eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4726
Choose the correct spelt word:
সঠিক উত্তর
Etiquette
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Etiquette (শিষ্টাচার) হলো সঠিক বানান। আরো কিছু শুদ্ধ বানান হলো Acknowledgement, admission, diarrhoea, cigarette, gallery, guerrilla, liaison, necessity, occasion, privilege, rhythm ইত্যাদি।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4727
The synonym of 'Panacea' is—
সঠিক উত্তর
Cure all
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Panacea (সর্বরোগের ঔষধ)-এর synonym হলো cure all (সর্বরোগের ঔষধ)। তাছাড়া, inactivity অর্থ নিষ্ক্রিয়তা, pancake অর্থ ডিমের বড়া এবং analyse অর্থ বিশ্লেষণ করা।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4728
All my hopes–
সঠিক উত্তর
were nipped in the bud
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এখানে all my hopes হলো plural subject। তাই verbও plural হবে এবং বাক্যটি passive হওয়ায় অপশন (a) সঠিক।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4729
'যে বহু বিষয় জানে'– এককথায় কী বলে?
সঠিক উত্তর
সর্বজ্ঞ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে বহু বিষয় জানে– বহুজ্ঞ, যে সব বিষয়ে জানে– সর্বজ্ঞ/সবজান্তা।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4730
'বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।'– বাক্যটিতে 'চিনিপাতা' কোন কারক?
সঠিক উত্তর
করণ কারক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। যেমন– 'বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।' 'লোকটা জাতিতে বৈষ্ণব'। 'চেষ্টায় সব হয়'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4731
'ক্ষুধার্থ' শব্দের সন্ধিবিচ্ছেদ–
সঠিক উত্তর
ক্ষুধা + ঋত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
তৎসম স্বরসন্ধির নিয়মে অ-কার কিংবা আ-কারের পর 'ঋত' শব্দ থাকলে (অ, আ + ঋ) উভয় মিলে 'আর' হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়। যেমন– ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত, তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত। এরূপ– শীতார்த்த, ব্যর্ত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4732
শুদ্ধ বানান কোনটি?
সঠিক উত্তর
আকুষ্ট
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘আকুষ্ট’ এবং ‘অকৃষ্ঠ’ দুটি বানানই শুদ্ধ। আকুষ্ট অর্থ– আকর্ষণ করা হয়েছে এমন। অকৃষ্ঠ অর্থ– চাষ করা হয়নি এমন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4733
অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি?
সঠিক উত্তর
১টি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অর্ধমাত্রার স্বরবর্ণ ১টি-ঋ। তাছাড়া স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ ৮টি- এ, ঐ, ও, ঔ এবং পূর্ণমাত্রার বর্ণ ৬টি- অ, আ, ই, ঈ, উ, ঊ। অন্যদিকে ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রার বর্ণ ৭টি এবং মাত্রাহীন বর্ণ ৬টি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4734
'ধ্বনি দিয়ে আঁট বাধা শব্দই ভাষার ইট।' এ 'ইট'কে ভালো ভাষায় কী বলে?
সঠিক উত্তর
বর্ণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধ্বনি দিয়ে আঁট বাধা শব্দই ভাষার ইট।' এ 'ইট'কে বাংলা ভাষায় বর্ণ বলে। ব্যাকরণ হলো একটি ভাষা আমরা কীভাবে বলি তার নিয়মের সমষ্টি। অন্যদিকে একাধিক পদ মিলিত হয়ে কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করলে তাকে বাক্য বলে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4735
'লেক্সিকোগ্রাফি' কোন বিষয় নিয়ে আলোচনা করে?
সঠিক উত্তর
অভিধানতত্ত্ব
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
লেক্সিকোগ্রাফি (lexicography) অভিধানতত্ত্ব নিয়ে আলোচনা করে। প্রত্যেক ভাষার ব্যাকরণই প্রধানত ৪টি বিষয় নিয়ে আলোচনা করে। যথা : ধ্বনিতত্ত্ব (phonology), শব্দতত্ত্ব (morphology), অর্থতত্ত্ব (semantics) ও বাক্যতত্ত্ব (syntax)।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4736
ভাষার মৌলিক অংশে–
সঠিক উত্তর
ধ্বনি, শব্দ, বাক্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ভাষার মৌলিক অংশ–ধ্বনি, শব্দ ও বাক্য। প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে– ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ধ্বনির প্রতীক বর্ণ, ধ্বনির সঙ্গে ধ্বনি মিলে গঠিত হয় শব্দ। শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় পদ আর কতগুলো পদ মিলে যদি অর্থপূর্ণ বাক্য তৈরি করে তবে তা হয় বাক্য।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4737
'একুশে ফেব্রুয়ারি' কী ধরনের রচনা?
সঠিক উত্তর
কবিতা সংকলন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
হাসান হাফিজুর রহমান সম্পাদিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন 'একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩)। এ সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা ও ইতিহাস শিরোনামে ৬টি বিভাগে ২২ জন লেখকের রচনা রয়েছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4738
বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন রচিত গ্রন্থ -
সঠিক উত্তর
পদ্মরাগ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'পদ্মরাগ' উপন্যাসটির রচয়িতা রোকেয়া সাখাওয়াৎ হোসেন। তার রচনাগুলো : উপন্যাস-সুলতানার স্বপ্ন। গদ্যগ্রন্থ- মতিচূর, অবরোধবাসিনী। অন্যদিকে 'রক্তরাগ' গোলাম মোস্তফা রচিত কাব্যগ্রন্থ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4739
'চিত্রা' রবীন্দ্রনাথের একটি -
সঠিক উত্তর
কাব্যগ্রন্থ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'চিত্রা' (১৮৯৬) রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ। বিখ্যাত 'দুই বিঘা জমি' কবিতাটি এ কাব্যের অন্তর্ভুক্ত। তার বিখ্যাত আরও কিছু কাব্যগ্রন্থ- গীতাঞ্জলি, বলাকা, মানসী, সোনার তরী, সৃশ্যরিতা, চৈতালি, পুনশ্চ। তার নাটক- ডাকঘর, রক্তকরবী, বিসর্জন। প্রবন্ধ- আত্মপরিচয়, সভ্যতার সংকট, পঞ্চভূত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4740
'যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সলি, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি ।' চরণটির রচয়িতা -
সঠিক উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম রোমান্টিক উপন্যাস। উপন্যাসে অমিত ও লাবণ্যের প্রেমের মাধ্যমে রোমান্টিক ও ক্লাসিক ধারার দ্বন্দ্ব ওঠে এসেছে। উল্লিখিত চরণগুলো এ উপন্যাসের সর্বশেষ কবিতার শেষ অংশ। তা ছাড়া আরও কিছু উপন্যাস- চোখের বলি, যোগাযোগ, দুইবোন, নৌকাডুবি, গোরা, ঘরে-বাইরে।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।