে ষ-এর ব্যবহারের নিয়মকে নত্ববিধান বলে। তবে কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়। যেমন— ভাষা, ষড়ঋতু, রোম, কোষ, আষাঢ়, ভাষণ, উষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4658
'নানী নাতিকে চাঁদ দেখাচ্ছেন'-এ বাক্যে কোনটি প্রোজ্য কর্তা?
সঠিক উত্তর
নাতি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে ক্রিয়া একজনের প্রয়োজনে বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। যে ক্রিয়া পরিচালনা করে, তাকে প্রযোজক কর্তা বলে। আর যাকে দিয়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয়, তাকে প্রোজ্য কর্তা বলে। যেমন—
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4659
'বাংলার মিল্টন' কোন কবির উপাধি?
সঠিক উত্তর
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি 'বাংলার মিল্টন'। জসীমউদ্দীনের উপাধি 'পল্লিকবি'। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি 'বিশ্বকবি' এবং ছদ্মনাম 'ভানুসিংহ ঠাকুর'। সুকান্ত ভট্টাচার্যের উপাধি 'কিশোর কবি'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4660
'ইষৎ আমিষ গন্ধ যার'-এর এককথায় প্রকাশ কী হবে?
সঠিক উত্তর
আঁশটে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ইষৎ আমিষ গন্ধ যার—আঁশটে। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ : নষ্ট হওয়াই স্বভাব যার—নশ্বর, ফল পাকলে যে গাছ মরে যায়—ওষধি, যা পূর্বে ছিল এখন নেই—ভূতপূর্ব।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4661
'মজুর' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
সঠিক উত্তর
মজুরানী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নী-প্রত্যয় যোগে গঠিত 'মজুর' শব্দের স্ত্রীবাচক শব্দ মজুরানী। এরূপ—কামার—কামারনী, জেলে—জেলেনী, কুমার—কুমারনী, ধোপা—ধোপানী ইত্যাদি।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4662
SHRINE : PILGRIM
সঠিক উত্তর
Peak : Climber
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Shrine বা তীর্থস্থানে যেমন pilgrim বা তীর্থযাত্রী যায়, তেমনি peak বা পর্বত চূড়ায় climber বা পর্বতারোহী আরোহণ করে। অন্যদিকে defeat- পরাজয়, loser- পরাজিত ব্যক্তি, election- নির্বাচন, contestant- প্রতিযোগী, rescue- উদ্ধার করা, danger- বিপদ।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4663
Choose the pair that best expresses the relationship similar to the one expressed by the pair in the capital letters: SOUND : CACOPHONY
সঠিক উত্তর
Smell : Stench
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বেসুর sound (শব্দ)কে বলে Cacophony। ঠিক তেমনি পচা smell বা গন্ধকে বলে Stench। অন্যদিকে speech বক্তৃতা, oration বক্তৃতা, touch স্পর্শ করা, massage অঙ্গমর্দন, erasable ক্ষয়যোগ্য।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4664
Choose the pair that best expresses the relationship similar to the one expressed by the pair in the capital letters: INTERVIEW : JOB
সঠিক উত্তর
Armistice : Treaty
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Job (চাকরি) এর জন্য interview (সাক্ষাৎকার) দিতে হয়, এমন সম্পর্ক কোনো option-এ নেই। এখানে, armistice- যুদ্ধবিরতি চুক্তি, treaty- চুক্তি, satire- ব্যঙ্গ, anger- রাগ, rescue- উদ্ধার করা, danger- বিপদ, fire- আগুন, extinguish- আগুন নেভানো। তাই সঠিক উত্তর (e)।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4665
Choose the pair that best expresses the relationship similar to the one expressed by the pair in the capital letters: CRIME : PUNISHMENT
সঠিক উত্তর
Misdeed : Penalty
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এই analogy-তে cause-effect সম্পর্ক রয়েছে। Crime বা অপরাধ করলে যেমন punishment বা শাস্তি পেতে হয়, তেমনি misdeed বা অপকর্ম করলে penalty বা দণ্ড হয়। অন্যদিকে robbery- ডাকাতি, theft- চুরি, law- আইন, theatre- নাট্যশালা, dramatic- নাটকীয়।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।