eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4711
কোন বানানটি শুদ্ধ?
সঠিক উত্তর
কুজ্জটিকা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শুদ্ধ বানান কুজ্জটিকা; যার অর্থ কুয়াশা, কুহেলিকা।
বিস্তারিত ও আলোচনা
ইতিহাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4712
ওয়াতারলু যুদ্ধ হয় কোন সালে?
সঠিক উত্তর
1815
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৮১৫ সালে সংঘটিত ওয়াতারলু যুদ্ধে জয়ী হন ডিউক অব ওয়েলিংটন (ব্রিটেন)। এ যুদ্ধে ব্রিটেনের নেতৃত্বাধীন যৌথির প্রধান সেনাপতি ছিলেন ডিউক অব ওয়েলিংটন এবং ফ্রান্সের প্রধান সেনাপতি ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। উল্লেখ্য, বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াতারলু বেলজিয়ামে অবস্থিত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4713
Programme-এর ব্যাকরণগত ভুল কী?
সঠিক উত্তর
Syntax error
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রোগ্রামিংয়ের ভাষায় Syntax error-কে বলা হয় ব্যাকরণগত ভুল। প্রোগ্রামের কোনো কমাদের বানান ভুল লেখা, ভুল চিহ্ন ব্যবহার করা, কোনো চলকের প্রাথমিক মান না দিয়ে মান বৃদ্ধির নির্দেশ দেওয়া ইত্যাদি সিনট্যাক্স ভুল। এছাড়া প্রোগ্রামে যুক্তিসগত ভুল (Logical Error), নির্বাহজনিত ভুল (Execution Error) দেখা যায়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4714
ঢাকার 'খোলাই খাল' কে খনন করেন?
সঠিক উত্তর
ইসলাম খান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৬০৮-১৬১০ খ্রিষ্টাব্দে বাংলার প্রথম মুঘল সুবাদার ইসলাম খান 'খোলাই খাল' খনন করেন। এ খালটি বালু নদীকে বুড়িগঙ্গা নদীর সাথে সংযুক্ত করেছিল। খালটি পার হওয়ার জন্য ফরাশগঞ্জ ও গেণ্ডারিয়া বরাবর একটি ঝুলন্ত সেতু ছিল।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4715
সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়?
সঠিক উত্তর
পাগ-মার্ক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সুন্দরবনে বাঘ গণনায় পাগ-মার্ক পদ্ধতি ব্যবহৃত হতো। এ পদ্ধতিতে বাঘের পায়ের ছাপ চিহ্নিত করে বাঘ গণনা করা হতো। সর্বশেষ ২০০৪-০৫ সালে পাগ-মার্ক বা পায়ের ছাপ পদ্ধতিতে বাঘ শুমারি করা হয়েছিল।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4716
জাতীয় সংসদ ভবনের ডিজাইনার কে?
সঠিক উত্তর
লুই আই কান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এতোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক লুই আইকান বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি। ভবনটির পরিবর্তিত নকশা সম্পাদনা করেন হেনরি এন, উলকটস। জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় ১৯৬৮ সালে এবং এর উদ্বোধন করা হয় ২৮ জানুয়ারি ১৯৮২।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4717
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
সঠিক উত্তর
সঞ্জয় ভট্টাচার্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। উল্লেখ্য, 'লাঙল' ও 'দৈনিক নবযুগ' পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র 'ঢাকা প্রকাশ' (প্রকাশিত হয় ৮ মার্চ ১৮৬৩)।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4718
রাজারবাগ পুলিশ লাইনের দুর্জয় ভাস্কর্যটির শিল্পী কে?
সঠিক উত্তর
মৃণাল হক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রাজারবাগ পুলিশ লাইনের 'দুর্যোগ ভাস্কর্যটির শিল্পী মৃণাল হক। তার কয়েকটি উল্লেখযোগ্য ভাস্কর্য হলো— প্রতিরোধ, প্রত্যাশা, বলাকা, সীমান্ত গৌরব, দুর্জয় ইত্যাদি। উল্লেখ্য, হামিদুর রহমান হলেন কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4719
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বছর বয়সে মন্ত্রিসভার সদস্য হন?
সঠিক উত্তর
34
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৩৪ বছর বয়সে ১৪ মে ১৯৫৪ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্ট সরকারের কৃষি, বন, সমবায় ও পল্লী মন্ত্রী নিযুক্ত হন। উল্লেখ্য, বঙ্গবন্ধু ১৯৫৬ সালের ১৬ সেপ্টেম্বর পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম ও দুর্নীতি দমন দপ্তরের মন্ত্রী নিযুক্ত হন।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4720
১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত?
সঠিক উত্তর
6
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = {১১(১১ + ১)} / ২ = (১১ × ১২) / ২ = ৬৬ ∴ ১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় = ৬৬ / ১১ = ৬।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4721
একটি সৈন্যদলকে ৮, ১০ ও ১২ সারিতে সাজানো যায়। আবার তাদেরকে বর্গাকারেও সাজানো যায়। ঐ দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল?
সঠিক উত্তর
3600
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৮, ১০, ১২ এর ল.সা.গু. = ২ × ২ × ২ × ৫ × ৩ = ১২০ ∴ ৮, ১০, ১২ সৈন্যদলকে সারিতে এবং বর্গাকারে সাজাতে এদের ল.সা.গু. কে ২ × ৫ × ৩ দ্বারা গুণ করতে হবে। সুতরাং কমপক্ষে সৈন্য ছিল = ১২০ × ২ × ৫ × ৩ = ৩৬০০ জন।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4722
১/২, ৩/৪, ৫/৬, ৫/১২ এর গড় কত?
সঠিক উত্তর
৫/৮
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১/২, ৩/৪, ৫/৬, ৫/১২ এর গড় = (১/২ + ৩/৪ + ৫/৬ + ৫/১২) / ৪ = ((৬ + ৯ + ১০ + ৫) / ১২) / ৪ = ৩০ / (১২ × ৪) = ৫/৮
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4723
x³ + x²y, x²y + xy³ এর ল.সা.গু. কোনটি?
সঠিক উত্তর
x²y (x + y)(x + y²)
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১ম রাশি = x³ + x²y = x² (x + y) ২য় রাশি = x²y + xy³ = xy (x + y²) ∴ নির্ণেয় ল.সা.গু. = x²y (x + y)(x + y²) x²y + xy³ এর স্থলে x²y + xy² হলে x²y (x + y) উত্তর হতো।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4724
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার ২৫ শতাসের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?
সঠিক উত্তর
16
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মনে করি, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের একবাহু x একক। ক্ষেত্রফল = x^2। শর্তমতে, সরলরেখার ২৫ শতংশের উপর অঙ্কিত বর্গের একবাহু = x × (২৫/১০০) = x/৪। ক্ষেত্রফল = (x/৪)^2 = x^2/১৬। সুতরাং নির্ণয়ের ক্ষেত্রফল যতগুণ = x^2 / (x^2/১৬) = x^2 × (১৬/x^2) = ১৬।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4725
বার্ষিক ১২.৫% সরল সুদে কত বছরে সুদ আসলের সমান হবে?
সঠিক উত্তর
8
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আমরা জানি, সরল সুদ, I = P। এখানে, P = আসল, সুদের হার, r = ১২.৫% = ১২৫/১০০০। আবার, I = P। সুতরাং P = Pnr => n = P/Pr = ১০০০/১২৫ = ৮ বছর।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।